• বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ১০:২৯
সর্বশেষ :
অবৈধ ইজারা বাতিল ও উচ্ছেদের দাবিতে রাজপথে ভুক্তভোগীরা, সংহতি জানালেন ফাহমিদা হক এমপি ও বাপ্পী শ্যামনগরে পারিবারিক বিরোধের জেরে কাকিকে কু*পিয়ে হ*ত্যা, ঘাতক আটক সুন্দরবনের অভয়ারণ্যে অবৈধ কাঁকড়া শিকার: ৬০ কেজি কাঁকড়াসহ আটক ৩ ‎পাইকগাছায় আমন আবাদ ভালো হলেও নানা প্রতিকূলতায় লক্ষ্যমাত্রা পুরণ হয়নি শ্যামনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে ৭১টি মন্দিরে ড.মনিরুজ্জামানের শুভেচ্ছা উপহার প্রদান দেবহাটায় সখিপুর ইউনিয়নের বিভিন্ন স্কুল ও ক্লাবে ক্রীড়া সামগ্রী বিতরণ শ্যামনগর এক ডজন মামলার আসামি হাসান গ্রেফতার দেবহাটার বিভিন্ন দূর্গাপূজা মন্ডপ পরিদর্শন করেছেন পুলিশ সুপার আশরাফুল আলম শ্যামনগরে দৈনিক রানার এর ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন পাটকেলঘাটা প্রেসক্লাবে দৈনিক রানারের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

দেবহাটায় আ:লীগের দোসর কর্তৃক সাংবাদিককে মা র পি ট ও ছি ন তা ইয়ের অভিযোগ

দেবহাটা, সাতক্ষীরা প্রতিনিধি / ৬৫০ দেখেছেন:
পাবলিশ: শুক্রবার, ২৮ ফেব্রুয়ারী, ২০২৫

সাতক্ষীরা জেলার দেবহাটা উপজেলার পারুলিয়া ইউনিয়নের উত্তর কোমরপুর গ্রামের আব্দুর রশিদ গাজীর পুত্র দৈনিক ভোরের আলো ও মানবাধিকার প্রতিদিনের দেবহাটা উপজেলা প্রতিনিধি আবু সাঈদকে বিগত সময়ে আওয়ামীলীগের এক দোসর কর্তৃক মারপিট ও ছিনতাইয়ের বিষয়ে দেবহাটা থানায় অভিযোগ দায়ের করা হয়েছে।

 

সাংবাদিক আবু সাঈদ দেবহাটা রিপোর্টার্স ক্লাবের কার্যনির্বাহী সদস্য। সাংবাদিকতার পাশাপাশি তার নিজের মৎস্য ঘেরের ব্যবসা আছে।

 

অভিযোগ মতে জানা গেছে, প্রতিদিনের ন্যায় সংবাদ সংগ্রহ ও ব্যবসায়িক কাজের জন্য গত ইং ২৪ ফেব্রুয়ারী, ২৫ তারিখ দুপুরের দিকে সে তার ঘেরের জমির হারি দেয়ার জন্য (১৩০০০০) এক লক্ষ ত্রিশহাজার টাকা নিয়ে বাহির হন।

 

কোমরপুর বাজারস্থ্য হবির চায়ের দোকানে জমির মালিকদের হারির টাকা পরিশোধ করার অপেক্ষায় বসে থাকাকালীন দুপুর আনুমানিক ১ টার দিকে উত্তর কোমরপুর গ্রামের মৃত ঈমান গাজীর (৭০)পুত্র আব্দুল গফফার (৪৮) অজ্ঞাতনামা এক ব্যক্তিকে মারপিট করছে এমন খবর পেয়ে আবু সাঈদ ঘটনাস্থলে যায়। সেসসয় মারপিটের দৃশ্য দেখতে পেয়ে ভিডিও ধারণ করতে গেলে গফফার সাংবাদিকের উপর চড়াও হয়ে ভিডিও করছিস কেন ও বিভিন্ন অকথ্য ভাষায় গালিগালাজ করে সাংবাদিক আবু সাঈদকে এলো পাথাড়ি মারতে থাকে গফফার। একপর্যায়ে আবু সাঈদ মাটিতে লুটিয়ে পড়লে তার কাছে থাকা টাকার ব্যাগটি নিয়ে স্থান ত্যাগ করে।

 

তথ্য অনুসন্ধানে স্থানীয়রা জানান, গফফার একজন আওয়ামীলীগের দোসর। আওয়ামীলীগ সরকারের আমলে সে পুলিশিং কমিটির নেতা ও ওয়ার্ড আওয়ামীলীগের নেতা ছিল। সেই ক্ষমতাবলে রাতের আঁধারে জোর করে সিল মেরে ভোটের বক্স ভর্তি করা, কেসের ভয় দেখিয়ে মানুষের কাছ থেকে টাকা হাতিয়ে নেয়াসহ মিথ্যা মামলা দিয়েও নিরীহ মানুষকে হয়রানি করেছে। ডিস ব্যবসার আড়ালে সে একজন মাদক ব্যবসায়ী বলেও স্থানীয়রা জানান। গফফারের বিগত সময়ে আওয়ামীলীগের দোসর হওয়ার অনেক ছবি ফেসবুকে ঘুরে বেড়াচ্ছে ও একাধিক অভিযোগে অভিযুক্ত এই গফফারের বিরুদ্ধে পুলিশ এখনো কোন ব্যবস্থা নেইনি।আওয়ামীলীগ সরকারের পতনের পরপরই সে রং বদলিয়ে বর্তমানে একবার জামায়াত ও আরেকবার বিএনপি দলের ট্যাগ দেয়ার কার্যক্রম শুরু করেছে।

 

থানায় অভিযোগ দেয়ার সংবাদ পেয়ে আব্দুল গাফফার সাংবাদিক আবু সাইদকে বিভিন্ন প্রকার ভয়ভীতি ও ক্ষতি করাসহ জীবননাশের হুমকি দিচ্ছে বলে সাংবাদিক আবু সাঈদ জানান।

 

এবিষয়ে দেবহাটার সাংবাদিকবৃন্দ দ্রুত আইনী পদক্ষেপ নেয়ার জন্য পুলিশ সুপারসহ সংশ্লিষ্টদের দৃষ্টি আকর্ষণ করেছেন।


এই বিভাগের আরো খবর

https://www.kaabait.com