• রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০৮:১৩
সর্বশেষ :
বুধহাটা-পাইথালী সড়কে জনদুর্ভোগ চরমে, সংস্কারের সিদ্ধান্তের ৫ মাসেও শুরু হয়নি কাজ ডুমুরিয়া প্রেসক্লাবের নবনির্বাচিত কমিটিকে তালা প্রেসক্লাবের অভিনন্দন বৈশাখী টেলিভিশনের ডিএমডি টিপু আলম মিলন আটক দেবহাটার পল্লীতে জমিজমা সংক্রান্ত বিরোধে মারপিটে আহত ১, থানায় অভিযোগ ২১ নভেম্বর সশস্ত্র বাহিনীর ইতিহাসে অবিস্মরণীয় অধ্যায়: প্রধানমন্ত্রী সুন্দরবনের দুবলারচরে রাসপূর্ণিমা পূজায় যেতে বন বিভাগের পাঁচটি রুট নির্ধারণ ঘূর্ণিঝড় আকভানের প্রভাবে বিরামহীন বৃষ্টি, সবজি ফসল ও ইটভাটায় ক্ষতির আশঙ্কা সাতক্ষীরায় বিশ্ব পাইলস দিবস ২০২৬ উপলক্ষে সচেতনতামূলক র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত মানবিক ডাক্তার ফখরুল আলম টিটুর দীর্ঘ চিকিৎসায় সুস্থ জীবনে ফিরলেন রোমিও তালায় সমবায়ের মাধ্যমে ১৫০ জনকে দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ দেওয়া হবে

দেবহাটায় ওয়ার্ল্ড ভিশনের ব্যতিক্রমী নিবন্ধিত কমিউনিটি শিশুদের জন্মদিন পালন

কে এম রেজাউল করিম, দেবহাটা, সাতক্ষীরা প্রতিনিধি / ৫৭৮ দেখেছেন:
পাবলিশ: সোমবার, ২৪ ফেব্রুয়ারী, ২০২৫

🖼️ ফটো কার্ড তৈরি করুন

দেবহাটায় ওয়ার্ল্ড ভিশনের আয়োজনে ব্যতিক্রমী উদ্যোগে নিবন্ধিত ও কমিউনিটির ৯৯০ জন শিশুর জন্মদিন পালিত হয়েছে। রবিবার (২৩ ফেব্রুয়ারী-২৫) দেবহাটা এরিয়া প্রোগ্রামের আয়োজনে ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের অর্থায়নে ও সুশীলনের বাস্তবায়নে উপজেলার ঘলঘলিয়া ফুটবল মাঠে এ অনুষ্ঠান উদযাপন করা হয়।

 

এতে সুশীলনের দেবহাটা এরিয়া প্রোগ্রামের কমিউনিটি ডেভেলপমেন্ট অফিসার মোঃ আসাদুজ্জামান (রিপন) এর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন দেবহাটা ইউনিয়নের চেয়ারম্যান আব্দুল মতিন বকুল।

 

বিশেষ অতিথি ছিলেন দেবহাটা রিপোর্টার্স ক্লাবের সভাপতি আর.কে.বাপ্পা। এসময় গ্রাম উন্নয়ন কমিটির সভাপতি উত্তম রায়, জুলফিকার আলি, নাছিমা বেগম প্রমুখ উপস্থিত ছিলেন।

 

উক্ত অনুষ্ঠানে দেবহাটা ইউনিয়নে আরো ২টি স্থানে (দেবহাটা ফটবল মাঠ ও টাউনশ্রীপুর) মোট ৯৯০ জন শিশুর জন্মদিন পালন করা হয়।

 

এসময় শিশুদের সাথে নিয়ে আনন্দ উৎসবের মধ্য দিয়ে কেক কাটা হয় এবং প্রত্যেক শিশুদের জন্য উপহার হিসাবে ১টি টিফিন বাটি ও ১টি মগ প্রদান করা হয়।


এই বিভাগের আরো খবর

https://www.kaabait.com