• বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ০১:৫২
সর্বশেষ :
পাঁচ ধাপে ইউপি নির্বাচন: ইসি’র নতুন রোডম্যাপ ও মাঠপর্যায়ে বিশেষ নির্দেশনা পরীমনির বিরুদ্ধে গ্রে*ফ*তারি পরোয়ানা প্রথম আলোর সেরা প্রতিনিধি নির্বাচিত হ‌লেন ইমতিয়াজ, সাতক্ষীরা সাংবাদিক কেন্দ্রের অভিনন্দন তালায় ডেইরি ব্যবসায়ীকে ধারালো অ*স্ত্র দিয়ে কু*পিয়ে জ*খম, ২৭ হাজার টাকা ছি*নতা*ইয়ের অভিযোগ দেবহাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে হার্ট অ্যাটাকের রোগীকে স্ট্রেপ্টোকাইনেজ ইনজেকশন প্রদান কর্মী থেকে উদ্যোক্তা: আবু জাফর মোহাম্মদ সালেহের সফলতার গল্প তালায় সার ডিলার নিয়োগে অনিয়মের অভিযোগ, বাতিলের দাবিতে সংবাদ সম্মেলন শ্যামনগরে বাসের ধাক্কায় ভ্যান চালকের মৃ*ত্যু শ্যামনগরে নক্ষত্রের অভিবাদন ১০ গুণী ব্যক্তিকে সংবর্ধনা ফিংড়ীর বেনীয়াখালীতে পৈতৃক জমি জবর দখলসহ গাছ কর্তনের অভিযোগ

দেবহাটায় জাতীয় মৎস্য সপ্তাহের উদ্বোধনী আলোচনা ও পুরস্কার বিতরন

কে এম রেজাউল করিম, দেবহাটা (সাতক্ষীরা) প্রতিনিধি / ৫৭৪ দেখেছেন:
পাবলিশ: বুধবার, ৩১ জুলাই, ২০২৪
জাতীয় মৎস্য সপ্তাহে আলোচনা ও পুরস্কার বিতরন

🖼️ ফটো কার্ড তৈরি করুন
দেবহাটায় জাতীয় মৎস্য সপ্তাহের উদ্বোধনী আলোচনা ও পুরস্কার বিতরনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বুধবার ৩১ জুলাই সকাল ১১টায় উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন দেবহাটা উপজেলা নির্বাহী অফিসার মোঃ আসাদুজ্জামান।
প্রধান অতিথি ছিলেন দেবহাটা উপজেলা চেয়ারম্যান আল ফেরদাউস আলফা। উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা আলমগীর হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠিত উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন যথাক্রমে দেবহাটা উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক মনিরুজ্জামান মনি, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান হাবিবুর রহমান সবুজ ও মহিলা ভাইস চেয়ারম্যান জি.এম স্পর্শ।
অনুষ্ঠানে এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি অফিসার শওকত ওসমান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার শফিউল বশার, উপজেলা সমাজসেবা কর্মকর্তা অধীর কুমার গাইন, উপজেলা পরিসংখ্যান কর্মকর্তা মুনতাহা ইসলাম, দেবহাটা রিপোর্টার্স ক্লাবের সভাপতি আর.কে বাপ্পা, সাংগঠনিক সম্পাদক কে এম রেজাউল করিম,  উপজেলা উপ-সহকারী প্রানী সম্পদ কর্মকর্তা শরিফুল ইসলাম, উপজেলা একাডেমিক সুপারভাইজার মিজানুর রহমান প্রমুখ।
শেষে মৎস্য উৎপাদনে অবদান রাখায় ৩ জনকে পুরষ্কার বিতরন করা হয়।


এই বিভাগের আরো খবর

https://www.kaabait.com