• বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০৭:১৩
সর্বশেষ :
শিক্ষা সফর: সাংবাদিকদের জন্য প্রতিটি মুহূর্ত ছিল স্বরণীয় অভিজ্ঞতা তালায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভবন নির্মাণে অনিয়মের অভিযোগ, কয়েক মাসেই ফাটল ড. মুহাম্মদ ওসমান ফারুকের পদত্যাগ, আসন শূন্য ঘোষণা সাতক্ষীরা সদর হাসপাতালে রোগীকে ধ*র্ষণের অভিযোগে প্যাথলজি বিভাগের আউটসোর্সিং কর্মী গ্রেপ্তার না.গঞ্জ সদরে ফ্যামিলি কার্ড বাস্তবায়নে তথ্য সংগ্রহকারি ও সুপারভাইজারদের প্রশিক্ষণ সম্পন্ন ভারত থেকে ফেরার পথে ভোমরা সীমান্তে গ্রেপ্তার কেশবপুর উপজেলা ছাত্রলীগের সাবেক আহ্বায়ক মানিক সাতক্ষীরায় ডিবি পুলিশ পরিচয়ে ব্যবসায়ীকে অপহরণ, কনস্টেবলসহ আটক ২ তালায় ৪৫টি স্কিমে ২০ লাখ টাকা বিনিয়োগ, ৪০টি গ্রাম প্রকল্পে পুনর্বিনিয়োগ ৪৫ লাখ টুঙ্গিপাড়ায় বিএনপির পদ ছাড়লেন বাবা-ছেলে, বললেন ‘এমন রাজনীতি চাই না’ শ্যামনগরে বিভিন্ন দপ্তর ও শিক্ষা প্রতিষ্ঠান পরিদর্শনে জেলা প্রশাসক

দেবহাটা উপজেলা ছাত্রদলের বিশাল কর্মী সমাবেশ

কে এম রেজাউল করিম, দেবহাটা (সাতক্ষীরা) প্রতিনিধি / ৬৬১ দেখেছেন:
পাবলিশ: মঙ্গলবার, ৮ অক্টোবর, ২০২৪
দেবহাটা উপজেলা ছাত্রদলের কর্মী সমাবেশ

🖼️ ফটো কার্ড তৈরি করুন

বিএনপির কেন্দ্রীয় জাতীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য ডাঃ শহিদুল আলম বলেছেন, বিএনপি দেশের সর্ববৃহৎ জনপ্রিয় দল। দীর্ঘদিনের স্বৈচারারী শাসনের অবসান ঘটাতে যারা রক্ত দিয়েছে সেই ছাত্র জনতার প্রতি সম্মান জানিয়ে তিনি বলেন, জনগনের সেবা করাই আমাদের লক্ষ্য। যারা এখনো দেশের ভাবমূর্তি নষ্ট করার পায়তারা করছে তাদেরকে সতর্ক করে দিয়ে শহিদুল আলম বলেছেন, যারা এখনো সাবেক স্বৈচারারের দালালি করছে তাদের বিরুদ্ধে কঠিন প্রতিরোধ গড়ে তুলতে হবে। তৃনমূল পর্যায় থেকে বিএনপিকে শক্তিশালী করে নির্বাচনের প্রস্তুতি নিতে তিনি সকল নেতাকর্মীদের প্রতি আহবান জানান।

 

শহিদুল আলম বলেছেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শে দেশনায়ক তারেক রহমানের নির্দেশনায় দেশ ও দলকে এগিয়ে নিতে আমাদেরকে ঐক্যবদ্ধ হতে হবে। দেবহাটা উপজেলা ছাত্রদলের আহবায়ক ইমরান ফরহাদের সভাপতিত্বে ও সদস্য সচিব ফিরোজ হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠিত উক্ত সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখাকালে শহিদুল আলম উপরোক্ত কথাগুলো বলেন।

 

কর্মী সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন দেবহাটা উপজেলা বিএনপির আহবায়ক শেখ সিরাজুল ইসলাম, সদস্য সচিব মহিউদ্দিন সিদ্দিকী, দেবহাটা উপজেলা বিএনপির সাবেক সাধারন সম্পাদক পারুলিয়া ইউপি চেয়ারম্যান গোলাম ফারুক বাবু, দেবহাটা উপজেলা যুবদলের আহবায়ক কামরুজ্জামান কামরুল, উপজেলা যুবদলের সদস্য সচিব মেহেদী হাসান সবুজ, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি জাহাঙ্গীর কবির পল্টু, উপজেলা শ্রমিকদলের সভাপতি বিকাশ সরকার, জেলা ছাত্রদলের সাবেক সিনিয়র সহ-সভাপতি মঞ্জুর মোরশেদ মিলন, জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি ইব্রাহীম কবির মিঠু, দেবহাটা উপজেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহবায়ক নুরুজ্জামান, উপজেলা ছাত্রদলের তারেক মনোয়ার, যুগ্ম আহবায়ক রুবেল হোসেন, সদর ইউনিয়ন ছাত্রদলের সভাপতি ইরানি আক্তার মুক্তা প্রমুখ।

 

সমাবেশে উপজেলা বিএনপি ও তার অঙ্গ সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের শতশত নেতাকর্মী উপস্থিত ছিলেন।


এই বিভাগের আরো খবর

https://www.kaabait.com