• শনিবার, ০৪ জুলাই ২০২৬, ০৪:৪৪
সর্বশেষ :
দুর্নীতি ও চাঁদাবাজির বিরুদ্ধে কাউকে ছাড় দেওয়া হবে না : নগরঘাটায় এমপি অধ্যক্ষ মুহাম্মদ ইজ্জত উল্লাহ সাংবাদিক আব্দুল মতিন হাসপাতালে ভর্তি, সকলের কাছে দোয়া কামনা এইচএসসি ও আলিম পরীক্ষার্থীদের জন্য ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী এমদাদুল হকের দোয়া কামনা এইচএসসি ও আলিম পরীক্ষার্থীদের সাফল্য কামনায় আলহাজ্ব মাঈন উদ্দিন ময়নার শুভেচ্ছা নগরঘাটায় নতুন সড়ক নির্মাণ কাজের শুভ উদ্বোধন করলেন হাবিবুল ইসলাম হাবিব আশাশুনিতে মোবাইল কোর্ট : ১৩ লক্ষ টাকার বাগদা বিনষ্ট নতুন ৩ উপজেলা ও ১ থানা গঠনের সিদ্ধান্ত বিলুপ্তপ্রায় কালিম পাখি পোষ মানিয়ে সফল ডুমুরিয়ার চুকনগরের মৎস্য ব্যবসায়ী! তালায় আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত না.গঞ্জ সদরে কৃষকদের মাঝে বিনামূল্যে কৃষি উপকরণ বিতরণ

না.গঞ্জ সদরে ৭৭টি পূজামণ্ডপ নিরাপত্তায় ৫১২জন আনসার ও ভিডিপি সদস্য

জাহাঙ্গীর হোসেন / ৩৩৭ দেখেছেন:
পাবলিশ: মঙ্গলবার, ৮ অক্টোবর, ২০২৪

বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালক নির্দেশনা মোতাবেক না.ঞ্জ সদরে শারদীয় দূর্গাপূজা-২০২৪ উপলক্ষে পূজা মন্ডপগুলোর নিরাপত্তায় আনসার ও ভিডিপি সদস্যাগণ দায়িত্বপালন করবেন।

 

মঙ্গলবার (৮ অক্টোবর) বেলা ১১টায় নারায়ণগঞ্জ সদর উপজেলা কার্যালয় চত্বরে সদর উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা মো. মোস্তফা কামাল’র সভাপতিত্বে সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ জাফর সাদিক চৌধুরী।

 

প্রাধান অতিথি মোহাম্মদ জাফর সাদিক চৌধুরী মোতায়েনকৃত আনসার ও ভিডিপি সদস্যদের উদ্দেশ্য বলেন যে,বর্তমানে পরিবর্তীত পরিস্থিতিতে কোন গোষ্ঠী যেন দেশকে অস্থিতিশীল করতে না পারে সেজন্য আপনাদের উপর যে দায়িত্ব প্রদান করা হয়েছে তা যথাযথ ভাবে পালন করবেন। কোন অপ্রতিকর ঘটনা যাতে না ঘটে সে লক্ষে সকলে মিলেমিশে দায়িত্ব পালন করতে হবে।কোন দূর্ঘটনা বা অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটলে সাথে সাথে উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তাকে অবগত করতে বলেন এবং ৯৯৯ এ কল করে জানানোর পাশাপাশি স্থানীয় প্রশাসনকে অবগত করতে বলেন।

 

সভায় জানানো হয়,নারায়ণগঞ্জ সদর উপজেলাধীন সদর, ফতুল্লা ও সিদ্ধিরগঞ্জ থানার মোট ৭৭টি পূজামন্ডপে মোট -৫১২ জন আনসার ও ভিডিপি সদস্য দায়িত্ব পালন করবেন। ৮ অক্টোবর মঙ্গলবার হতে ১৩ অক্টোবর পর্যন্ত সকল আনসার ও ভিডিপি সদস্যগণ পূজামণ্ডপ গুলোতে নিরাপত্তা নিশ্চিতে নিরলস ভাবে কাজ করে যাবে।

 

সভায় আরো উপস্থিত ছিলেন উপজেলা আনসার ও ভিডিপি প্রশিক্ষক খায়রুল আলম, ফাতেমা বেগম ও সুলতানা ইতি।
এছাড়াও নারায়ণগঞ্জ সদর উপজেলাধীন উপজেলা কোম্পানি কমান্ডার, আবুল কালাম আজাদসহ বিভিন্ন পর্যায়ের কমান্ডার,দলনেতা ও দলনেত্রীগণ উপস্থিত ছিলেন।


এই বিভাগের আরো খবর

https://www.kaabait.com