• বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৫:২৬
সর্বশেষ :
দেবহাটা উপজেলা প্রশাসন কাপ ফুটবলের ফাইনালে থানা একাদশের জয় জাতিসত্তার স্বর ও বাঙালির আত্মপরিচয়ের কবি মুহম্মদ নূরুল হুদার শুভ জন্মদিবস না.গঞ্জ সদরে উন্নয়ন কাজ যথাসময়ে বাস্তবায়নে এলজিইডির ম্যানেজমেন্ট সভা অনুষ্ঠিত পাটকেলঘাটায় দিনের বেলায় সেনাসদস্যের বাড়িতে দুর্ধর্ষ চুরি, ১০ ভরি স্বর্ণালংকারসহ মালামাল লুট স্বাগতা ক্লিনিকে সিভিল সার্জনের অভিযান: ওটি-প্যাথলজি সিলগালা, ম্যানেজারকে গ্রেপ্তারের নির্দেশ তালা স্বাস্থ্য কর্মকর্তার বিরুদ্ধে ফেসবুকে অভিযোগ, রোগী দেখাতে এক ঘণ্টা অপেক্ষার দাবি শ্যামনগরে নকশীকাঁথার আয়োজনে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস পালিত দেবহাটায় মাসিক আইনশৃঙ্খলা ও উন্নয়ন সমন্বয় সভা লোনাপানি মৎস্য গবেষণা কেন্দ্রের উর্দ্ধতন বৈজ্ঞানিক কর্মকর্তার বিদায় সংবর্ধনা প্রদান শ্যামনগরে বুড়িগোয়ালিনী দাতনাখালিতে গাছ থেকে পড়ে ১ ব্যবসায়ীর মৃত্যু

পুলিশের অভিযানে ভারতে ১৩ মাওবাদী নিহত

প্রতিনিধি: / ৪৫৫ দেখেছেন:
পাবলিশ: বৃহস্পতিবার, ৪ এপ্রিল, ২০২৪

বিদেশ : চলতি মাসেই শুরু হচ্ছে ভারতের লোকসভা নির্বাচন। এমন সময়ে ছত্তিশগড়ে পুলিশের এক অভিযানে মারা গেছেন ১৩ জন মাওবাদী বিদ্রোহী। ভারতে নির্বাচনের প্রচার এখন তুঙ্গে। তার মধ্যেই ছত্তিশগড়ে মাওবাদী বিদ্রোহীদের বিরুদ্ধে অভিযান শুরু করে পুলিশ। ১৪ ঘণ্টা ধরে চলে অভিযান। এই অভিযানে ১৩ জন নিহত হওয়ায় চলতি বছর পুলিশের অভিযানে মোট ৫০ জন মাওবাদী নিহত হলেন। পুলিশের দাবি, ছত্তিশগড়ের বিজাপুর জেলায় মঙ্গলবার নিরাপত্তা বাহিনীর সঙ্গে বিদ্রোহী গোষ্ঠীর সংঘর্ষ হয়। বার্তা সংস্থা এএফপিকে স্থানীয় পুলিশপ্রধান পি সুন্দারা বলেন, ‘নিহত মাওবাদীদের পরিচয় এখনো জানা যায়নি।’ নিহতদের মধ্যে তিনজন নারীও ছিলেন। এই অভিযানের পর পুলিশ বেশ কিছু রাইফেল, মেশিনগান, গ্রেনেড লঞ্চার ও গোলাগুলি বাজেয়াপ্ত করে।
কেন ভারতে মাওবাদী বিদ্রোহীরা সক্রিয়?
মাওবাদী বিদ্রোহী বা নকশালপন্থিরা দাবি করেন, তারা ভারতের প্রান্তিক গরিব মানুষের অধিকারের জন্য লড়াই করেন। এই গোষ্ঠীর উত্থান পশ্চিমবঙ্গের নকশালবাড়ী গ্রাম থেকে। ১৯৬৭ সালে সেখানেই শুরু হয়েছিল মাওবাদীদের সরকারবিরোধী আন্দোলন। সেই থেকে বিভিন্ন বিদ্রোহী গোষ্ঠী নানা ধরনের গেরিলা হামলা চালিয়ে আসছে বলেই ভারত সরকার তাদের নিরাপত্তার ঝুঁকি হিসেবে চিহ্নিত করে। ভারত সরকারের মতে, এমন বিদ্রোহীরা ২০২৩ সালে দেশের ৪৫টি জেলায় সক্রিয় ছিল। ২০১০ সালে মাওবাদী বিদ্রোহীদের সক্রিয়তা লক্ষণীয় ছিল ৯৬টি জেলায়। নির্বাচন সামনে রেখে ভারতের পূর্ব, দক্ষিণ ও মধ্য অঞ্চলের মাওবাদী-অধ্যুষিত ‘রেড করিডরে’ সামরিক বাহিনীর হাজার হাজার সদস্য মোতায়েন করা হয়েছে। ভারতের বিভিন্ন রাজ্যের বিভিন্ন অংশে সব মিলিয়ে সাতটি দফায় ভোট গ্রহণ চলবে ১৯ এপ্রিল থেকে ১ জুন পর্যন্ত। —ডয়চেভেলে


এই বিভাগের আরো খবর

https://www.kaabait.com