• রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৪:১০
সর্বশেষ :
বড়খামারে মসজিদের মেহগনি গাছ কেটে নেওয়ার অভিযোগ মোটরসাইকেলের সামনে ম্যানুয়াল নম্বরপ্লেট লাগানোর নির্দেশ, সময় ১৫ নভেম্বর পর্যন্ত দেবহাটার আলোচিত শামীম হ*ত্যা: থানায় মা*মলা, এজাহারনামীয় দুই আসামি গ্রেপ্তার তালায় মাছ চুরির অভিযোগে মৎস্যজীবীকে পি*টিয়ে হ*ত্যার অভিযোগ অবৈধ ইজারা বাতিল ও উচ্ছেদের দাবিতে রাজপথে ভুক্তভোগীরা, সংহতি জানালেন ফাহমিদা হক এমপি ও বাপ্পী শ্যামনগরে পারিবারিক বিরোধের জেরে কাকিকে কু*পিয়ে হ*ত্যা, ঘাতক আটক সুন্দরবনের অভয়ারণ্যে অবৈধ কাঁকড়া শিকার: ৬০ কেজি কাঁকড়াসহ আটক ৩ ‎পাইকগাছায় আমন আবাদ ভালো হলেও নানা প্রতিকূলতায় লক্ষ্যমাত্রা পুরণ হয়নি শ্যামনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে ৭১টি মন্দিরে ড.মনিরুজ্জামানের শুভেচ্ছা উপহার প্রদান দেবহাটায় সখিপুর ইউনিয়নের বিভিন্ন স্কুল ও ক্লাবে ক্রীড়া সামগ্রী বিতরণ

ফকিরহাটে গলায় ফাঁস লাগিয়ে এক নারীর আত্মহত্যা

প্রতিনিধি: / ৫৫৮ দেখেছেন:
পাবলিশ: রবিবার, ১৭ মার্চ, ২০২৪

ফকিরহাট প্রতিনিধি : ফকিরহাট উপজেলার টাউন-নওয়াপাড়া এলাকায় ঘরের আড়ার সাথে ওড়না দিয়ে গলায় ফাঁস লাগিয়ে ফাতেমা বেগম (১৯) নামের এক নারীর আত্মহত্যার ঘটনা ঘটেছে।
নিহত ফাতেমা বেগম উপজেলার বেতাগা ইউনিয়নের ধনপোতা গ্রামের কুদ্দুস হাওলাদারের মেয়ে।
নিহতের পরিবার জানান, নিহতের স্বামী কাশেম শেখের টাউন-নওয়াপাড়া তেলের দোকান রয়েছে। সেই সুবাদে ১৭মাসের এক সন্তান নিয়ে ওই দম্পত্তি টাউন-নওয়াপাড়া এলাকায় একটি বাড়িতে বাসা ভাড়া নিয়ে বসবাস করে আসছিল।
পুলিশ জানান, শনিবার (১৬ মার্চ) বিকেল সাড়ে ৪টার দিকে ফাতেমা বেগমকে টাইন-নওয়াপাড়া ভাড়া বাসায় ঘরের আড়ার সাথে গলায় ওড়না দিয়ে ফাঁস লাগানো অবস্থায় দেখতে পান তার স্বজনরা। এসময় তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন। সেখানে কর্তব্যরত চিকিৎসক ফাতেমা বেগমকে মৃত বলে ঘোষনা করেন।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. রুলিয়া আফরোজ জানান, মৃতের গলায় দাগের চিহ্র পাওয়া গেছে। সে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করতে পারে বলে তিনি প্রাথমিকভাবে ধারনা করছেন।
ফকিরহাট মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আশরাফুল আলম বলেন, পারিবারিক কলহের জেরে সে আত্মহত্যা করতে পারে বলে প্রাথমিকভাবে ধারনা করছেন। মরদেহ উদ্ধার করা হয়েছে। আইনী প্রক্রিয়া শেষে মরদেহ স্বজনদের নিকট হস্তান্তর করা হবে।


এই বিভাগের আরো খবর

https://www.kaabait.com