• রবিবার, ০৭ ডিসেম্বর ২০২৫, ০৭:১৯
সর্বশেষ :
দেবহাটায় জলবায়ু সচেতনতায় স্টেকহোল্ডারগনের সাথে কর্মশালা নারায়ণগঞ্জে পরিবার কল্যাণ সেবা ও প্রচার সপ্তাহ-২০২৫ এর উদ্বোধন হিন্দু কমিটির সভাপতি কৃষ্ণ নন্দীর আপত্তিকর ছবি ফেসবুকে : বিভিন্ন মহলের ক্ষোভ খুবি উপকেন্দ্রে ঢাবির ব্যবসায় শিক্ষা ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত আশাশুনির বড়দলে রবিউল বাশারের গণসংযোগ এয়ার অ্যাম্বুলেন্স ফ্লাইটকে ভিভিআইপি মুভমেন্ট ঘোষণা মুক্তিযুদ্ধের স্মৃতিগাঁথা দেবহাটা মুক্ত দিবসে র‌্যালি ও আলোচনা সভা হয়রানি মূলক মামলায় বেগম জিয়াকে সাত বছর কারাগারে রাখা হয়েছে- এ্যাড. নিতাই রায় চৌধুরী স্ত্রী হ ত্যা মামলায় স্বামী রাসেল গ্রেপ্তার ডুমুরিয়ায় এক ঘন্টার দুধের হাট বিক্রয় হয় লক্ষ লক্ষ টাকা

ফকিরহাটে পাঁচ কেজি গাজাসহ নারী মাদক কারবারি গ্রেপ্তার

প্রতিনিধি: / ৩৩৯ দেখেছেন:
পাবলিশ: রবিবার, ১১ ফেব্রুয়ারী, ২০২৪

ফকিরহাট প্রতিনিধি :  ফকিরহাট থেকে পাঁচ কেজি গাজসহ এক নারী মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে বাগেরহাট জেলা গোয়েন্দা পুলিশের একটি চৌকশ দল।
গ্রেপ্তারকৃত ওই নারী মাদক কারবারি সুমি আক্তার ওরফে বকুল (৩০) বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলার বাদুরতলা গ্রামের মো. দুলাল হোসেনের স্ত্রী।
রোববার (১১ ফেব্রুয়ারী) ভোরে ফকিরহাট উপজেলার টাইন-নওয়াপাড়া মোড় এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
বাগেরহাট জেলা গোয়েন্দা পুলিশের পরিদর্শক স্বপন কুমার রায় জানান, গোপন সংবাদে জানতে পারি ফকিরহাট উপজেলার টাউন-নওাপাড়া এলাকায় এক নারী মাদক কারবারি গাজা নিয়ে অপেক্ষা করছে।
এমন সংবাদের ভিত্তিত্বে গোয়েন্দা পুলিশের একটি চৌকশ দল রোববার ভোর ৬টার দিকে ওই এলাকায় অভিযান পরিচালনা করেন। অভিযানে নারী মাদক কারবারি সুমি আক্তার ওরফে বকুলকে গ্রেপ্তার করি। এসময় তার কাছে থাকা পাঁচ কেজি গাঁজা জব্দ করা হয়।
তিনি আরো জানান, ওই নারী দীর্ঘদিন যাবৎ এ পেশার সাথে জড়িত ছিলেন। এ ব্যাপারে মাদক নিয়ন্ত্রন আইনে ফকিরহাট থানায় মামলা মামলার প্রস্তুতি চলছে বলে জানান এ কর্মকর্তা।


এই বিভাগের আরো খবর

https://www.kaabait.com