• শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ১০:৪৭
সর্বশেষ :
বড়খামারে মসজিদের মেহগনি গাছ কেটে নেওয়ার অভিযোগ মোটরসাইকেলের সামনে ম্যানুয়াল নম্বরপ্লেট লাগানোর নির্দেশ, সময় ১৫ নভেম্বর পর্যন্ত দেবহাটার আলোচিত শামীম হ*ত্যা: থানায় মা*মলা, এজাহারনামীয় দুই আসামি গ্রেপ্তার তালায় মাছ চুরির অভিযোগে মৎস্যজীবীকে পি*টিয়ে হ*ত্যার অভিযোগ অবৈধ ইজারা বাতিল ও উচ্ছেদের দাবিতে রাজপথে ভুক্তভোগীরা, সংহতি জানালেন ফাহমিদা হক এমপি ও বাপ্পী শ্যামনগরে পারিবারিক বিরোধের জেরে কাকিকে কু*পিয়ে হ*ত্যা, ঘাতক আটক সুন্দরবনের অভয়ারণ্যে অবৈধ কাঁকড়া শিকার: ৬০ কেজি কাঁকড়াসহ আটক ৩ ‎পাইকগাছায় আমন আবাদ ভালো হলেও নানা প্রতিকূলতায় লক্ষ্যমাত্রা পুরণ হয়নি শ্যামনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে ৭১টি মন্দিরে ড.মনিরুজ্জামানের শুভেচ্ছা উপহার প্রদান দেবহাটায় সখিপুর ইউনিয়নের বিভিন্ন স্কুল ও ক্লাবে ক্রীড়া সামগ্রী বিতরণ

বাগেরহাটের ৬ তম জাতীয় ভোটার দিবস অনুষ্ঠিত হয়েছে

প্রতিনিধি: / ৬৯২ দেখেছেন:
পাবলিশ: শনিবার, ২ মার্চ, ২০২৪

সৈয়দ শওকত হোসেন:  আজ ২ মার্চ বাগেরহাটে “সঠিক তথ্যে  ভোটার হব স্মার্ট বাংলাদেশ গড়ে তুলবো” এই শ্লোগানে জাতীয় ৬তম ভোটার দিবস উদযাপিত হয়েছে। বাংলাদেশ নির্বাচন কমিশন কর্তৃক জাতীয় ভোটার দিবস উপলক্ষে গৃহীত কার্যক্রমের মধ্যে রয়েছে ভোটার নিবন্ধন, নতুন নিবন্ধিত ভোটারদের স্মার্ট জাতীয় পরিচয় পত্র বিতরণ, “বীর মুক্তিযোদ্ধা ” শব্দ খচিত স্মার্ট জাতীয় পরিচয় পত্র প্রাপ্তির জন্য বীর মুক্তিযোদ্ধাদের নিকট থেকে আবেদন পত্র গ্রহণ।
উক্ত এই কর্মসূচির বেলুন উড়িয়ে উদ্বোধন করেন, স্থানীয় সরকার অধিদপ্তরের ডি ডি এল জি ড: মোহাম্মদ ফখরুল হাসান। এছাড়া এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, জেলা নির্বাচন অফিসার মোহাম্মদ জালাল উদ্দিন,বাগেরহাট  সরকারি মহিলা কলেজের প্রভাষক মোহাম্মদ মাসুদ হাসান, গণপূর্ত বিভাগের উপ-প্রকৌশলী মোঃ মনিরুল ইসলাম, বাগেরহাট সদর থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ সাইদুর রহমান, জেলা শিক্ষা অফিসের সহকারি পরিদর্শক প্রদীপ কুমার বাহাদুর, বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ হাকিম মোল্লা ও মোতালেব হোসেন সহ প্রমুখ।
এছাড়াও জাতীয় ভোটার দিবস উপলক্ষে নতুন ১০ জন ভোটারকে স্মার্ট জাতীয় পরিচয় পত্র বিতরণ করা হয়।


এই বিভাগের আরো খবর

https://www.kaabait.com