• শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০৪:০৬
সর্বশেষ :
বড়খামারে মসজিদের মেহগনি গাছ কেটে নেওয়ার অভিযোগ মোটরসাইকেলের সামনে ম্যানুয়াল নম্বরপ্লেট লাগানোর নির্দেশ, সময় ১৫ নভেম্বর পর্যন্ত দেবহাটার আলোচিত শামীম হ*ত্যা: থানায় মা*মলা, এজাহারনামীয় দুই আসামি গ্রেপ্তার তালায় মাছ চুরির অভিযোগে মৎস্যজীবীকে পি*টিয়ে হ*ত্যার অভিযোগ অবৈধ ইজারা বাতিল ও উচ্ছেদের দাবিতে রাজপথে ভুক্তভোগীরা, সংহতি জানালেন ফাহমিদা হক এমপি ও বাপ্পী শ্যামনগরে পারিবারিক বিরোধের জেরে কাকিকে কু*পিয়ে হ*ত্যা, ঘাতক আটক সুন্দরবনের অভয়ারণ্যে অবৈধ কাঁকড়া শিকার: ৬০ কেজি কাঁকড়াসহ আটক ৩ ‎পাইকগাছায় আমন আবাদ ভালো হলেও নানা প্রতিকূলতায় লক্ষ্যমাত্রা পুরণ হয়নি শ্যামনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে ৭১টি মন্দিরে ড.মনিরুজ্জামানের শুভেচ্ছা উপহার প্রদান দেবহাটায় সখিপুর ইউনিয়নের বিভিন্ন স্কুল ও ক্লাবে ক্রীড়া সামগ্রী বিতরণ

বাহেরহাটের রামপালে নিম্ন আয়ের মানুষের মাঝে কম্বল বিতরণ করেন কেসিসি মেয়র তালুকদার আব্দুল খালেক ।।

প্রতিনিধি: / ৭০৫ দেখেছেন:
পাবলিশ: সোমবার, ৫ ফেব্রুয়ারী, ২০২৪

সৈয়দ শওকত হোসেন,,বাগেরহাট
বাগেরহাটের রামপালে নিম্ন আয়ের শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে।
সোমবার (৫ ফেব্রুয়ারী) সকাল ১০.০০ টায় টায় ৫ নং রাজনগর ইউনিয়ন পরিষদের আয়োজনে ও ইউপি চেয়ারম্যান মোসাঃ সুলতানা পারভীনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে নিম্ন আয়ের শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করেন খুলনা মহানগর আওয়ামী লীগের সভাপতি ও খুলনা সিটি করপোরেশনের মেয়র বীর মুক্তিযোদ্ধা তালুকদার আব্দুল খালেক।
কম্বল বিতরণ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা চেয়ারম্যান সেখ মোয়াজ্জেম হোসেন, উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ নুরুল হক লিপন,  মহিলা ভাইস চেয়ারম্যান মোসাঃ হোসনেয়ারা মিলি,  রামপাল থানার অফিসার ইনচার্জ সোমেন দাস।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মোঃ আকরাম আলী, সাধারণ সম্পাদক নিখিল রঞ্জণ চৌধুরী, উপজেলা ছাত্রলীগের সভাপতি মোঃ হাফিজুর রহমান, আওয়ামী লীগ নেতা আক্কেল আলী, আলাউদ্দিন,বদরুজ্জামান প্রমুখ।
এসময় কেসিসি মেয়র দুই শতাধিক নিম্ন আয়ের  শীতার্ত মানুষের হাতে উপহারের কম্বল তুলে দেন।#


এই বিভাগের আরো খবর

https://www.kaabait.com