• সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ০৪:৫১
সর্বশেষ :
ঝোপঝাড়ে ফেলে যাওয়া নবজাতক শিশুর দায়িত্ব নিতে ১২৩ পরিবারের আবেদন ‎এস ডব্লিউ নিউজ ২৪ ডটকম এর ১৩তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত না.গঞ্জে তৃতীয়বারের মত শ্রেষ্ঠত্ব অর্জন করলেন ডিএসবির হুমায়ুন কবির তালায় গোবরের গর্তের পানিতে পড়ে দুই বছরের শিশুর মর্মান্তিক মৃত্যু, এলাকায় শোকের ছায়া সাংবাদিকদের নিয়ে স্বাস্থ্য কর্মকর্তার মন্তব্যের প্রতিবাদে তালায় মানববন্ধন, হাসপাতালের অনিয়ম তদন্তের দাবি সাজেকে পর্যটক ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ওপর ইউপিডিএফের গুলিবর্ষণ: সেনাবাহিনী ও পুলিশের সহায়তায় তিন হাজার পর্যটক উদ্ধার ‎পাইকগাছায় কাজের অভাবে নিম্নআয়ের মানুষ বিভিন্ন জেলার ইটভাটায় পাড়ি জমাচ্ছে তালায় ঐতিহ্যবাহী হাডুডু খেলার আসর, চ্যাম্পিয়নদের জন্য গরু ও ফ্রিজ পুরস্কার তালা প্রেসক্লাবের উদ্যোগে স্বাস্থ্য কর্মকর্তার মন্তব্যের প্রতিবাদে সভা দেবহাটায় ঢাকাস্থ দেবহাটা সমিতির ডেঙ্গু সচেতনতামূলক প্রচারণা উদ্বোধন

ব্রাজিল দলে নেই এদেরসন ইংল্যান্ড ও স্পেনের বিপক্ষে

প্রতিনিধি: / ৪৭০ দেখেছেন:
পাবলিশ: মঙ্গলবার, ১২ মার্চ, ২০২৪

স্পোর্টস: আলিসন বেকার নেই আগে থেকেই। এবার চোটের কারণে ছিটকে গেলেন এদেরসনও। সামনেই ইংল্যান্ড ও স্পেনের বিপক্ষে দুটি প্রীতি ম্যাচে তাই প্রথম পছন্দের দুই গোলকিপারকেই পাচ্ছে না ব্রাজিল। ইংলিশ প্রিমিয়ার লিগে ম্যানচেস্টার সিটির হয়ে এই চোটে পড়েন এদেরসন। রোববার লিভারপুলের সঙ্গে তুমুল প্রতিদ্ব›িদ্বতাপূর্ণ ম্যাচের দ্বিতীয়ার্ধের শুরুতে দারউইন নুনেসকে চ্যালেঞ্জ করতে গিয়ে আঘাত পান তিনি। ওই ফাউল থেকে পেনাল্টি পেয়ে সমতায় ফেরে লিভারপুল। আর এদেরসন মাঠ ছাড়েন ডান পায়ের পেশির চোটে। সেই চোটই এখনও আরও অনেকটা সময় মাঠের বাইরে রাখবে ৩০ বছর বয়সী গোলকিপারকে। ম্যাচের পরই অবশ্য সিটির কোচ পেপ গুয়ার্দিএলা বলেছিলেন, এদেরসনের চোট “ভালো কিছু মনে হচ্ছে না।” ইএসপিএন ব্রজিলের খবর, তিন থেকে চার সপ্তাহ মাঠের বাইরে থাকতে হবে তাকে। ম্যানচেস্টার সিটির সূত্র থেকেও তারা জানতে পেরেছে, চার সপ্তাহের মতো লাগতে পারে তার মাঠে ফিরতে। হ্যামস্ট্রিংয়ের চোটের কারণে আলিসন বেকার আগে থেকেই মাঠের বাইরে। ইংল্যান্ড ও স্পেনের বিপক্ষে ব্রাজিলের গোলবারে তাই এদেরসনের থাকা নিশ্চিতই ছিল। কিন্তু নতুন কোচ দরিভাল জুনিয়রকে এখন খুঁজতে হবে অন্য বিকল্প। আগামী ২৩ মার্চ লন্ডনের ওয়েম্বলি স্টেডিয়ামে ইংল্যান্ডের মুখোমুখি হবে ব্রাজিল, তিন দিন পর মাদ্রিদে খেলবে তারা স্পেনের বিপক্ষে। ইংলিশ প্রিমিয়ার লিগের শিরোপা লড়াইয়ের মহাগুরুত্বপূর্ণ ম্যাচে আগামী ৩১ মার্চ আর্সেনালের মুখোমুখি হবে ম্যানচেস্টার সিটি। সেই ম্যাচেও এদেরসনের মাঠে নামা এখন প্রবল শঙ্কায়। দুই গোলকিপার ছাড়াও আরও দুজনকে চোটের কারণে পাচ্ছে না ব্রাজিল। পিএসজির ডিফেন্ডার মার্কিনিয়োস ও আর্সেনালের উইঙ্গার গাব্রিয়েল মার্তিনেল্লি খেলতে পারবেন না এই দুই ম্যাচে। তাদের জায়গায় সুযোগ পেয়েছেন ফ্ল্যামেঙ্গোর লেফট ব্যাক ফাব্রিসিও ব্রæনো ও পোর্তোর ফরোয়ার্ড গালেনো।


এই বিভাগের আরো খবর

https://www.kaabait.com