• মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ১২:০৪
সর্বশেষ :
ভারত থেকে ফেরার পথে ভোমরা সীমান্তে গ্রেপ্তার কেশবপুর উপজেলা ছাত্রলীগের সাবেক আহ্বায়ক মানিক সাতক্ষীরায় ডিবি পুলিশ পরিচয়ে ব্যবসায়ীকে অপহরণ, কনস্টেবলসহ আটক ২ তালায় ৪৫টি স্কিমে ২০ লাখ টাকা বিনিয়োগ, ৪০টি গ্রাম প্রকল্পে পুনর্বিনিয়োগ ৪৫ লাখ টুঙ্গিপাড়ায় বিএনপির পদ ছাড়লেন বাবা-ছেলে, বললেন ‘এমন রাজনীতি চাই না’ শ্যামনগরে বিভিন্ন দপ্তর ও শিক্ষা প্রতিষ্ঠান পরিদর্শনে জেলা প্রশাসক গোপালগঞ্জে একজনকে পি*টিয়ে হ*ত্যা তালা প্রেসক্লাবের উন্নয়নে ২ লাখ টাকা বরাদ্দ দিলেন জেলা পরিষদ প্রশাসক হাবিবুল ইসলাম হাবিব না.গঞ্জ সদরে ফ্যামিলি কার্ড বাস্তবায়নে তথ্য সংগ্রহকারি ও সুপারভাইজারদের প্রশিক্ষণ শ্যামনগরে মাদক, ইভটিজিং ও বাল্যবিবাহ বিরোধী বার্তা নিয়ে আশালতা বিদ্যালয়ে অফিসার ইনচার্জ তালায় বাল্যবিয়ের দায়ে বর ও কনের পিতাকে জেল-জরিমানা

মোরেলগঞ্জে প্রয়াত ইউপি চেয়ারম্যান সারোয়ার হোসেনের ১ম মৃত্যু বার্ষিকীতে ইফতার ও দোয়া অনুষ্ঠিত

প্রতিনিধি: / ৫০৭ দেখেছেন:
পাবলিশ: শনিবার, ২৩ মার্চ, ২০২৪

🖼️ ফটো কার্ড তৈরি করুন

মো. আল আমিন শেখ: বাগেরহাটের মোরেলগঞ্জের হোগলাবুনিয়া ইউনিয়ন সাবেক
চেয়ারম্যান আলহাজ¦ মো. সারোয়ার হোসেনের প্রথম মৃত্যু বার্ষিকীতে ইফতার
মাহফিল ও দোয়া অনুষ্ঠিত।
২২ মার্চ (শুক্রবার) মোরেলগঞ্জ উপজেলার হোগলাবুনিয়া ইউনিয়নের বার বার
নির্বাচিত, সনামধন্য সাবেক চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগ সহসভাপতি
আলহাজ¦ মো. সরোয়ার হোসেন হাওলাদরের প্রথম মুত্যুবার্ষিকীতে তার
জ্যেষ্ঠ্যপুত্র অধ্যপক শামীম আহসান পলাশের উদ্যোগে সংশ্লীষ্ট ইউনিয়নের
চরহোগলাবুনিয়া ও হোগলাবুনিয়া গ্রামের ২২টি মসজিদে ইফতার মাহফিল ও
দোয়া অনুষ্ঠিত হয়েছে।
এদিন মরহুম সারোয়ার হোসেনের জন্মস্থান হোগলাবুনিয়া গ্রামের পঞ্চায়েত
বাড়ি জামে মসজিদে অনুষ্ঠিত ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠানে উপস্থিত
ছিলেন, ইউনিয়ন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক মো. হেমায়েত উদ্দিন
হাওলাদার, সহসভাপতি আ. জলিল হাওলাদার, মো. আকমল হোসেন বাচ্চু,
আওয়ামী লীগ নেতা মো. হারুন-অর রশিদ ফকির ও তার কনিষ্ঠ পুত্র মো.
আহসান হাবিব পিপুল প্রমূখ।
এ সময় অন্যান্যদের মধ্যে শিক্ষক মো. আলী হায়দার চুন্নু, মিরাজ শাহ ফকির
সেন্টু, ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগ সভাপতি মো. কবির হাওলাদার, ইউনিয়ন
ছাত্রলীগ সভাপতি মো. মুরাদ শাহ ফকির, ছাত্রলীগ সাবেক সাধারণ সম্পাদ মো.
হামিদুর রহমান ফরিদসহ ইউনিয়ন আওয়ামী লীগ তার সহযোগী সংগঠনের
নেতৃবৃন্দ, স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ ও তাঁর পরিবারের সদস্যগন উপস্থিত
ছিলেন।

হোগলাবুনিয়া ইউনিয়নের চরহোগলাবুনিয়া ও হোগলাবুনিয়া গ্রামের ২২টি মসজিদে
আয়োজিত ইফতার মাহফিল ও দোয়া অনুষ্ঠানে সকল ধর্মপ্রান মুসল্লি ও
রোজাদারগন ইফতারের পূর্বে দোয়া-মোনাজাতে অংশ নিয়ে মরহুম মো. সারোয়ার
হোসেনের রুহের মাগফিরত কামনা করেন।


এই বিভাগের আরো খবর

https://www.kaabait.com