• রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৫:৩৯
সর্বশেষ :
বড়খামারে মসজিদের মেহগনি গাছ কেটে নেওয়ার অভিযোগ মোটরসাইকেলের সামনে ম্যানুয়াল নম্বরপ্লেট লাগানোর নির্দেশ, সময় ১৫ নভেম্বর পর্যন্ত দেবহাটার আলোচিত শামীম হ*ত্যা: থানায় মা*মলা, এজাহারনামীয় দুই আসামি গ্রেপ্তার তালায় মাছ চুরির অভিযোগে মৎস্যজীবীকে পি*টিয়ে হ*ত্যার অভিযোগ অবৈধ ইজারা বাতিল ও উচ্ছেদের দাবিতে রাজপথে ভুক্তভোগীরা, সংহতি জানালেন ফাহমিদা হক এমপি ও বাপ্পী শ্যামনগরে পারিবারিক বিরোধের জেরে কাকিকে কু*পিয়ে হ*ত্যা, ঘাতক আটক সুন্দরবনের অভয়ারণ্যে অবৈধ কাঁকড়া শিকার: ৬০ কেজি কাঁকড়াসহ আটক ৩ ‎পাইকগাছায় আমন আবাদ ভালো হলেও নানা প্রতিকূলতায় লক্ষ্যমাত্রা পুরণ হয়নি শ্যামনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে ৭১টি মন্দিরে ড.মনিরুজ্জামানের শুভেচ্ছা উপহার প্রদান দেবহাটায় সখিপুর ইউনিয়নের বিভিন্ন স্কুল ও ক্লাবে ক্রীড়া সামগ্রী বিতরণ

যেভাবে জরুরি ই-মেইল শিডিউল করবেন

প্রতিনিধি: / ১০২৩ দেখেছেন:
পাবলিশ: শুক্রবার, ২৩ ফেব্রুয়ারী, ২০২৪

আইটি: প্রাতিষ্ঠানিক ও ব্যক্তিগত দুই ক্ষেত্রেই ই-মেইল ব্যবহার করতে হয়। তবে অনেক সময় দরকারি বা জরুরি ই-মেইল পাঠানো হয়ে ওঠে না। এ ক্ষেত্রে ই-মেইলে শিডিউলিং অপশন থাকলেও অনেকেরই এটি অজানা। লাইভমিন্ট ই-মেইল শিডিউলের বিষয়ে বিস্তারিত জানিয়েছে। ফলে গুরুত্বপূর্ণ ই-মেইল আর তালিকা থেকে বাদ পড়বে না। জি-মেইলের ই-মেইল শিডিউলিং ফিচারের সাহায্যে আগে থেকে তারিখ, সময় এবং যাকে ই-মেইল পাঠানো হবে তার ঠিকানা সেট করে রাখা যায়। জি-মেইল অ্যাপ ও ডেস্কটপ দুই জায়গা থেকেই শিডিউল করা যাবে। অ্যাপ থেকে শিডিউলের জন্য প্রথমে অ্যান্ড্রয়েড বা আইওএস ডিভাইসে জি-মেইল অ্যাপ খুলতে হবে। এবার মেইল কম্পোজ করে রিসিপেন্ট বা যাকে পাঠানো হবে তার ই-মেইল আইডি লিখে ড্রাফট করতে হবে। এবার উপরে ডানদিকের কোণে থাকা তিনটি ডট অপশনে ট্যাপ করে শিডিউল সেন্ডের অপশন পাওয়া যাবে। এখানেও ডেট-টাইম সেট করার জন্য ম্যানুয়াল অপশন থাকবে। বেশকিছু অপশন প্রি-সেট থাকবে। সেখানেই পছন্দমতো তারিখ এবং সময় বেছে নেয়া যাবে। এরপর শিডিউল সেন্ড অপশনে ক্লিক করলেই ই-মেইল শিডিউল হয়ে যাবে। ডেস্কটপ ব্রাউজারের ক্ষেত্রে কম্পোজ অপশনে ক্লিক করে ই-মেইল ড্রাফট করতে হবে। এর আগের মতো প্রাপকের ই-মেইল দিয়ে সেন্ড বাটনের পাশে থাকা ড্রপ ডাউন অ্যারোতে ক্লিক করতে হবে। সেখানে শিডিউল সেন্ড অপশন পাওয়া যাবে। এ বাটনে ক্লিক করলে আগামী কয়েকদিনের জন্য কিছু প্রি-সেট অপশন দেখা যাবে বা কাস্টমাইজও করা যাবে।

 


এই বিভাগের আরো খবর

https://www.kaabait.com