• রবিবার, ০৭ ডিসেম্বর ২০২৫, ০৭:২১
সর্বশেষ :
দেবহাটায় জলবায়ু সচেতনতায় স্টেকহোল্ডারগনের সাথে কর্মশালা নারায়ণগঞ্জে পরিবার কল্যাণ সেবা ও প্রচার সপ্তাহ-২০২৫ এর উদ্বোধন হিন্দু কমিটির সভাপতি কৃষ্ণ নন্দীর আপত্তিকর ছবি ফেসবুকে : বিভিন্ন মহলের ক্ষোভ খুবি উপকেন্দ্রে ঢাবির ব্যবসায় শিক্ষা ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত আশাশুনির বড়দলে রবিউল বাশারের গণসংযোগ এয়ার অ্যাম্বুলেন্স ফ্লাইটকে ভিভিআইপি মুভমেন্ট ঘোষণা মুক্তিযুদ্ধের স্মৃতিগাঁথা দেবহাটা মুক্ত দিবসে র‌্যালি ও আলোচনা সভা হয়রানি মূলক মামলায় বেগম জিয়াকে সাত বছর কারাগারে রাখা হয়েছে- এ্যাড. নিতাই রায় চৌধুরী স্ত্রী হ ত্যা মামলায় স্বামী রাসেল গ্রেপ্তার ডুমুরিয়ায় এক ঘন্টার দুধের হাট বিক্রয় হয় লক্ষ লক্ষ টাকা

রাফার বেসামরিকদের অবশ্যই রক্ষা করতে হবে: বাইডেন

প্রতিনিধি: / ২৫৪ দেখেছেন:
পাবলিশ: শুক্রবার, ১৬ ফেব্রুয়ারী, ২০২৪

আন্তর্জাতিক: দক্ষিণ গাজার রাফাহ অঞ্চলের ফিলিস্তিনিদের রক্ষা করতে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে আবারও সতর্ক করেছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। রাফার বেসামরিকদের অবশ্যই রক্ষা করতে হবে। বৃহস্পতিবার এক ফোনালাপে এ সতর্কবার্তা দেন তিনি। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে। অভিযানের সময় সাধারণ মানুষদেরকে রক্ষার বিষয়ে এক ফোন কলের মাধ্যমে নেতানিয়াহুকে সতর্ক করে বাইডেন বলেন, গাজার সাধারণ মানুষদেরকে রক্ষ করার বিশ্বাসযোগ্য ও সুনির্দিষ্ট পরিকল্পনা ছাড়া অভিযান চালানো উচিত হবে না। কারণ দক্ষিণ গাজার রাফাহ অঞ্চলে প্রায় ১০ লাখ ফিলিস্তিনি আশ্রয় নিয়েছেন। হোয়াইট হাউজ জানিয়েছে, তাদের ফোন আলাপে ইসরায়েলি জিম্মিদেরকে ফিরিয়ে আনার বিষয়েও কথা হয়েছে। সেসময় জিম্মিদেরকে মুক্ত করার প্রতিশ্রæতিও দিয়েছেন বাইডেন। হামাসের হাতে ১৩২ যাবৎ বন্দী রয়েছেন তারা। প্রতিবেদন থেকে জানা গেছে, বৃহস্পতিবার গাজার সব চেয়ে বড় হাসপাতালে অভিযান চালিয়েছে ইসরায়েল বাহিনী। অভিযানের সময় শতাধিক রোগীকে নিয়ে চিকিৎসাকর্মীরা আল নাসের হাসপাতাল ছেড়েছেন। এতে চারদিকে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। বেসামরিক মৃত্যুর সংখ্যা নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করে এই মাসের শুরুর দিকে বাইডেন বলেন, গাজা উপত্যকায় ইসরায়েলের সামরিক প্রতিক্রিয়া ‘উপরের উপরে’ ছিল। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, ইসরায়েলি আগ্রাসনে ২৮ হাজার ৬৬৩ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। আহত হয়েছেন ৬৮ ৩৯৫ জন। অপরদিকে, হামাসের হামলায় এক হাজার ১৩৯ জন ইসরায়েলি নিহত হয়েছেন।


এই বিভাগের আরো খবর

https://www.kaabait.com