• সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ১০:৩৭
সর্বশেষ :
দেবহাটায় ফ্যামিলি কার্ড কার্যক্রমের অবহিতকরণ প্রেস কনফারেন্স পাটকেলঘাটার ব্যবসায়ী কেশব সাধুর পিতার মৃত্যু, তালা প্রেসক্লাবের শোক দেবহাটায় জাতীয় কন্যাশিশু দিবসে র‍্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ তালায় জাতীয় কন্যা শিশু দিবস পালিত শ্যামনগরে ভাইরাস আক্রান্ত ডাল কাটতে গিয়ে যুবকের মৃত্যু নারায়ণগঞ্জে জাতীয় কণ্যাশিশু দিবস পালিত তালায় সার ডিলার নিয়োগে বঞ্চনার শিকার ছাত্রদল নেতা জুয়েল: নেপথ্যে বারবার অবমূল্যায়নের ইতিহাস একজন কিংবদন্তি ও এক অনন্য ভালোবাসার নাম লিওনেল মেসি : সুমন চৌধুরী পাইকগাছায় মাদক বিক্রির টাকা আদায় করাকে কেন্দ্র করে গুলি সাতক্ষীরায় মানব পাচার প্রতিরোধে সক্রিয় কর্মী দলের রিফ্রেশার প্রশিক্ষণ অনুষ্ঠিত

রুশ হামলায় দক্ষিণ-পূর্ব ইউক্রেনে তিন বেসামরিক নাগরিক নিহত

প্রতিনিধি: / ৪৮০ দেখেছেন:
পাবলিশ: রবিবার, ৭ এপ্রিল, ২০২৪

বিদেশ : ইউক্রেনের দক্ষিণ-পূর্ব জাপোরিঝিয়া অঞ্চলের গুলিয়াইপোল গ্রামে রুশ সেনাবাহিনীর হামলায় তিন বেসামরিক লোক নিহত হয়েছে। আহত হয়েছে আরও একজন। রবিবার সকালে বিষয়টি নিশ্চিত করেছেন স্থানীয় গভর্নর ইভান ফেডোরভ। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে। মেসেজিং অ্যাপ টেলিগ্রামে ফেডোরভ বলেছেন, দুই পুরুষ এবং এক মহিলা তাদের নিজের বাড়ির ধ্বংসস্তূপের নিচে মারা গেছেন। ওই বাড়িতে শেল হামলা চালিয়েছিল রুশ সেনাবাহিনী। তিনি বলেন, স্ব-চালিত একাধিক রকেট লঞ্চার দিয়ে গ্রামটিতে গোলাবর্ষণ করেছে রাশিয়ার বাহিনী। রয়টার্স স্বাধীনভাবে প্রতিবেদনটি যাচাই করতে পারেনি। জাপোরিঝিয়া অঞ্চলের ফ্রন্টলাইনে রকেট, ড্রোন ও কামান দিয়ে ক্রমাগত বোমা হামলা চালিয়ে যাচ্ছে রাশিয়ার সেনাবাহিনী। ইউক্রেন যুদ্ধের ৭৭৪ তম দিন চলছে। এদিন ইউক্রেনের সামরিক বাহিনী জানিয়েছে, রাতভর হামলা চালিয়ে রাশিয়ার ১৭টি আক্রমণাত্মক ড্রোন ভ‚পাতিত করেছে তাদের বিমান প্রতিরক্ষা বাহিনী। এর আগে প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি হুঁশিয়ার করেছিলেন যে, রাশিয়া দূরপাল্লার বোমা হামলা চালিয়ে গেলে ইউক্রেনের বিমান প্রতিরক্ষা ক্ষেপণাস্ত্র শেষ হয়ে যেতে পারে।


এই বিভাগের আরো খবর

https://www.kaabait.com