• সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ১১:৩৮
সর্বশেষ :
ডুমুরিয়া পল্লী বিদ্যুৎ অফিসের সেবা পেতে গ্রাহকের ভোগান্তি, ফোনে ধমক দিলেন এজিএম সমাজে ন্যায় ও ইনসাফ কায়েমে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: এমপি আব্দুল খালেক না.গঞ্জ সদর উপজেলা মৎস্য দপ্তরের উদ্যোগে বিভিন্ন পুকুরে পোনামাছ অবমুক্ত পাটকেলঘাটায় পরিবহনের চাকায় পিষ্ট হয়ে একজনের মৃত্যু দেবহাটায় পুলিশের অভিযানে ১০ বোতল কোরেক্সসহ মাদক ব্যবসায়ী আটক শ্যামনগরে সারাদেশের নেয় জাতীয় ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান অনুষ্ঠিত সাংবাদিক আব্দুল আলিমের মৃত্যুতে সাতক্ষীরা সাংবাদিক কেন্দ্রের শোক ডুমুরিয়া ফাউন্ডেশনের উদ্যোগে বৃক্ষরোপণ শুরু পাটকেলঘাটায় বিদ্যালয়ের জমি দখলকে কেন্দ্র করে গ্রাম ডাক্তারকে পিটিয়ে আহত করার অভিযোগ পাইকগাছায় ভোরবেলার চারার হাট জমে উঠেছে

শ্যামনগরে বিএনপি নেতার নামে মিথ্যা নিউজের প্রতিবাদে সংবাদ সম্মেলন

এস এম মিজানুর রহমান শ্যামনগর, সাতক্ষীরা প্রতিনিধি / ৩৭৮ দেখেছেন:
পাবলিশ: রবিবার, ২৯ ডিসেম্বর, ২০২৪
শ্যামনগরে বিএনপি নেতার সংবাদ সম্মেলন

শ্যামনগর উপজেলার গাবুরা ইউনিয়নে বার বার নির্বাচিত চেয়ারম্যান ও উপজেলা বিএনপি’র সহ-সভাপতি ও গাবুরা ইউনিয়ন বিএনপির সভাপতি জি এম মাছুদুল আলমের বিরুদ্ধে মিথ্যা নিউজ করার প্রতিবাদে শ্যামনগর উপজেলা প্রেসক্লাব সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
রবিবার ২৯ ডিসেম্বর শ্যামনগর উপজেলা প্রেসক্লাবে লিখিত বক্তব্য পাঠ করেন চেয়ারম্যান জি,এম,মাছুদুল আলম। গত ২৯/৯/২০২৪ তারিখে গাবুরার ডুমুরিয়া গ্রামে মৃত শেখ আছির উদ্দীনের পুত্র পল্লী চিকিৎসক শেখ আব্দুল আজিজ কে পিটিয়ে হত্যার অভিযোগে তার ভাই শেখ আব্দুল হাকিম সহ কয়েক জনের বিরুদ্ধে মামলা হয়। যার মামলা নং ২৩।৩০/৯/২০২৪ তারিখে আব্দুল আজিজের কন্যা আজমুন নাহার বাদী হয়ে শ্যামনগর থানায় মামলাটি করে। শেখ আব্দুল হাকিম মামলা থেকে পরিত্রাণ পেতে গাবুরার চেয়ারম্যান হিসেবে আমার সহযোগিতা কামনা করেন।সেই আক্রোশে বা ক্ষোভে শেখ আব্দুল হাকিম  বিভিন্ন পত্রিকার প্রতিনিধিদের সাথে যোগাযোগ করে মিথ্যা তথ্য দিয়ে আমার রাজনৈতিক ক্যারিয়ার ও জনগনের ভালবাসা থেকে দূরে রাখতে সংবাদ প্রকাশ করে চলেছে।
গাবুরায় তৎকালিন আওয়ামীলীগ শাসন আমলে ১৫ বছর যাবৎ মানুষদের আওয়ামীলীগ ও উপজেলা বিকল্পধারার নেতা কর্মীরা সাধারণ জনসাধারণ বা বিএনপি জামায়াত নেতা কর্মীদের নামে মিথ্যা মামলা দেয়া,হামলা,খুন,ঘের দখল, জমি দখলমূহ লুটপাট করেছে। আমার দ্বারা কাহাকেও কখনো মিথ্যা মামলা দায়ের করা হয়নি।শেখ আব্দুল হাকিম বাংলাদেশ বিকল্প ধারার সাবেক উপজেলা সভাপতি ও দৈনিক সাতনদী, ইত্তেফাক পত্রিকার শ্যামনগর প্রতিনিধি হওয়ায় প্রোপাকান্ডার অংশ হিসেবে দৈনিক সাতনদী পত্রিকায় সহ বিভিন্ন মিথ্যা তথ্য দিয়ে বিভ্রান্তি চালাচ্ছেন।
ডুমুরিয়া বাজারের শেখ মার্কেট দখল হয়নি। বরং স্থানীয় বিএনপির উৎসাহী সমর্থকরা ডিডসূত্রে দলীয় অফিস করেন। মার্কেটের জায়গা নিয়ে বিরোধ জানতে পেরে উক্ত অফিসের সাইন বোর্ড নামানো সই সাংগঠনিক ব্যবস্থা গ্রহন করি। এমনকি গোডাউন বা কোন কিছু লুট করা হয়নি।তাছাড়া গোডাউন বা বাড়িঘর লুটপাট, ভাংচুর আমি করেনি বা করাইনি। এমনকি আমার কোন বাহিনী নেই।আমার জনপ্রিয়তায় ঈর্শান্বিত হয়ে সকলের নিকট হেয় প্রতিপন্ন করতে একটি ষড়যন্ত্র অব্যহত রেখেছে।
তারা আমার এলাকার সরেজমিনে গিয়ে তদন্ত করলে প্রকৃত ঘটনার সত্য উদঘাটন হবে।এসময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি মাস্টার আব্দুল ওয়াহেদ, সহ-সভাপতি সাবেক চেয়ারম্যান জি এম লিয়াকত আলী,সাবেক চেয়ারম্যান আমজাদুল ইসলাম,প্রচার সম্পাদক ইউপি সদস্য আজিবর রহমান আজিবর,উপজেলা যুবদলের সদস্য সচিব আনারুল ইসলাম আঙ্গুর, যুগ্ন আহবায়ক শেষ নাজমুল হক,উপজেলা ছাত্রদলের আহ্বায়ক আব্দুল্লাহ আল কাইয়ুম (আবু)উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক জুলফিকার সিদ্দিকী সহ বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।


এই বিভাগের আরো খবর

https://www.kaabait.com