• বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ১২:৫৮
সর্বশেষ :
সাতক্ষীরায় নির্বাচন ও গণভোট উপলক্ষে ভোটগ্রহণকারী কর্মকর্তাদের প্রশিক্ষণ কল্যাণময় রাষ্ট্র প্রতিষ্ঠায় দাঁড়িপাল্লা প্রতিক ও হ্যা ব্যালটকে জয়যুক্ত করুন সুন্দরবনে নিষিদ্ধ জোমরা, ঝিনুক ও শামুক পাচারকালে ট্রাকসহ ৭ হাজার ৫০০ কেজি মাল জব্দ ফয়জুল্যাপুরে গাছের চারার সাথে এ কেমন শ*ত্রুতা? তালায় জাতীয় নিরাপদ খাদ্য দিবস ২০২৬ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত সাংবাদিকদের পেশাগত মান উন্নয়নে কাজ করা হবে : হাবিবুল ইসলাম হাবিব শ্যামনগর পল্লী সঞ্চয় ব্যাংক ম্যনেজারের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগের পাহাড় না.গঞ্জে বাংলাদেশ ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং ছাত্র-শিক্ষক পেশাজীবি সংগ্রাম পরিষদের মানববন্ধন বিলুপ্তির পথে সাতক্ষীরার যশ, শীত ফুরালেও জিভে এল না রসের স্বাদ ৩২ বছরে দৈনিক পত্রদূত: ব্যাংদহায় প্রতিষ্ঠাবার্ষিকীর আমেজ

সাতক্ষীরায় আইআরআই’র আয়োজনে ‘তর্কে বিতর্কে উপজেলা নির্বাচন’ নির্বাচনী বিতর্ক অনুষ্ঠিত

প্রেস বিজ্ঞপ্তি / ১১১০ দেখেছেন:
পাবলিশ: রবিবার, ১৯ মে, ২০২৪
‘তর্কে বিতর্কে উপজেলা নির্বাচন’ নির্বাচনী বিতর্ক অনুষ্ঠিত

সাতক্ষীরা সদর উপজেলায় আন্তর্জাতিক রিপাবলিকান ইনস্টিটিউট (আইআরআই) এর আয়োজনে ‘তর্কে বিতর্কে উপজেলা নির্বাচন’ নির্বাচনী বিতর্ক অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (১৯ মে) সাতক্ষীরা শহরের লেকভিউ রির্সোটে অনুষ্ঠিত ব্যতিক্রমী এই নির্বাচনী বিতর্কে অংশ নেন সাতক্ষীরা উপজেলার ৪ চেয়ারম্যান পদপ্রার্থী এসএম শওকত হোসেন, মশিউর রহমান বাবু, এ্যাড. তামিম হোসেন সোহাগ এবং প্রভাষক সুশান্ত কুমার মন্ডল।
জনপ্রিয় মিডিয়া ব্যক্তিত্ব ফেরদৌসবাপ্পীরসঞ্চালনায় ‘তর্কে বিতর্কে উপজেলা নির্বাচন’ শীরোনামে এই নির্বাচনী বিতর্কে অংশ নিয়ে উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থীগণ তাঁদের নিজ নিজ নির্বাচনী ইশতেহার, জাতীয় ও স্থানীয় অঙ্গীকার,  প্রত্যাশাও অবস্থান তুলে ধরছেন। এসয় তাদের বক্তব্যে উঠে আসে জলাবদ্ধতা নিরসনে নদী ও খাল খনন, সুপেয় পানি সংকট সমাধান, বাল্যবিবাহ প্রতিরোধসহ নির্বাচনী এলাকার নানা সমস্যা, তানিয়ে এলাকাবাসীর হতাশা, সংশয়, উৎকণ্ঠা প্রভৃতি বিষয়ে প্রার্থীদের ভাবনা ও অঙ্গীকার প্রভৃতি বিষয়।
অনুষ্ঠানে সাতক্ষীরা সদরে জলাবদ্ধতা, সুপেয় পানি সংকট, যানজট, চাকরী সংকটসহ বিভিন্ন সমস্যা নিয়ে  প্রার্থীদের প্রশ্ন করেন সাতক্ষীরা সরকারি মহিলা কলেজের সাবেক অধ্যক্ষ ড. দিলারা বেগম, সাপ্তাহিক সূর্যের আলোর সম্পাদক ওয়ারেশ খান চৌধুরী, জেলা নাগরিক কমিটির আলিনুর খান বাবুল, মহিলা পরিষদ সাতক্ষীরা জেলা শাখার সাধারণ সম্পাদক জ্যোৎস্না দত্তসহ বেশ কয়েকজন স্থানীয় বাসিন্দা।
এসময় উত্থাপিত প্রশ্ন, সাম্প্রতিক সমস্যা এবং নির্বাচিত নির্বাচিত হলে সেই সব সমস্যা সমাধানে প্রার্থীদের ভূমিকা নিয়ে নানা প্রশ্নের উত্তর দেন অংশগ্রহণকারী প্রার্থীগণ।
এসময় আরও উপস্থিত ছিলেন চ্যানেল আই এর সাতক্ষীরা প্রতিনিধি আবুল কালাম আজাদ, উদীচী শিল্পগোষ্ঠী সাতক্ষীরা জেলার সভাপতি সম্পাদক সিদ্দকুর রহমান, জাতীয় পার্টির শরিফুল ইসলাম, বাপ্পীসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ ও কর্মী ও সমর্থক।
চলমান ৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচন উপলক্ষ্যে মার্কিন যুক্তরাষ্ট্রভিত্তিক অলাভজনক সংস্থাইন্টারন্যাশনাল রিপাবলিকান ইনস্টিটিউট (আইআরআই)-এর সহযোগিতায় দেশের অন্যতম শীর্ষ বিজ্ঞাপনী সংস্থা ইনোভেটিভক্রিয়েশনলিমিটেড (আই ক্রিয়েশন) এই বিতর্কের আয়োজন করেছে।
ব্যতিক্রমী এই নির্বাচনী বিতর্কের প্রতিটি পর্বে অংশ নিচ্ছেন এক একটি নির্দিষ্ট উপজেলার চেয়ারম্যান প্রার্থীগণ। সাতক্ষীরা শহরের লেকউভিতে ধারণকৃত অনুষ্ঠানটি আগামী ২৪ মে রাত ৯টা ৩৫ মিনিটে জনপ্রিয় স্যাটেলাইট টিভি চ্যানেল ‘চ্যানেল আই’তে প্রচারিত হবে।


এই বিভাগের আরো খবর

https://www.kaabait.com