• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৫:৪৭
সর্বশেষ :
সাতক্ষীরা রেঞ্জের অভয়ারণ্যে অবৈধভাবে মাছ কাকড়া শিকার করার সময় ৭ জেলে আটক আশাশুনির গুনাকরকাটিতে বিয়ের ধোঁকায় পড়ে স্কুল ছাত্রীর আ^ত্ম*হ*ত্যা আশাশুনিতে নারীকে ধ*র্ষ*ণচেষ্টার অভিযোগে আমান উল্লাহ বিশ্বাস গ্রেফতার শ্যামনগরে ৪ দিন নিখোঁজের পর ধানক্ষেত থেকে মরদেহ উদ্ধার ঝোপঝাড়ে ফেলে যাওয়া নবজাতক শিশুর দায়িত্ব নিতে ১২৩ পরিবারের আবেদন ‎এস ডব্লিউ নিউজ ২৪ ডটকম এর ১৩তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত না.গঞ্জে তৃতীয়বারের মত শ্রেষ্ঠত্ব অর্জন করলেন ডিএসবির হুমায়ুন কবির তালায় গোবরের গর্তের পানিতে পড়ে দুই বছরের শিশুর মর্মান্তিক মৃত্যু, এলাকায় শোকের ছায়া সাংবাদিকদের নিয়ে স্বাস্থ্য কর্মকর্তার মন্তব্যের প্রতিবাদে তালায় মানববন্ধন, হাসপাতালের অনিয়ম তদন্তের দাবি সাজেকে পর্যটক ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ওপর ইউপিডিএফের গুলিবর্ষণ: সেনাবাহিনী ও পুলিশের সহায়তায় তিন হাজার পর্যটক উদ্ধার

সিরিয়ায় ইরানের কনস্যুলেটে ইসরায়েলি বিমান হামলা, নিহত ৭

প্রতিনিধি: / ৪৫৩ দেখেছেন:
পাবলিশ: মঙ্গলবার, ২ এপ্রিল, ২০২৪

বিদেশ : সিরিয়ার রাজধানী দামেস্কে ইরানের কনস্যুলেট ভবনে ইসরায়েলি হামলায় সাত কর্মকর্তা নিহত হয়েছেন বলে জানিয়েছে ইরানের বিপ্লবী গার্ডস। নিহতদের মধ্যে অভিজাত কুদস ফোর্সের সিনিয়র কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ রেজা জাহেদি এবং তার ডেপুটি ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ হাদি হাজি-রহিমি নিহতদের মধ্যে রয়েছেন। ইরান ও সিরিয়ার সরকার এ হামলার নিন্দা জানিয়েছে। এ বিষয়ে বিবিসি ইসরায়েলি সামরিক বাহিনীর কাছে জানতে চাইলে তারা বিদেশি সংবাদমাধ্যমের প্রতিবেদনে মন্তব্য করে না বলে জানায়। ইসরায়েল গত কয়েক বছরে সিরিয়ায় ইরান সমর্থিত লক্ষ্যবস্তুতে শত শত হামলা চালিয়েছে, কিন্তু খুব কমই হামলার কথা স্বীকার করেছে। লক্ষ্যবস্তুগুলো ইরান সমর্থিত সশস্ত্র গোষ্ঠীর। গত বছরের অক্টোবরে গাজায় যুদ্ধ শুরু হওয়ার পর থেকে হিজবুল্লাহ এবং লেবানন ও সিরিয়ায় ইরান-সমর্থিত অন্যান্য গোষ্ঠী তাদের হামলা বাড়িয়ে দেয়, এর পরেই ইসরায়েলি বাহিনীও ব্যাপক হামলা শুরু করেছে। এদিকে সিরিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, স্থানীয় সময় প্রায় ভোর ৫টায় ইসরায়েলের বিমান অধিকৃত গোলান মালভ‚মি থেকে কনস্যুলেট ভবনের দিকে হামলা চালায়। সিরিয়ার বিমান প্রতিরক্ষা বাহিনী ইসরায়েলের ছোড়া কিছু ক্ষেপণাস্ত্র গুলি করে ভ‚পাতিত করেছে। কিন্তু অন্য আরো কিছু ক্ষেপণাস্ত্র কনস্যুলেটে আঘাত হেনে গোটা ভবনই ধসিয়ে দেয় এবং এতে ভেতরে থাকা প্রত্যেকেই হতাহত হয়েছে। আহত-নিহতদের পরিচয় সম্পর্কে কোনো তথ্য না দিয়ে মন্ত্রণালয় জানায়, মৃতদেহ উদ্ধার এবং ধ্বংসস্তূপের নিচ থেকে আহতদের উদ্ধারের কাজ চলছে। ইরানের রাষ্ট্রীয় টিভি জানিয়েছে, নিহতদের মধ্যে ব্রিগেডিয়ার জেনারেল জাহেদিও রয়েছেন। তিনি রেভল্যুশনারি গার্ডের বিদেশি অপারেশন শাখা কুদস ফোর্সের সিনিয়র কমান্ডার। এ ছাড়া নিহতদের মধ্যে বেশ কয়েকজন ক‚টনীতিকও রয়েছেন। ইরানের আধা-সরকারি তাসনিম সংবাদ সংস্থা জানিয়েছে, ৬৩ বছর বয়সী জাহেদি ২০০৮ থেকে ২০১৬ সাল পর্যন্ত কুদস ফোর্সে সক্রিয় ছিলেন এবং সিরিয়া ও লেবাননে বিপ্লবী গার্ডের কমান্ডার হিসেবে দায়িত্ব পালন করেছিলেন। যুক্তরাজ্যভিত্তিক সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস জানিয়েছে, এ ঘটনায় আটজন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে কুদস ফোর্সের একজন উচ্চপদস্থ নেতা, দুই ইরানি উপদেষ্টা এবং বিপ্লবী গার্ডের পাঁচ সদস্য রয়েছেন। ঘটনাস্থলের কিছু ছবি ও ভিডিওতে দেখা গেছে, ধসে পড়া বহুতল ভবনের অবশিষ্টাংশ থেকে ধোঁয়া উড়ছে। পাশেই অবস্থিত ইরানি দূতাবাসের উল্লেখযোগ্য তেমন ক্ষতি হয়নি বলে ধারণা করা হচ্ছে। ইরানের রাষ্ট্রদূত হোসেইন আকবরী বলেছেন, ‘ইসরায়েলি এফ-৩৫ যুদ্ধবিমান নিষ্ঠুরভাবে আমার বাসস্থান, দূতাবাসের কনস্যুলার বিভাগ এবং ইরানের সামরিক সদস্যদের লক্ষ্যবস্তু করেছে।’ ইরানের রাষ্ট্রীয় টিভিকে তিনি বলেছেন, ‘কয়েকজন ক‚টনীতিকসহ পাঁচ থেকে সাতজন নিহত হয়েছেন।’ সূত্র : বিবিসি


এই বিভাগের আরো খবর

https://www.kaabait.com