• শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০৬:০০
সর্বশেষ :
বড়খামারে মসজিদের মেহগনি গাছ কেটে নেওয়ার অভিযোগ মোটরসাইকেলের সামনে ম্যানুয়াল নম্বরপ্লেট লাগানোর নির্দেশ, সময় ১৫ নভেম্বর পর্যন্ত দেবহাটার আলোচিত শামীম হ*ত্যা: থানায় মা*মলা, এজাহারনামীয় দুই আসামি গ্রেপ্তার তালায় মাছ চুরির অভিযোগে মৎস্যজীবীকে পি*টিয়ে হ*ত্যার অভিযোগ অবৈধ ইজারা বাতিল ও উচ্ছেদের দাবিতে রাজপথে ভুক্তভোগীরা, সংহতি জানালেন ফাহমিদা হক এমপি ও বাপ্পী শ্যামনগরে পারিবারিক বিরোধের জেরে কাকিকে কু*পিয়ে হ*ত্যা, ঘাতক আটক সুন্দরবনের অভয়ারণ্যে অবৈধ কাঁকড়া শিকার: ৬০ কেজি কাঁকড়াসহ আটক ৩ ‎পাইকগাছায় আমন আবাদ ভালো হলেও নানা প্রতিকূলতায় লক্ষ্যমাত্রা পুরণ হয়নি শ্যামনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে ৭১টি মন্দিরে ড.মনিরুজ্জামানের শুভেচ্ছা উপহার প্রদান দেবহাটায় সখিপুর ইউনিয়নের বিভিন্ন স্কুল ও ক্লাবে ক্রীড়া সামগ্রী বিতরণ

সূর্যমুখী চাষ করে সবাইকে চমকে দিলেন সংসদ সদস্য মোঃ রশীদুজ্জামান

প্রতিনিধি: / ৫২৬ দেখেছেন:
পাবলিশ: বুধবার, ১৩ মার্চ, ২০২৪

পাইকগাছা (খুলনা) প্রতিনিধি: এবার সূর্যমুখী চাষ করে সবাইকে চমকে দিলেন খুলনা—৬ আসনের সংসদ সদস্য মোঃ রশীদুজ্জামান। স্থানীয় এ সংসদ সদস্য চলতি মৌসুমে আগড়ঘাটা বাজারস্থ রাজনৈতিক কার্যালয়ের পাশে কপোতাক্ষের তীরে সূর্যমুখী চাষ করেছেন। ইতোমধ্যে ক্ষেতের সব গাছে ফুল ধরেছে। ফুলে ফুলে ভরে গেছে গোটা সূর্যমুখী ক্ষেত। কপোতাক্ষের পলি মিশ্রিত জমিতে দৃষ্টিনন্দন সৌন্দর্য বর্ধন করেছে সূর্যমুখী ফুল। সংসদ সদস্য এলাকায় অবস্থানকালীন সময় নিজেই তদারকি করেন সূর্যমুখী ক্ষেতটি। বুধবার ক্ষেতটি পরিদর্শন করেন সংসদ সদস্য রশীদুজ্জামান। এ সময় সূর্যমুখীর মাঝেই ফুটে ওঠে সংসদ সদস্যের মিষ্টি ঠোটের হাসি। এ সময় তিনি কোন জায়গা পতিত না রেখে প্রতি ইঞ্চি জায়গা কৃষি কাজের জন্য সর্বোচ্চ ব্যবহার করার জন্য কৃষকদের প্রতি আহ্বান জানান। তিনি বলেন, সময়ের সাথে সাথে আমাদের এখন বহুমুখী ফসল উৎপাদন করতে হবে। যেখানে ভালো কোন ফসল হবে না, সেখানেও কিছু না কিছু উৎপাদন করতে হবে। সূর্যমুখী খুব সহজেই উৎপাদন করা যায় এবং আমাদের তেল জাতীয় আমদানী ব্যয় কমাতে পতিত জায়গায় সূর্যমুখী লাগানোর জন্য সবাইকে পরামর্শ দেন।


এই বিভাগের আরো খবর

https://www.kaabait.com