• মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ০২:২৫
সর্বশেষ :
দেবহাটায় ফ্যামিলি কার্ড কার্যক্রমের অবহিতকরণ প্রেস কনফারেন্স পাটকেলঘাটার ব্যবসায়ী কেশব সাধুর পিতার মৃত্যু, তালা প্রেসক্লাবের শোক দেবহাটায় জাতীয় কন্যাশিশু দিবসে র‍্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ তালায় জাতীয় কন্যা শিশু দিবস পালিত শ্যামনগরে ভাইরাস আক্রান্ত ডাল কাটতে গিয়ে যুবকের মৃত্যু নারায়ণগঞ্জে জাতীয় কণ্যাশিশু দিবস পালিত তালায় সার ডিলার নিয়োগে বঞ্চনার শিকার ছাত্রদল নেতা জুয়েল: নেপথ্যে বারবার অবমূল্যায়নের ইতিহাস একজন কিংবদন্তি ও এক অনন্য ভালোবাসার নাম লিওনেল মেসি : সুমন চৌধুরী পাইকগাছায় মাদক বিক্রির টাকা আদায় করাকে কেন্দ্র করে গুলি সাতক্ষীরায় মানব পাচার প্রতিরোধে সক্রিয় কর্মী দলের রিফ্রেশার প্রশিক্ষণ অনুষ্ঠিত

হাসপাতালে চাপ কমবে না প্রান্তিক মানুষের কাছে চিকিৎসা না পৌঁছালে : স্বাস্থ্যমন্ত্রী

প্রতিনিধি: / ১০৩০ দেখেছেন:
পাবলিশ: সোমবার, ১১ মার্চ, ২০২৪

প্রান্তিক মানুষের কাছে যদি আমরা চিকিৎসা সেবা না পৌঁছে দিতে পারি তবে মেডিকেল কলেজ হাসপাতালগুলোতে রোগীর চাপ কোনোদিনই কমবে না বলে মন্তব্য করেছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের মন্ত্রী ডা. সামন্ত লাল সেন। সোমবার দুপুরে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে মতবিনিময় শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে মন্ত্রী এ কথা বলেন। ডা. সামন্ত লাল সেন বলেন, মন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার পরে আমরা চট্টগ্রাম ও সিলেট ঘুরেছি। রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে এসে ভালো লাগলো, অন্যগুলোর তুলনায় এই হাসপাতাল অনেক পরিষ্কার-পরিচ্ছন্ন। মেডিকেল কলেজটা শুধু চিকিৎসার জন্য না। এখানে শিক্ষা, গবেষণা সবই হয়ে থাকে। সুতরাং ডিস্ট্রিক হসপিটাল বা অন্য যেগুলো আছে, সেগুলোকে অন্তর্ভুক্ত করতে হবে। মন্ত্রী বলেন, রাজশাহীতে একটি ডিস্ট্রিক্ট হাসপাতাল (সদর হাসপাতাল) আছে, অত্যন্ত সুন্দর, কিন্তু খালি পড়ে আছে। আমরা চেষ্টা করবো সেটিকে সচল করার। সেটিকে সচল করে এখানকার রোগীর চাপটা কমানোর চেষ্টা করবো। কিছু জনবলের ঘাটতি আছে, সেটি সমাধান করতে পারবো বলেও আশাবাদ ব্যক্ত করেন স্বাস্থ্যমন্ত্রী। স্বাস্থ্যমন্ত্রী ডা. সামন্ত লাল সেন আরও বলেন, অভিযান কথাটা একটু অন্যরকম শোনায়। অভিযান তো হয় চোর ধরতে গেলে, জঙ্গি ধরতে গেলে। হাসপাতালে চলমান পরিদর্শন চলবে। কোনো হাসপাতাল তাদের পূর্বশর্ত ছাড়া কোনোভাবেই চলতে পারবে না। একটা অপারেশন করতে যা যা দরকার সেটা ছাড়া কোনোদিনই কোনো হাসপাতালকে অনুমোদন দেওয়া হবে না। আর সেখানে অপারেশন করতে কোনো দুর্ঘটনা ঘটলে সেই দায়দায়িত্ব ওই হাসপাতাল এবং চিকিৎসককেই নিতে হবে। রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ইন্টার্ন চিকিৎসকদের দৌরাত্ম্য ও সাংবাদিক প্রবেশে বাধা দেওয়ার বিষয়ে এক প্রশ্নে স্বাস্থ্যমন্ত্রী বলেন, এমন যদি কারো কাছে কোনো অভিযোগ থাকে, তাহলে বলবেন সেটা আমরা দেখবো। স¤প্রতি হাসপাতালে ইন্টার্ন চিকিৎসকের কাছে রোগীর স্বজনের নির্যাতনের প্রসঙ্গ তুললে মন্ত্রী বলেন, ওটার ব্যাপারে আমি জানি না। হাসপাতাল কর্তৃপক্ষ সেটা দেখবেন। স্বাস্থ্যমন্ত্রী দুই দিনের এক সরকারি সফরে রাজশাহী গেছেন। প্রথম দিন নওগাঁ এবং দ্বিতীয় দিন (গতকাল সোমবার) রাজশাহীতে সরকারি সফর শেষে দুপুরে ঢাকার উদ্দেশ্যে রওনা দেন।

 

 


এই বিভাগের আরো খবর

https://www.kaabait.com