• শনিবার, ১৪ মার্চ ২০২৬, ০৩:১১
সর্বশেষ :
মির্জা আব্বাসের কিছু হলে তার ৮০ পারসেন্ট দায়ী পাটওয়ারীর অনিয়ন্ত্রিত কথাবার্তা : মেঘনা আলম শ্বশুরবাড়ি যাওয়ার পথে ট্রাকের ধা*ক্কায় প্রা*ণ গেল যুবক ফরহাদ সরদারের দেবহাটায় র‍্যাব-৬ এর অভিযানে তক্ষকসহ আ*টক ১, থানায় মাম*লা মির্জা আব্বাসের শারীরিক অবস্থার খোঁজ নিলেন প্রধানমন্ত্রী হাতের মেহেদীর রং শুকানোর আগেই বিধবা হলো সদ্য বিবাহিত গৃহবধূ তানিয়া খাতুন শ্যামনগরে মৎস্য ঘেরে বি*ষ প্রয়োগের অ*ভিযো*গ: দিশেহারা মৎস্য চাষী দেবহাটায় উপজেলা মাসিক আইনশৃঙ্খলা কমিটির সভা সখিপুর হাসপাতালে অনিয়মের অভিযোগ: রোগীদের পচা খাবার, সময়মতো মিলছে না খাবার দেবহাটা রিপোর্টার্স ক্লাবের আয়োজনে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত না.গঞ্জে জেলা প্রাণিসম্পদ দপ্তরের সুলভ মূল্যে দুধ, ডিম ও মাংস বিক্রি চলমান

পাটকেলঘাটায় শিশু ধ র্ষ ণ চেষ্টার অভিযোগ বৃদ্ধ’র বিরুদ্ধে, থানায় মা ম লা

নিজস্ব প্রতিনিধি / ২৭০ দেখেছেন:
পাবলিশ: বৃহস্পতিবার, ১৩ মার্চ, ২০২৫
অভিযুক্ত অবসরপ্রাপ্ত শিক্ষক শেখ ইয়াছিন মাস্টার

সম্প্রতি মাগুরার ৮ বছর বয়সী আছিয়ার সাথে ঘটে যাওয়া দূর্ঘটনাটি সামাজিক যোগাযোগ মাধ্যমে তোলপাড় করে দিয়েছে দেশবাসীকে। বুধবার সকালে কলারোয়া উপজেলার গোপীনাথপুরে প্রতিবন্ধী শিশু ধর্ষণের খবর পাওয়া যায়। অল্প সময়ের ভিতরে ধর্ষককে আটক করে প্রশাসন। একই দিন দুপুরে সাতক্ষীরার পাটকেলঘাটা থানা এলাকার নগরঘাটায় ৮বছর বয়সের এক শিশু কন্যা’কে ইয়াছিন মাস্টার(৭৫) নামে ব্যক্তির বিরুদ্ধে ধর্ষণ চেষ্টার অভিযোগ উঠেছে। ঘটনাটি ঘটে বুধবার ১২ই মার্চ দুপুরে নগরঘাটা ইউনিয়নের মিঠাবাড়ি গ্রামে। খবর পেয়ে পাটকেলঘাটা থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেন।

 

মেয়ের পিতা আতাউর রহমান বলেন, আমরা গরীব মানুষ। আমি ও আমার পরিবার পরের জমিতে দিনমজুরের কাজ করে সংসার চালাই। আমরা বাড়িতে না থাকায় বুড়ো লম্পট এমন কাজ করেছে। আমি এর সঠিক বিচার চাই। এঘটনায় মেয়ের মা জোৎস্না বেগম বাদী হয়ে পাটকেলঘাটা থানা একটি মামলা দায়ের করেছেন।

 

 

ভুক্তভোগীর প্রতিবেশিরা জানান, দুপুরের সময় মৃত তোফাজ্জলের পুত্র ইয়াছিন মাস্টার প্রতিবেশি দিনমজুর আতাউর রহমানের বাড়িতে আসে। এসময় শিশুটির পিতা-মাতা বাড়িতে না থাকায় তাকে খাবারের প্রলোভন দেখিয়ে ঘরে প্রবেশ করে। এরপর তার মুখ চেপে ধরে তাকে ধর্ষণের চেষ্টা করে। এসময় শিশুটির বড় চাচির উপস্থিতি আচ করতে পেরে ঘটনাস্থল থেকে দ্রুত সটকে পড়ে ইয়াসিন মাস্টার। এঘটনায় এলাকায় বইছে সমালোচনার ঝড়।

 

 

ঘটনার সত্যতা নিশ্চিত করে পাটকেলঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ মঈন উদ্দিন জানান, এঘটনায় একটি মামলা হয়েছে। মামলা নং -৫। আসামীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।


এই বিভাগের আরো খবর

https://www.kaabait.com