• শনিবার, ১৪ মার্চ ২০২৬, ১০:৫০
সর্বশেষ :
মির্জা আব্বাসের কিছু হলে তার ৮০ পারসেন্ট দায়ী পাটওয়ারীর অনিয়ন্ত্রিত কথাবার্তা : মেঘনা আলম শ্বশুরবাড়ি যাওয়ার পথে ট্রাকের ধা*ক্কায় প্রা*ণ গেল যুবক ফরহাদ সরদারের দেবহাটায় র‍্যাব-৬ এর অভিযানে তক্ষকসহ আ*টক ১, থানায় মাম*লা মির্জা আব্বাসের শারীরিক অবস্থার খোঁজ নিলেন প্রধানমন্ত্রী হাতের মেহেদীর রং শুকানোর আগেই বিধবা হলো সদ্য বিবাহিত গৃহবধূ তানিয়া খাতুন শ্যামনগরে মৎস্য ঘেরে বি*ষ প্রয়োগের অ*ভিযো*গ: দিশেহারা মৎস্য চাষী দেবহাটায় উপজেলা মাসিক আইনশৃঙ্খলা কমিটির সভা সখিপুর হাসপাতালে অনিয়মের অভিযোগ: রোগীদের পচা খাবার, সময়মতো মিলছে না খাবার দেবহাটা রিপোর্টার্স ক্লাবের আয়োজনে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত না.গঞ্জে জেলা প্রাণিসম্পদ দপ্তরের সুলভ মূল্যে দুধ, ডিম ও মাংস বিক্রি চলমান

বাগেরহাটে  ৭ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক।।

প্রতিনিধি: / ৩০০ দেখেছেন:
পাবলিশ: সোমবার, ১৮ মার্চ, ২০২৪

সৈয়দ শওকত হোসেন,, বাগেরহাট: বাগেরহাটে ৭ কেজি গাঁজ সহ মোঃ আল আমিন খাঁ (৩২), নামে এক মাদক কারবারিকে আটক করেছে বাগেরহাট জেলা গোয়েন্দা পুলিশ। সোমবার (১৮ মার্চ) সকালে আটক মোঃ আল আমিন খাঁ কে বিজ্ঞ আদালতে পাঠনো হয়েছে। এ আগে রবিবার দিবাগত রাতে বাগেরহাট সদর থানার চুলকাটি বাজারস্থ খুলনা-মোংলা মহাসড়কের পুর্ব পাশ থেকে তাকে আটক করা হয়। আটক আল আমিন খাঁ মোংলা পোর্ট পৌরসভার (মাদ্রাসা রোড) আনছার ক্লাব সংলগ্ন আফান খাঁর ছেলে।
বাগেরহাট জেলা গোয়েন্দা পুলিশের পরিদর্শক স্বপন কুমার রায় এ তথ্য নিশ্চিত করে জানান, গোয়েন্দা পুলিশের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে চুলকাটি বাজারস্থ খুলনা-মোংলা মহাসড়কের পুর্ব পাশে আজিজুলের চায়ের দোকানের সামনে বট গাছের নিচ থেকে আল আমিনকে আটক করা হয়। এ সময় তার কাছে থাকা একটি নেভী-ব্লু কালারের ট্রলি ব্যাগ হতে ৭ কেজি গাঁজা উদ্ধার করা হয়।
তিনি আরো জানান, ধৃত আসামী দীর্ঘদিন যাবত ঘটনাস্থলসহ বিভিন্ন থানা এলাকার বিভিন্ন জায়গায় অবৈধ মাদকদ্রব্য গাঁজা বিক্রি করে আসছিল বলে গোয়েন্দা তথ্য ছিল তাদের কাছে। এ ব্যাপারে মাদক নিয়ন্ত্রন আইনে বাগেরহাট সদর মডেল থানায় নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।


এই বিভাগের আরো খবর

https://www.kaabait.com