• সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ০৬:৫৭
সর্বশেষ :
তালায় ৪৫টি স্কিমে ২০ লাখ টাকা বিনিয়োগ, ৪০টি গ্রাম প্রকল্পে পুনর্বিনিয়োগ ৪৫ লাখ টুঙ্গিপাড়ায় বিএনপির পদ ছাড়লেন বাবা-ছেলে, বললেন ‘এমন রাজনীতি চাই না’ শ্যামনগরে বিভিন্ন দপ্তর ও শিক্ষা প্রতিষ্ঠান পরিদর্শনে জেলা প্রশাসক গোপালগঞ্জে একজনকে পি*টিয়ে হ*ত্যা তালা প্রেসক্লাবের উন্নয়নে ২ লাখ টাকা বরাদ্দ দিলেন জেলা পরিষদ প্রশাসক হাবিবুল ইসলাম হাবিব না.গঞ্জ সদরে ফ্যামিলি কার্ড বাস্তবায়নে তথ্য সংগ্রহকারি ও সুপারভাইজারদের প্রশিক্ষণ শ্যামনগরে মাদক, ইভটিজিং ও বাল্যবিবাহ বিরোধী বার্তা নিয়ে আশালতা বিদ্যালয়ে অফিসার ইনচার্জ তালায় বাল্যবিয়ের দায়ে বর ও কনের পিতাকে জেল-জরিমানা দেবহাটায় খেলাধুলার মাধ্যমে কিশোর-কিশোরী ও যুবদের সুরক্ষায় ক্রীড়া উৎসব দেবহাটায় পুলিশের বিশেষ অভিযানে নিয়মিত মামলার আসামি গ্রেফতার

রোহিত ভারত-পাকিস্তান টেস্ট নিয়ে যা বললেন

প্রতিনিধি: / ১৪১০ দেখেছেন:
পাবলিশ: শুক্রবার, ১৯ এপ্রিল, ২০২৪

🖼️ ফটো কার্ড তৈরি করুন

স্পোর্টস: রাজনৈতিক বৈরিতাকে ছাপিয়ে এখনও ভারত-পাকিস্তান ক্রিকেটে মিত্রতা ফেরেনি। ২০১২ সালের পর থেকে কেউ কারও মাটিতে দ্বিপাক্ষিক সিরিজ খেলেনি। সবশেষ দুই দলের দেখা হয়েছে অক্টোবরে ভারতে অনুষ্ঠিত বিশ্বকাপে। গত বছর তো ভারত পাকিস্তানে এশিয়া কাপ খেলতে না চাওয়ায় শ্রীলঙ্কায় হয়েছে টুর্নামেন্ট। ভারতীয় অধিনায়ক রোহিত শর্মা এক আলাপে জানালেন, বিদেশের মাটিতে প্রস্তাবিত ইন্দো-পাক টেস্ট সিরিজ হলে তা হবে দারুণ। এক ইউটিউব চ্যাট শোতে সাবেক দুই অস্ট্রেলীয় ও ইংলিশ অধিনায়ক অ্যাডাম গিলক্রিস্ট ও মাইকেল ভনের সঙ্গে আলাপে এই কথা বলেন রোহিত। ভারত-পাকিস্তান টেস্ট সিরিজ খেললে পাঁচ দিনের ক্রিকেটের জন্য কল্যাণকর হবে কিনা প্রশ্নে তার জবাব, ‘আমি পুরোপুরি বিশ্বাস করি এটা। তারা ভালো দল, দুর্দান্ত বোলিং লাইন আপ, প্রতিদ্ব›িদ্বতাও হয় তীব্র। যদি বিদেশের কন্ডিশনে খেলা হয়, সেটা হবে দারুণ।’ ৩৬ বছর বয়সী ওপেনার আরও বললেন, ‘আমার ভালো লাগবে। দুই দলের মধ্যে দারুণ লড়াই হবে। তাহলে কেন নয়?’ অস্ট্রেলিয়া তাদের মাটিতে ভারত ও পাকিস্তানের সিরিজ আয়োজনের প্রস্তাব দিয়েছে। ২০০৭ সালের পর থেকে সাদা পোশাকে দুই দলকে মুখোমুখি লড়তে দেখা যায়নি।

 


এই বিভাগের আরো খবর

https://www.kaabait.com