• মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ১২:৫০
সর্বশেষ :
দেবহাটায় বিশ্ব শিক্ষক দিবসে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা শ্যামনগরের গাবুরায় বনদস্যুদের সহযোগিতা ও চাঁদাবাজির অভিযোগে মানববন্ধন সাংবাদিক শাহীন গোলদারের মায়ের মৃত্যুতে তালা প্রেসক্লাবের শোক তালায় মাদকের তথ্য দেওয়ায় গ্রাম পুলিশকে পেটাল মাদক কারবারিরা, থানায় জিডি সম্ভাবনা ও সংকটে দেবহাটা: পাঁচ ইউনিয়নের মানুষের চোখে আগামীর প্রত্যাশা দেবহাটায় ৬৯৬ বোতল উইনকেরেক্সসহ নারী আটক, দুইজনের বিরুদ্ধে মামলা শতবর্ষি কপিলমুনি সহচরী বিদ্যামন্দির একাডেমিক ভবনঘেঁষে ময়লার ভাগাড়, ছয় মাস ধরে বন্ধ শ্রেণিকক্ষে পাঠদান দেবহাটায় উৎসবমুখর পরিবেশে দুর্গাপূজা সম্পর্নে বিভিন্ন মন্দিরে ওসির পরিদর্শন সাতক্ষীরায় বর্ণাঢ্য আয়োজনে চ্যানেল আই এর প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন ফেক ফেসবুক ও ইনস্টাগ্রাম আইডি খুলে ছবি বিকৃতি ও ব্ল্যাকমেইলিং সাতক্ষীরায় থানায় জিডি

সাতক্ষীরা-৩ আসনে এনসিপির গণভোটের প্রার্থী ডা. মনিরুজ্জামান

সাতক্ষীরা প্রতিনিধি / ৫৭৩ দেখেছেন:
পাবলিশ: রবিবার, ২৫ জানুয়ারী, ২০২৬

নতুন বাংলাদেশ গড়ার প্রত্যয়ে আসন্ন গণভোটে ‘হ্যাঁ’ ভোটের পক্ষে প্রচারণা চালাতে সাতক্ষীরা-৩ (আশাশুনি-কালীগঞ্জ) আসনে এনসিপির পক্ষ থেকে গণভোটের প্রার্থী হিসেবে মনোনীত হয়েছেন ডা. মনিরুজ্জামান।

 

শনিবার (২৪ জানুয়ারি) এনসিপির কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান আসিফ মাহমুদ সজীব ভূইয়া ও সেক্রেটারি মনিরা শারমিনার অনুমোদনক্রমে এ সংক্রান্ত কমিটি প্রকাশ করা হয়।

 

ডা. মনিরুজ্জামান সম্প্রতি ঢাকা মেডিকেল কলেজ থেকে ওরাল অ্যান্ড ম্যাক্সিলোফেসিয়াল সার্জারিতে পিজিটি ডিগ্রি সম্পন্ন করেছেন। পেশাগত জীবনের পাশাপাশি তিনি সামাজিক ও রাজনৈতিক অঙ্গনেও সক্রিয় ভূমিকা রেখে চলেছেন।

 

জুলাই গণঅভ্যুত্থানে আহত ও শহীদ পরিবারের সদস্যদের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের উদ্যোগে গঠিত কেন্দ্রীয় স্বাস্থ্যবিষয়ক উপকমিটিতে তিনি দ্বৈত দায়িত্ব পালন করেছেন। এ ছাড়া তিনি এনসিপির কেন্দ্রীয় কমিটির সদস্য এবং জুলাই গণঅভ্যুত্থানবিষয়ক স্বাস্থ্য সম্পাদক হিসেবে দায়িত্বে রয়েছেন।

 

এ ছাড়া তিনি এনসিপির আন্তর্জাতিক ও সিভিল সোসাইটি উপকমিটির সদস্য হিসেবে কাজ করছেন। পাশাপাশি চিকিৎসকদের সংগঠন “ন্যাশনাল হেলথ অ্যালায়েন্স”-এর সিনিয়র মুখ্য সংগঠক হিসেবেও দায়িত্ব পালন করছেন।

 

দলীয় সূত্রে জানানো হয়েছে, চিকিৎসা পেশায় তাঁর দক্ষতা, সামাজিক সম্পৃক্ততা এবং জুলাই গণঅভ্যুত্থান-পরবর্তী সময়ে তাঁর ভূমিকা বিবেচনায় নিয়েই সাতক্ষীরা-৩ আসনে গণভোটের প্রার্থী হিসেবে তাঁকে মনোনয়ন দেওয়া হয়েছে। স্থানীয় পর্যায়ে গণভোটে জনসমর্থন আদায়ে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন বলে আশাবাদ ব্যক্ত করেছে এনসিপি।


এই বিভাগের আরো খবর

https://www.kaabait.com