• সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ১০:১৭
সর্বশেষ :
ঢাকাসহ ৭ জেলায় ৯৫ প্লাটুন বিজিবি মোতায়েন আগামী ২৪ ঘণ্টায় বৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে তালা মহিলা কলেজে জেলা পরিষদ প্রশাসক হাবিবকে সংবর্ধনা, শিক্ষার্থীদের মাঝে বৃক্ষ বিতরণ বুধহাটা-পাইথালী সড়কে জনদুর্ভোগ চরমে, সংস্কারের সিদ্ধান্তের ৫ মাসেও শুরু হয়নি কাজ ডুমুরিয়া প্রেসক্লাবের নবনির্বাচিত কমিটিকে তালা প্রেসক্লাবের অভিনন্দন বৈশাখী টেলিভিশনের ডিএমডি টিপু আলম মিলন আটক দেবহাটার পল্লীতে জমিজমা সংক্রান্ত বিরোধে মারপিটে আহত ১, থানায় অভিযোগ ২১ নভেম্বর সশস্ত্র বাহিনীর ইতিহাসে অবিস্মরণীয় অধ্যায়: প্রধানমন্ত্রী সুন্দরবনের দুবলারচরে রাসপূর্ণিমা পূজায় যেতে বন বিভাগের পাঁচটি রুট নির্ধারণ ঘূর্ণিঝড় আকভানের প্রভাবে বিরামহীন বৃষ্টি, সবজি ফসল ও ইটভাটায় ক্ষতির আশঙ্কা

ফকিরহাটে ইউনিসেফ কর্মকর্তাদের সাথে অভিজ্ঞতা বিনিময় অনুষ্ঠিত 

প্রতিনিধি: / ৬৯০ দেখেছেন:
পাবলিশ: সোমবার, ৫ ফেব্রুয়ারী, ২০২৪

🖼️ ফটো কার্ড তৈরি করুন
ফকিরহাট প্রতিনিধি : ফকিরহাট উপজেলার বেতাগা ইউনিয়ন পরিষদের উদ্যোগে ইউনিসেফ কর্মকর্তাদের সাথে বেতাগার অর্জন ও বিভিন্ন কার্যক্রমের উন্নয়ন বিষয়ে অভিজ্ঞতা বিনিময় সভা অনু্িঠত হয়েছে।
বেতাগা ইউনিয়ন পরিষদ মিলনায়তনে ৫ ফেব্রয়ারী সকাল ১০টায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ইউনিসেফ এর রিসার্চ এন্ড ইভালুয়েশন ম্যানেজার ভারত গৌতম। বিশেষ অতিথি ছিলেন ইউনিসেফের চিফ অফ ফিল্ড খুলনার মো. কাউসার হোসাইন, ফকিরহাট উপজেলা পরিষদ চেয়ারম্যান স্বপন দাশ, ইউনিসেফের খুলনা জোনাল হেলথ কর্মকর্তা ডা. এস. এম নাজমুল আহসান, এডুকেশন কর্মকর্তা মো. সাজিদুল ইসলাম, এম. এন. সি এন্ড এ এইচ ডা. সোহনা ইসলাম, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান তহুরা খানম, উপজেলা স্বাস্থ্য পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. এএসএম মফিদুল ইসলাম, উপজেলা কৃষি কর্মকর্তা শেখ সাখাওয়াত হোসেন।
এতে সভাপতিত্ব করেন বেতাগা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো. ইউনুস আলী শেখ। এসময় বিভিন্ন ইউপি সদস্য, গনমাধ্যমকর্মি সহ বিশিষ্টজনেরা উপস্থিত ছিলেন।
অভিজ্ঞতা বিনিময় সভা শেষে ইউনিসেফ কর্মকর্তারা বেতাগা স্বাস্থ্য ও পরিবার কল্যান কেন্দ্র, পুর্ব বেতাগা সরকারি প্রাথমিক বিদ্যালয়, মনোরমা দাশ কমিউনিটি ক্লিনিক ও বেতাগা আদর্শ মাধ্যমিক বিদ্যালয় সহ বিভিন্ন উন্নয়নমূলক কার্যক্রম পরিদর্শন করেন। এসময় কর্মকর্তারা এসব পরিদর্শণ শেষে সন্তোষ প্রকাশ করেন।


এই বিভাগের আরো খবর

https://www.kaabait.com