• শনিবার, ১৪ মার্চ ২০২৬, ১২:৩২
সর্বশেষ :
শ্বশুরবাড়ি যাওয়ার পথে ট্রাকের ধা*ক্কায় প্রা*ণ গেল যুবক ফরহাদ সরদারের দেবহাটায় র‍্যাব-৬ এর অভিযানে তক্ষকসহ আ*টক ১, থানায় মাম*লা মির্জা আব্বাসের শারীরিক অবস্থার খোঁজ নিলেন প্রধানমন্ত্রী হাতের মেহেদীর রং শুকানোর আগেই বিধবা হলো সদ্য বিবাহিত গৃহবধূ তানিয়া খাতুন শ্যামনগরে মৎস্য ঘেরে বি*ষ প্রয়োগের অ*ভিযো*গ: দিশেহারা মৎস্য চাষী দেবহাটায় উপজেলা মাসিক আইনশৃঙ্খলা কমিটির সভা সখিপুর হাসপাতালে অনিয়মের অভিযোগ: রোগীদের পচা খাবার, সময়মতো মিলছে না খাবার দেবহাটা রিপোর্টার্স ক্লাবের আয়োজনে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত না.গঞ্জে জেলা প্রাণিসম্পদ দপ্তরের সুলভ মূল্যে দুধ, ডিম ও মাংস বিক্রি চলমান সমাজকল্যাণ সহায়তা কর্মসূচি প্রথম বর্ষ সমাপ্তি ও অগ্রগতি বিষয়ক কর্মশালা

পাইকগাছায় বিনা ধান ২৫ এর কৃষক প্রশিক্ষণ অনুষ্ঠিত

প্রতিনিধি: / ৩৯০ দেখেছেন:
পাবলিশ: সোমবার, ৫ ফেব্রুয়ারী, ২০২৪

পাইকগাছা (খুলনা) প্রতিনিধি: পাইকগাছায় উচ্চ ফলনশীল ও প্রিমিয়াম কোয়ালিটি সম্পন্ন বোরো ধানের যাত
বিনা ধান ২৫ এর চাষাবাদ পদ্ধতি, বীজ উৎপাদ ও সংরক্ষণ কলাকৌশল শীর্ষক কৃষক
প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। বিনা’র গবেষণা কার্যক্রম শক্তিশালী করণ প্রকল্পের
আওতায় কৃষি সম্প্রসারণ অধিদপ্তর পাইকগাছা এর সহযোগীতায় সোমবার
সকালে উপজেলা কৃষি অফিসের কৃষক প্রশিক্ষণ মিলনায়তনে বাংলাদেশ পরমাণু
কৃষি গবেষণা ইনস্টিটিউট সাতক্ষীরার বিনেরপোতা উপকেন্দ্র এ প্রশিক্ষণ এর
আয়োজন করে। কৃষি সম্প্রসারণ অধিদপ্তর খুলনা অঞ্চলের অতিরিক্ত পরিচালক
কৃষিবিদ মোহন কুমার ঘোষের সভাপতিত্বে প্রশিক্ষণে ভার্চুয়ালী প্রধান
অতিথি ছিলেন বাংলাদেশ পরমাণু কৃষি গবেষণা ইনস্টিটিউট এর মহা-পরিচালক
ড. মির্জা মোফাজ্জল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন বিনা’র গবেষণা শক্তিশালী
করণ প্রকল্পের প্রকল্প পরিচালক ড. মোঃ শহিদুল ইসলাম, খুলনা বিশ্ববিদ্যালয়ের
এগ্রো টেকনোলজি বিভাগের প্রফেসর ড. মোঃ সরওয়ার জাহান, বিনা’র
উদ্ভিদ প্রজনন বিভাগের মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা ড. সাকিনা খানম, কৃষি
সম্প্রসারণ অধিদপ্তর খুলনা’র উপ-পরিচালক কৃষিবিদ কাজী জাহাঙ্গীর হোসেন ও
উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ অসীম কুমার দাস।


এই বিভাগের আরো খবর

https://www.kaabait.com