• সোমবার, ২২ জুন ২০২৬, ০২:২৩
সর্বশেষ :
আশাশুনিতে ইউপি চেয়ারম্যানসহ ৬ জন গ্রেফতার, সন্ত্রাসবিরোধী আইনে মামলা পাটকেলঘাটা বড়বিলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ম্যানেজিং কমিটি গঠন শতবর্ষী আছিয়া বেগমের বয়স্ক ভাতার ছয়শত টাকায় অনাহারে-অর্ধাহারে চলছে জীবনের চাকা বীর মুক্তিযোদ্ধা স ম আলাউদ্দীনের ৩১তম শাহাদাত দিবস উপলক্ষে বিডিএফ প্রেসক্লাবে স্বরনসভা ও মোনাজাত পাইকগাছায় বিএফআরআই লোনাপানি কেন্দ্রের বার্ষিক আঞ্চলিক কর্মশালা অনুষ্ঠিত আশাশুনিতে পুলিশের অভিযানে নকল দুধ তৈরি করার মেডিসিনসহ ট্রাক জব্দ শ্যামনগরে ব*জ্রপাতে জেলের মৃ*ত্যু শ্যামনগরে ম*রা কাঁকড়ার দুর্গন্ধে অ*তিষ্ঠ এলাকাবাসী, জরুরি হস্তক্ষেপ কামনা কূপে পড়া ছাগল তুলতে গিয়ে একে একে চার জনের মৃ*ত্যু সাংবাদিকতায় আন্তর্জাতিক ফেলোশিপ পাওয়ায় আসাদুজ্জামান ও তানজিরকে সাতক্ষীরা সাংবাদিক কেন্দ্রের অভিনন্দন

সানজিদার দল গোল করেও জয় পেল না

প্রতিনিধি: / ৪৬০ দেখেছেন:
পাবলিশ: সোমবার, ৫ ফেব্রুয়ারী, ২০২৪

স্পোর্টস: ‘সাবিনা আপুর জন্য শুভকামনা, কিন্তু আমি চাই আমার দল জিতুক’- দেওয়া সাক্ষাৎকারে এ কথাই বলেছিলেন সানজিদা আক্তার। ইস্ট বেঙ্গলের বিপক্ষে কিকস্টার্ট এফসি জেতায় সানজিদার চাওয়া হলো না পূরণ! ইন্ডিয়ান উইমেন’স লিগে সোমবার নিজেদের মাঠে কিকস্টার্ট এফসির বিপক্ষে ৩-১ গোলে হেরেছে সানজিদার দল ইস্ট বেঙ্গল। যদিও দল হেরেছে, কিন্তু একটি চাওয়া অন্তত পূরণ হয়েছে সানজিদার। কলকাতার ঐতিহ্যবাহী দল ইস্ট বেঙ্গলের হয়ে গোলের খাতা খুলতে পেরেছেন ২২ বছর বয়সী মিডফিল্ডার। নিজের দ্বিতীয় ম্যাচে এসে গোল পেলেন সানজিদা। ইস্ট বেঙ্গলের জার্সিতে ওড়িশা এফসির বিপক্ষে ম্যাচ দিয়ে ইন্ডিয়ান উইমেন’স লিগে অভিষেক হয় তার। কিকস্টার্টের বিপক্ষে শুরুর একাদশে ছিলেন সানজিদা, কিন্তু তার দলের শুরুটা ভালো ছিল না মোটেও। দ্বিতীয় মিনিটে অরুনা বাগ এবং এরপর ৩১তম মিনিটে সোনিয়া মারাকের গোলে পিছিয়ে পড়ে ইস্ট বেঙ্গল। দ্বিতীয়ার্ধের শুরুতে গোল করে ইস্ট বেঙ্গলকে ম্যাচে ফেরার উপলক্ষ এনে দেন সানজিদা। কিন্তু ৫৫তম মিনিটে কারিশমা শিরভোইকারের গোলে কিকস্টার্ট ফের ব্যবধান বাড়িয়ে নেয়। শেষ দিকে বদলি নামেন সাবিনা। বাংলাদেশের এই তারকা ফরোয়ার্ড অবশ্য গোলের দেখা পাননি, তবে তার দল কিকস্টার্ট ওই ব্যবধান ধরে রেখেই জিতেছে। লিগে এ নিয়ে ছয় ম্যাচ হারল ইস্ট বেঙ্গল। আট ম্যাচে ৪ পয়েন্ট নিয়ে তারা আছে তৃতীয় স্থানে। শীর্ষে থাকা ওড়িশা এফসির চেয়ে ১৫ পয়েন্ট পিছিয়ে তারা। ওড়িশা আবার এক ম্যাচ কম খেলেছে ইস্ট বেঙ্গলের চেয়ে।


এই বিভাগের আরো খবর

https://www.kaabait.com