• বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০১:২৬
সর্বশেষ :
সাতক্ষীরার সাংবাদিকদের বাতিঘর এড. আবুল কালাম আজাদের ৬০তম জন্মদিন সাতক্ষীরায় অবৈধ ক্লিনিক-ডায়াগনস্টিক সেন্টার বন্ধের দাবিতে মানববন্ধন ধানদিয়ায় শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করলেন চেয়ারম্যান প্রার্থী আসাদ ইছামতীর পাড়ে সবুজের মায়াজাল, শীতের ছুটিতে পর্যটকদের হাতছানি দিচ্ছে রূপসী দেবহাটা দেবহাটার সখিপুরে শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ ও শিক্ষা উপকরণ বিতরণ রাষ্ট্রীয় বিমান চেয়েছেন শেখ হাসিনা, নির্ধারণ করেছেন ফেরার দিনক্ষণ সুন্দরবনে ইঞ্জিন বিকল, নদীতে ভাসতে থাকা ২৯ পুণ্যার্থীসহ ট্রলার উদ্ধার না.গঞ্জ সদরে প্রাথমিক শিক্ষায় নতুন সংযোজন ‘স্বপ্নের সিঁড়ি পাঠাগার ঢাকাসহ ৭ জেলায় ৯৫ প্লাটুন বিজিবি মোতায়েন আগামী ২৪ ঘণ্টায় বৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে

লোকসভা নির্বাচনে ৩৭০ আসনে জিতে বড় সিদ্ধান্ত নেব : নরেন্দ্র মোদি

প্রতিনিধি: / ৫৫৪ দেখেছেন:
পাবলিশ: মঙ্গলবার, ৬ ফেব্রুয়ারী, ২০২৪

🖼️ ফটো কার্ড তৈরি করুন

বিদেশ : আসন্ন লোকসভা নির্বাচনে ভারতীয় জনতা পার্টি (বিজেপি) বিপুল ভোটে জিতবে এবং বড় সিদ্ধান্ত নেবেন বলে জানালেন দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সম্ভবত লোকসভা নির্বাচনের আগে বর্তমান লোকসভায় তার শেষ ভাষণ দিয়েছেন তিনি। সেখানেই তিনি দাবি করেছেন, আসন্ন লোকসভা নির্বাচনে বিজেপি একা ৩৭০টি আসন পাবে। আর এনডিএয়ের আসন সংখ্যা ৪০০ ছাড়িয়ে যাবে। এখানেই থামেননি মোদি। তিনি জানিয়েছেন, তৃতীয়বারের জন্য ক্ষমতায় এসে তিনি কিছু বড় সিদ্ধান্ত নেবেন, যা আগামী এক হাজার বছরের জন্য ভিত তৈরি করে দেবে। তবে, মোদি কী বড় সিদ্ধান্ত নিতে পারেন, সেবিষয়ে কিছু বলেননি। তিনি জানিয়েছেন, মোদির গ্যারান্টি, তৃতীয়বারের জন্য ক্ষমতায় আসার পর সরকার দেশকে বিশ্বের তৃতীয় সবচেয়ে বড় অর্থনীতি করবে। মোদি বলেছেন, ‘আমাদের তৃতীয়বার ক্ষমতায় আসা সময়ের অপেক্ষা মাত্র। আর একশ থেকে ১২৫ দিনের মধ্যেই তা হয়ে যাবে। আমি দেশের মুড দেখতে পাচ্ছি। এর ফলে এনডিএয়ের আসনসংখ্যা ৪০০ ছাড়িয়ে যাবে। বিজেপি অন্ততপক্ষে ৩৭০টি আসন পাবে।’ এরপরই মোদি বলেন, ‘আবকি বার’ (পরের বার), বিজেপি সাংসদরা বলেন, ‘চারশ পার’। জওহরলাল নেহরু ও ইন্দিরা গান্ধীর সমালোচনা করে মোদি বলেন, ‘জওহরলাল নেহরু ও ইন্দিরা গান্ধী মনে করতেন, ভারতীয়রা অলস ও কমবুধিসম্পন্ন। এই মানসিকতার জন্য ভারতের অনেক ক্ষতি হয়েছে। কিন্তু আমি দেশের মানুষের ওপর পুরো বিশ্বাস রাখি।’ মোদির দাবি, কংগ্রেস পরিবারতন্ত্র থেকে বেরোতে পারেনি। তাদের সামনে বিরোধী দলের ভ‚মিকা পালনের সুযোগ এসেছিল। সেই সুযোগও তারা হাতছাড়া করেছে। মল্লিকার্জুন খড়গে তো রাজ্যসভায় চলে গেছেন। গুলাম নবি তো পার্টি থেকেই চলে গেছেন।’ মোদি বলেছেন, কংগ্রেস ওই পরিবারকেই বারবার নানাভাবে সামনে উপস্থাপন করছে। তাতে কোনো লাভ হচ্ছে না। অধীরবাবুকে দেখে কষ্ট হয়। তাকেও পরিবারতন্ত্রের পুজো করতে হয়।’ নরেন্দ্র মোদির বক্তব্যের জবাবে লোকসভায় কংগ্রেসের নেতা অধীররঞ্জন চৌধুরী (অধীরবাবু) বলেন, ‘প্রধানমন্ত্রী মোদি রাষ্ট্রনায়ক হতে পারলেন না। প্রধানমন্ত্রীর কাছ থেকে এমন অশোভনীয় বক্তব্য শুনব বলে আশা করিনি। তিনি যেখানে ছিলেন, সেখানেই থেকে গেছেন। আশা করেছিলাম, তিনি রাষ্ট্রনায়কের মতো এগোনোর চেষ্টা করবেন। তিনি কুয়োর ব্যাঙ হয়ে থাকতে ভালবাসেন।’


এই বিভাগের আরো খবর

https://www.kaabait.com