• মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ১০:৪৫
সর্বশেষ :
খুলনায় ইউনিয়ন পরিষদ ও সরকারি কর্মকর্তাদের সক্ষমতা উন্নয়ন প্রশিক্ষণ সম্পন্ন দেবহাটায় পুলিশের অভিযানে ইয়াবাসহ ১ জন আটক শ্যামনগর উপজেলা প্রেসক্লাবের নির্বাচনের তফসিল ভোট গ্রহন ৫ সেপ্টেম্বর শ্যামনগরে বৃদ্ধা মাকে বাড়ি থেকে বের করে দেওয়ার অভিযোগের প্রতিবাদে ছেলের সংবাদ সম্মেলন সাতক্ষীরায় যুব উদ্যোক্তা উন্নয়ন প্রকল্পের সমাপনী সভা অনুষ্ঠিত সখিপুরের কাজিমহল্লা মাদ্রাসায় খাদ্য সংকট মোকাবিলায় ১১ বস্তা চাল দিলেন আল ফেরদৌস আলফা দেবহাটার কৃতি সন্তান ক্যাপ্টেন শাহজাহান মাস্টারের ৩২তম মৃত্যুবার্ষিকী পালিত শ্যামনগর নুরনগর দাসকাটিতে গ্রাম্য পাইলস ডাক্তারের ভুল চিকিৎসায় রোগীর মৃ*ত্যু পাঠকের আস্থা হারালে সাংবাদিকতা দুর্বল হয়ে পড়ে: কে এম রেজাউল করিম শ্যামনগরে জমিজমা সংক্রান্ত বিবাদ: সংঘ*র্ষে আহত ৫

সৌদি আরব যে শর্তে ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করবে

প্রতিনিধি: / ৪৪২ দেখেছেন:
পাবলিশ: বুধবার, ৭ ফেব্রুয়ারী, ২০২৪

বিদেশ : স্বাধীন রাষ্ট্র হিসেবে ফিলিস্তিনকে স্বীকৃতি দেয়ার শর্তে ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করবে সৌদি আরব। মঙ্গলবার সৌদির সঙ্গে ইসরায়েলের সম্পর্কের বিষয়ে হোয়াইট হাউসের জাতীয় নিরাপত্তা পরিষদের মুখপাত্র জন কিরবির আগ্রহের জবাবে এ শর্ত দিয়েছে রিয়াদ। গতকাল বুধবার এক বিবৃতিতে এ কথা নিশ্চিত করেছে সৌদি পররাষ্ট্র মন্ত্রণালয়। আন্তর্জাতিক গণমাধ্যম রয়টার্স জানিয়েছে, সৌদি আরব জানিয়েছে স্বাধীন রাষ্ট্র হিসেবে ফিলিস্তিনকে স্বীকৃতি না দেয়া পর্যন্ত ইসরায়েলের সঙ্গে কোনো ক‚টনৈতিক সম্পর্ক রাখবে না তারা। গত সোমবার সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানের সঙ্গে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি বিøংকেনের একটি বৈঠক অনুষ্ঠিত হয়। পরদিন দোহায় সংবাদ সম্মেলনে বিøংকেন সৌদি আরব-ইসরায়েলের মধ্যে সম্পর্ক এগিয়ে নেয়ার ব্যাপারে আগ্রহের কথা জানিয়ে বলেন, সম্পর্ক স্বাভাবিক করার বিষয়ে সৌদি যুবরাজ আগ্রহের কথা বলেছেন। তবে এজন্য গাজায় সংঘাতের নিরসন এবং ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠায় সুনির্দিষ্ট সময়সীমার একটি প্রক্রিয়া নির্ধারণের কথা জানিয়েছেন। প্রসঙ্গত, গত বছরের ৭ অক্টোবর সকালে ইসরায়েলের দক্ষিণাঞ্চলীয় শহরে ইতিহাসের স্মরণকালের ভয়াবহ হামলা চালায় হামাস। এতে ১ হাজার ১৩৯ জন নিহত হয়। যাদের অধিকাংশই ছিল বেসামরিক নাগরিক। এ ছাড়া ২৪০ জনকে জিম্মি করে নিয়ে যায় হামাস। এরপর ইসরায়েল গাজায় তার সামরিক অভিযান শুরু করে। পরে গত বছরের নভেম্বরে কাতারের মধ্যস্থতায় যুদ্ধ বিরতিতে সম্মত হয় হামাস ও ইসরায়েল। ওই সময়ে ইসরায়েলের কারাগারে বন্দী শতাধিক ফিলিস্তিনিদের মুক্তির বিনিময়ে ১০০ জিম্মিদের মুক্তি দেয় হামাস। তখন ইসরায়েল কর্তৃপক্ষ অভিযোগ করে, হামাস হামলার মাধ্যমে যুদ্ধাপরাধ করেছে। এ ছাড়া জিম্মিদের নির্যাতনের পাশাপাশি ধর্ষণও করেছে। তবে হামাস ইসরায়েলের এ অভিযোগ অস্বীকার করে।


এই বিভাগের আরো খবর

https://www.kaabait.com