• শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৪১
সর্বশেষ :
নারায়ণগঞ্জে সাংবাদিক ও কবি কাজী আনিসুল হক হীরার জন্মদিন উদযাপন দেবহাটায় ম্যান ফর ম্যান ফাউন্ডেশনের ৬ষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী ও সম্মাননা স্মারক বিতরণ সাতক্ষীরায় রইচপুর ব্রিজের দুপাশে বেহাল দশা জনদুর্ভোগ কমাতে জামায়াত যুব বিভাগের স্বেচ্ছাশ্রম ও সংস্কার শ্যামনগরে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের ৫২৫২তম জন্মাষ্টমী উদযাপন ৪ সেপ্টেম্বর কবি ও সাংবাদিক কাজী আনিসুল হকের জন্মদিন শ্যামনগরে হাঁটু পানিতে ডুবে আছে গ্রাম, ঘরবাড়ি থেকে বিদ্যালয় এমনকি কবরস্থানও পানির নিচে বৃষ্টি হলেই খানাখন্দে পানি, কুলিয়া-গাজীরহাট সড়কে চরম দুর্ভোগ না.গঞ্জ সদরে সরকারি দপ্তরের কার্যক্রম সম্পর্কে শিক্ষার্থীদের মতবিনিময় সভা আশাশুনিতে জেলা পরিষদের পুকুর দখলমুক্ত করেছে হাবিবুল ইসলাম হাবিব শ্যামনগরে মুরগির ঘর থেকে ১০ ফুট লম্বা অজগর উদ্ধার

বাগেরহাটে জলবায়ু পরিবর্তনের ক্ষতি মোকাবেলায় কমিটি গঠন

প্রতিনিধি: / ৫৭৮ দেখেছেন:
পাবলিশ: বৃহস্পতিবার, ৮ ফেব্রুয়ারী, ২০২৪

বাগেরহাট প্রতিনিধিঃ বাগেরহাটে জলবায়ু পরিবর্তনজনিত ক্ষতি মোকাবেলায়, বৈশ্বিক  উষ্ণতা মোকাবেলা ও স্থানীয় তহবিল গঠনের দাবীর লক্ষ  বাস্তবায়নের জন্য বাগেরহাটে মাল্টি-অ্যাক্টর প্লাটফর্ম (ম্যাপ) গঠন করা হয়েছে। বৃহস্পতিবার সকালে বাগেরহাট প্রেস ক্লাবের হলরুমে অ্যাওসেড এর উদ্দ্যোগে এবং কেয়ার বাংলাদেশের সহযোগিতায় সিডিআরএফআই প্রকল্পের আওতায় বাগেরহাট সদর উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান রিজিয়া পারভিন কে আহবায়ক কো-আহবায়ক সাংবাদিক সৈয়দ শওকত হোসেন, আলী আকবর টুটুল, এ্যাডভোকেট লুনা সিদ্দিক ও উদয়ন বাংলাদেশের নির্বাহী পরিচালক শেখ আসাদকে সদস্য সচিব করে  ২৭ সদস্য বিশিষ্ট এ কমিটি গঠন করা হয়।
সিডিআরএফআই প্রকল্পের প্রকল্প ম্যানেজার হেলেনা খাতুনের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় অন্যন্যদের মধ্যে উপস্থিত ছিলেন বাগেরহাট প্রেস ক্লাবের সভাপতি তালুকদার আব্দুল বাকী,টি,আইবির সভাপতি প্রফেসর আব্দুর রব চৌধুরী , বাগেরহাট মহিলা পরিষদের সভাপতি এডভোকেট সীতা রানী দেবনাথ, শরনখোলা কমিটির সভাপতি এম এ ওয়াদুদ, সাংবাদিক ইসরাত জাহান,বীর মুক্তিযোদ্ধা নকিব সিরাজুল হক প্রমুখ।
কমিটি গঠনের শেষে এক সংক্ষিপ্ত বক্তব্যে কমিটির আহবায়ক রিজিয়া পারভিন বলেন, জলবায়ু পরিবর্তনের  প্রভাব মোকাবেলায় সকলকে একযোগে কাজ করতে হবে। লজ এন্ড ডেমেজ এর বিষয়ে উন্নত রাষ্ট্রগুলো আমাদের ক্ষতিপূরনের যে  প্রতিশ্রুতি দিয়েছে সে বিষয়ে আমাদের সকলকে একযোগে জনমত গঠন করতে হবে। এই ক্ষতিপূরন আমাদের করুণা না এই ক্ষতিপূরন আমাদের অধিকার। তাই এই কমিটির সকল সদস্যদের সাথে নিয়ে আগামিতে একযোগে কাজ করার প্রতিশ্রুতি দেন তিনি।


এই বিভাগের আরো খবর

https://www.kaabait.com