• মঙ্গলবার, ১৯ মে ২০২৬, ১২:৫৮
সর্বশেষ :
সরকারি কাজে চাঁ*দা*বাজির অভিযোগ জামাত নেতার বি*রুদ্ধে, প্রশাসনের হস্তক্ষেপ চায় পানি উন্নয়ন বোর্ড দেবহাটায় উপজেলা মাসিক আইন-শৃঙ্খলা ও উন্নয়ন সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত নারায়ণগঞ্জে গ্রাম আদালতের অর্ধ-বার্ষিক সমন্বয় সভা অনুষ্ঠিত বনবিভাগের গু*লিতে জেলে নি*হ*ত, লা*শ নিয়ে রেঞ্জ অফিসে ব্যাপক ভা*ঙ*চুর ঈদুল আজহার তারিখ ঘোষণা করল বিশ্বের বৃহত্তম মুসলিম দেশ তীব্র দাবদাহ ও ভ্যাপসা গরমে দেবহাটায় জনজীবন বি*প*র্য*স্ত তালা উপজেলার শ্রেষ্ঠ সহকারী শিক্ষক নির্বাচিত মোঃ আবদুল মজিদ সাংবাদিক পরিবারও রেহাই পায়নি চেয়ারম্যান হাকিমের হাত থেকে! মারা গেছেন কারিনা কায়সার ডুমুরিয়ায় লবণাক্ত জমিতেও সূর্যমুখীর বাম্পার ফলন

সৌদি আরবের রাফায় ইসরায়েলের হামলা নিয়ে বিপর্যয়ের হুঁশিয়ারি

প্রতিনিধি: / ৪৩৬ দেখেছেন:
পাবলিশ: রবিবার, ১১ ফেব্রুয়ারী, ২০২৪

বিদেশ : ফিলিস্তিনের গাজা উপত্যকার দক্ষিণাঞ্চলীয় রাফা শহরে ইসরায়েলি হামলা হয়েছে। এর প্রতিক্রিয়ায় সৌদি আরব হুঁশিয়ারি দিয়েছে। দেশটি বলেছে, ওই শহরে অভিযান চালানোর ইসরায়েলি পরিকল্পনা মানবিক বিপর্যয়ে ফেলবে। সেখানে হাজার হাজার ফিলিস্তিনি ইসরাইল-হামাস যুদ্ধ থেকে বাঁচতে সাহায্য ও আশ্রয় চেয়েছে। দেশটি এ বিষয়ে হস্তক্ষেপ করতে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের প্রতি আহবান জানিয়েছে। আরব নিউজ এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে। সৌদি আরব ভিত্তিক গণমাধ্যমটি বলেছে, দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় শনিবার এক বিবৃতিতে বলেছে, ‘রাফাকে শেষ আশ্রয়স্থল ভেবে সেখানে আশ্রয় নেওয়া হাজার হাজার বেসামরিক নাগরিক ইসরায়েলের নৃশংস আগ্রাসনে পালিয়ে যেতে বাধ্য হয়েছে।’ ফিলিস্তিনিদের জোরপূর্বক বাস্তুচ্যুতির তীব্র নিন্দা জানিয়ে পররাষ্ট্র মন্ত্রণালয় অবিলম্বে যুদ্ধবিরতির আহবান পুনর্ব্যক্ত করেছে। আন্তর্জাতিক ও মানবাধিকার আইন অমান্য করে অমানবিক ধ্বংসযোগ্য থামাতে শিগিগির ব্যবস্থা নিতে দেশটি জাতিসংঘকে আহবান জানিয়েছে।

 


এই বিভাগের আরো খবর

https://www.kaabait.com