• শনিবার, ২৭ জুন ২০২৬, ০৩:২০
সর্বশেষ :
নগরঘাটায় ওয়ার্ডভিত্তিক ফুটবল টুর্নামেন্টের ১৭তম ও ১৮তম ম্যাচ অনুষ্ঠিত সুন্দরবনের কুখ্যাত ডাকাত দুলাভাই বাহিনীর সঙ্গে কোস্ট গার্ডের গোলাগুলি দেবহাটায় দুই দিনব্যাপী ধর্মীয় নেতৃবৃন্দের ডিজিটাল প্ল্যাটফর্ম গঠন ও কর্মশালা অনুষ্ঠিত দেবহাটায় জমিজমা সংক্রান্ত বিরোধে গাছগাছালি কর্তন ও দখলের চেষ্টা, আদালতে মামলা বল্লী মুজিবুর রহমান মাধ্যমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের অপসারণ দাবিতে মানববন্ধন ডুমুরিয়ায় থানার পাশের ডাকবাংলো এখন ‘ভূতুড়ে বাড়ি’ ধুলিহর শতবর্ষী আছিয়া বেগমের পাশে সদর প্রশাসন,খাদ্য সহায়তা পৌঁছে দিলেন সংবাদকর্মীরা দেবহাটায় পুলিশের অভিযানে আটক ভারতীয় রেনু পোনা খালে অবমুক্ত সংস্কারের অভাবে মরণফাঁদে শাহাপুর-দৌলতপুর সড়ক, ভোগান্তিতে লাখো মানুষ বিশ্বকাপে মেসির ১৭তম গোল, এগিয়ে গেল আর্জেন্টিনা

হাঁসের মাংসের স্পেশাল ভুনা যেভাবে রাঁধবেন

প্রতিনিধি: / ৮৩৩ দেখেছেন:
পাবলিশ: রবিবার, ১১ ফেব্রুয়ারী, ২০২৪

লাইফস্টাইল: হাঁসের মাংস খেতে কমবেশি সবাই পছন্দ করেন। বিশেষ করে হাঁস ভুনা খেতে খুবই সুস্বাদু। তবে অনেকেই হাঁসের মাংস রাঁধতে গিয়ে ঝক্কি পোহান। তারা চাইলে সাইফুন নাহার এর রেসিপি অনুসরণ করে সহজেই রান্না করতে পারেন বিশেষ দুটি পদ। গরম ভাতের সঙ্গে হাঁস ভুনা খাওয়ার মজাই আলাদা।
উপকরণ
হাঁস ১ কেজি, পালংশাক ২ আটি, এলাচ ৪ পিস, দারচিনি ২ টুকরা, তেল ৪ টেবিল চামচ, পেঁয়াজ কুচি ৪ টেবিল চামচ, লবণ পরিমানমতো, আদা বাটা ২ টেবিল চামচ, রসুনবাটা ১ টেবিল চামচ, জিরাগুঁড়া ১ চা চামচ, হলুদগুড়া হাফ চা চামচ, মরিচগুঁড়া ২ চা চামচ।
প্রণালি
ফ্রাইপ্যানে তেল দিন, তেল গরম হলে পেঁয়াজ কুচি দিয়ে ভাজুন পেঁয়াজ হালকা ভাজা হলে এতে আদা রসুন বাটা দিন, এরপর একে একে হলুদগুঁড়া, মরিচগুঁড়া, জিরাগুঁড়া ও পরিমানমতো লবণ দিন, হাঁস দিয়ে পাঁচ মিনিট ঢেকে কষিয়ে নিন, কষানো হয়ে এলে এতে আবার ও গরম পানি রান্না করুন সেদ্ধ হয়ে এলে পালংশাক দিয়ে তিন মিনিট পর নামিয়ে রাইসের সঙ্গে পরিবেশন করুন। উপকরণ
হাঁস ১ কেজি, বাদাম বাটা ২ টেবিল চামচ, হলুদের গুঁড়া ১ চা চামচ, মরিচের গুঁড়া ২ চা চামচ, জিরা গুড়া ১ চা চামচ, পোস্ত বাটা ২ টেবিল চামচ, পেঁয়াজ কুচি ১ কাপ, লবণ পরিমানমতো, পানি পরিমান মতো, তেল ৬ টেবিল চামচ, এলাচ ৪ পিস, দারচিনি ৪ পিস।
প্রণালি
ফ্রাইপ্যনে তেল গরম করে, পেঁয়াজ কুচি দিয়ে ভেজে নিন পেঁয়াজ ব্রাউন হলে এতে এলাচ, দারচিনি দিয়ে আরো কিছু সময় ভেজে আদা রসুন বাটা দিন, আদা রসুন বাটা, পরিমানমতো লবণ, হলুদগুঁড়া, মরিচগুঁড়া, জিরাগুড়া দিয়ে অল্প পানি দিয়ে মসলা কষিয়ে এতে হাঁসের মাংস দিন মাংস ঢেকে কষিয়ে নিন, কষানো হলে আবার ও পরিমানমতো গরম পানি দিন সেদ্ধ হয়ে এলে এতে পোস্তবাটা ও বাদাম বাটা দিয়ে কষিয়ে নামিয়ে পরিবেশন করুন পরোটা অথবা পোলাও এর সাথে।

 


এই বিভাগের আরো খবর

https://www.kaabait.com