• শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ০৩:০৩
সর্বশেষ :
পাটকেলঘাটায় ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহের শুভ উদ্বোধন ডায়াবেটিস মানেই জীবন শেষ নয়-অধ‍্যাপক ডা. জাহাঙ্গীর আলম আশাশুনির ফকরাবাদে গ্রাম্য চিকিৎসক সালাম বিশ্বাসের পিতার ইন্তেকাল সাতক্ষীরায় বাংলাদেশ খ্রীষ্টান এসোসিয়েশনের বার্ষিক প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত শ্যামনগরে খোলপেটুয়া নদী থেকে ড্রেজারসহ চারটি বোট ও বালু জব্দ, ৫০ হাজার জরিমানা সাতক্ষীরায় জুলাইয়ের সম্মুখসারিদের বাদ দিয়ে এনসিপির সাংগঠনিক সভা, আ.লীগ পুনর্বাসনের অভিযোগ সংরক্ষিত নারী আসন বাতিলের প্রস্তাব স্পিকারের শ্যামনগরে সচেতন নাগরিক সমাজের বক্তব্যের প্রতিবাদে জামায়াতের সংবাদ সম্মেলন সাতক্ষীরায় দুটি নতুন মানবতার দেয়াল উদ্বোধন সুন্দরবনের দুবলার চরে পর্যটকের মৃত্যু, সাতক্ষীরা রেঞ্জে তিন দিনের জন্য পর্যটক ভ্রমণ পাস বন্ধ

ফকিরহাটে বাহিরদিয়া মাধ্যমিক বিদ্যালয়ে বার্ষিক পুরস্কার বিতরণ

প্রতিনিধি: / ৫৩৯ দেখেছেন:
পাবলিশ: সোমবার, ১২ ফেব্রুয়ারী, ২০২৪

🖼️ ফটো কার্ড তৈরি করুন
ফকিরহাট প্রতিনিধি : ফকিরহাটে বাহিরদিয়া মাধ্যমিক বিদ্যালয়ে ১৩১তম দুইদিন ব্যাপি বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ করা হয়েছে।১২ ফেব্রুয়ারিসোমবার বিকাল ৪টায় অত্র বিদ্যালয়ের ডা. সুভাষ মঞ্চে প্রধান অতিথি হিসেবে প্রতিযোগিতার বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন উপজেলা পরিষদ চেয়ারম্যান স্বপন দাশ। এতে সভাপতিত্ব করেন বিদ্যালয় পরিচালনা পরিষদের সভাপতি বাবলু কুমার আশ। স্বাগত বক্তব্য রাখেন প্রধান শিক্ষক আবু হানিফ শেখ
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন স্থানীয় ইউপি চেয়ারম্যান মো. রেজাউল করিম ফকির, উপজেলা ক্রীড়া সংস্থার সাধারন সম্পাদক সৈয়দ আলতাফ হোসেন টিপু, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারন সম্পাদক মো. কওসার আলী ফকির, ইউনিয়ন আওয়ামী লীগের সাধারন সম্পাদক মো. সাইফুল ইসলাম, রূপালী ব্যাংক পিএলসি মানসা ব্রাঞ্চের পিন্সিপাল অফিসার ও ব্যবস্থাপক মো. হাসানুল হক, কাজদিয়া মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক চাঁদ সুলতানা চন্দনা, ইউপি সদস্য রবীন্দ্রনাথ হালদার বাটুল, এসএমসির সদস্য মো. রফিকুল ইসলাম, আশ্বাব হোসেন সরদার, মনিরুল ইসলাম, মৌসিনা প্রমূখ।
অনুষ্ঠান সঞ্চালনা করেন শিক্ষক শেখ মোহম্মদ আলী, সমীর সাহা ও স্মৃতি কনা ঘোষ। এসময় সহকারী প্রধান শিক্ষক বিশ্ব রঞ্জন সরকার, ক্রীড়া শিক্ষক পরিমল চন্দ্র অধিকারী সহ বিভিন্ন শিক্ষক, অভিভাবক, গনমাধ্যমকর্মী, শিক্ষার্থী ও স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।


এই বিভাগের আরো খবর

https://www.kaabait.com