• শনিবার, ২৭ জুন ২০২৬, ০৭:২৫
সর্বশেষ :
নগরঘাটায় ওয়ার্ডভিত্তিক ফুটবল টুর্নামেন্টের ১৭তম ও ১৮তম ম্যাচ অনুষ্ঠিত সুন্দরবনের কুখ্যাত ডাকাত দুলাভাই বাহিনীর সঙ্গে কোস্ট গার্ডের গোলাগুলি দেবহাটায় দুই দিনব্যাপী ধর্মীয় নেতৃবৃন্দের ডিজিটাল প্ল্যাটফর্ম গঠন ও কর্মশালা অনুষ্ঠিত দেবহাটায় জমিজমা সংক্রান্ত বিরোধে গাছগাছালি কর্তন ও দখলের চেষ্টা, আদালতে মামলা বল্লী মুজিবুর রহমান মাধ্যমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের অপসারণ দাবিতে মানববন্ধন ডুমুরিয়ায় থানার পাশের ডাকবাংলো এখন ‘ভূতুড়ে বাড়ি’ ধুলিহর শতবর্ষী আছিয়া বেগমের পাশে সদর প্রশাসন,খাদ্য সহায়তা পৌঁছে দিলেন সংবাদকর্মীরা দেবহাটায় পুলিশের অভিযানে আটক ভারতীয় রেনু পোনা খালে অবমুক্ত সংস্কারের অভাবে মরণফাঁদে শাহাপুর-দৌলতপুর সড়ক, ভোগান্তিতে লাখো মানুষ বিশ্বকাপে মেসির ১৭তম গোল, এগিয়ে গেল আর্জেন্টিনা

ফকিরহাটে ভ্যান চালকের মরদেহ উদ্ধার

প্রতিনিধি: / ৪০৫ দেখেছেন:
পাবলিশ: মঙ্গলবার, ১৩ ফেব্রুয়ারী, ২০২৪

ফকিরহাট প্রতিনিধি : ফকিরহাটে উপজেলার মানসা পশ্চিমপাড়া এলাকা থেকে এক ভ্যান চালকের মরহেদ উদ্ধার করেছে পুলিশ। ১৩ ফেব্রুয়ারি মঙ্গলবার ১২টার দিকে নিহত ভ্যান চালক মো. মারুফুল শেখ (২৮) এর মরদেহ
উদ্ধার করা হয়। নিহতের স্ত্রী মানছুরা বেগমের দাবী সে আত্মহত্যা করেছে।
নিহত ভ্যান চালক মারুফুল শেখ উপজেলার মানসা পশ্চিমপাড়া এলাকার নুর ইসলাম শেখের ছেলে।
ফকিরহাট মডেল থানা পুলিশের উপপরিদর্শক (এসআই) অনুপ কুমার রায় জানান, সোমবার রাতের
খাবার খেয়ে মারুফুল ও স্ত্রী মানছুরা বেগম ঘুমিয়ে পড়েন। এদিন দিবাগত রাত সাড়ে ৩টার
দিকে হঠাৎ শব্দ পেয়ে তার স্ত্রীর ঘুম ভেঙ্গে যায়। এরপর তিনি খাটের উপর তার স্বামীকে অচেতন
অবস্থায় পড়ে দেখতে দেখেন। এসময় তার ডাক চিৎকারে আশে পাশের লোকজন ছুটে এসে
মারুফুল শেখকে উদ্ধার করে মানসা একটি স্থানীয় ক্লিনিকে নিয়ে যান। সেখানে কতর্ব্যরত
চিকিৎসক তাকে মৃত বলে ঘোষনা করেন।
খবর পেয়ে ফকিরহাট মডেল থানার ওসি (তদন্ত) বিপুল চন্দ্র দাস সহ পুলিশের একটি দল ঘটনাস্থল
পরিদর্শণ করেন। পরে প্রাথমিক সুরোতহাল প্রতিবেদন শেষে ময়না তদন্তের জন্য মরদেহ উদ্ধার করে
থানায় নিয়ে আসেন। মরদেহের গলায় দাগের চিহ্র পাওয়া গেছে বলে পুলিশ জানায়। এছাড়া ঘরের
আড়ার সাথে একটি রশি ঝুলানো অবস্থায় দেথা গেছে বলে জানান।
নিহত ভ্যান চালকের স্ত্রী মানছুরা বেগম জানান, তিনি ঘুমিয়ে থাকা অবস্থায় রাতের কোন এক
সময় তার স্বামী ঘরের আড়ার সাথে গলায় রশি দিয়ে ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছে। রশি
ছিড়ে তার স্বামী নিচে পড়ে গেলে সেই শব্দ পেয়ে তিনি জেগে যান। তবে তিনি কি কারনে
আত্মহত্যা করেছে তা সতিনি ঠিকভাবে বিস্তারিত জানাতে পারেনি।
ফকিরহাট মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আশরাফুল আলম বলেন, ওই ভ্যান চালকের
মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য বাগেরহাট সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়না
তদন্ত প্রতিবেদন আসার পর মৃত্যুর আসল রহস্য জানা যাবে।


এই বিভাগের আরো খবর

https://www.kaabait.com