• বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ০৭:৫৭
সর্বশেষ :
খুলনায় ইউনিয়ন পরিষদ ও সরকারি কর্মকর্তাদের সক্ষমতা উন্নয়ন প্রশিক্ষণ সম্পন্ন দেবহাটায় পুলিশের অভিযানে ইয়াবাসহ ১ জন আটক শ্যামনগর উপজেলা প্রেসক্লাবের নির্বাচনের তফসিল ভোট গ্রহন ৫ সেপ্টেম্বর শ্যামনগরে বৃদ্ধা মাকে বাড়ি থেকে বের করে দেওয়ার অভিযোগের প্রতিবাদে ছেলের সংবাদ সম্মেলন সাতক্ষীরায় যুব উদ্যোক্তা উন্নয়ন প্রকল্পের সমাপনী সভা অনুষ্ঠিত সখিপুরের কাজিমহল্লা মাদ্রাসায় খাদ্য সংকট মোকাবিলায় ১১ বস্তা চাল দিলেন আল ফেরদৌস আলফা দেবহাটার কৃতি সন্তান ক্যাপ্টেন শাহজাহান মাস্টারের ৩২তম মৃত্যুবার্ষিকী পালিত শ্যামনগর নুরনগর দাসকাটিতে গ্রাম্য পাইলস ডাক্তারের ভুল চিকিৎসায় রোগীর মৃ*ত্যু পাঠকের আস্থা হারালে সাংবাদিকতা দুর্বল হয়ে পড়ে: কে এম রেজাউল করিম শ্যামনগরে জমিজমা সংক্রান্ত বিবাদ: সংঘ*র্ষে আহত ৫

যিনি পাকিস্তানের নতুন প্রধানমন্ত্রীকে শপথ পড়াবেন

প্রতিনিধি: / ৪১২ দেখেছেন:
পাবলিশ: মঙ্গলবার, ১৩ ফেব্রুয়ারী, ২০২৪

বিদেশ : পাকিস্তানের নতুন প্রধানমন্ত্রীকে শপথ পড়াবেন না বর্তমান প্রেসিডেন্ট আরিফ আলভি। শপথগ্রহণ অনুষ্ঠানের আগেই দেশটিতে নতুন প্রেসিডেন্ট নির্বাচন হয়ে যেতে পারে। ফলে সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের মিত্র আরিফ আলভির উত্তরসূরি হিসেবে নতুন প্রেসিডেন্টই শপথ অনুষ্ঠান পরিচালনা করতে পারেন। তাই নতুন প্রেসিডেন্টকে শপথ বাক্য পাঠ করানো হবে না তাঁর। ২০১৮ সালে পাকিস্তান তেহরিক ই ইনসাফ ক্ষমতায় এলে প্রেসিডেন্ট পদে আরিফ আলভি মনোনয়ন পান। সে বছর ৪ সেপ্টেম্বর প্রেসিডেন্ট নির্বাচিত হন তিনি। ৯ সেপ্টেম্বর পাকিস্তানের ১৩তম প্রেসিডেন্টের দায়িত্ব গ্রহণ করেন। ২০২২ সালে সংসদে অনাস্থা ভোটে হেরে ইমরানের পিটিআই বিদায় নেয়। কিন্তু দলটির প্রতিষ্ঠাতা সদস্যদের অন্যতম আলভি প্রেসিডেন্ট পদে থেকে যান। জিও নিউজ বলছে, আগামী ২৬ ফেব্রæয়ারি জাতীয় পরিষদের নবনির্বাচিত সদস্যদের শপথ গ্রহণ অনুষ্ঠিত হতে পারে। এর তিন দিন পর নতুন সংসদের প্রথম অধিবেশন ডাকার সময়সীমা রয়েছে। এর মধ্যে নতুন প্রেসিডেন্ট নির্বাচন হয়ে গেলে সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের মিত্র আরিফ আলভি সুযোগ হারাবেন। সিনেটের ৫৩ সদস্যের নির্বাচন, চেয়ারম্যান বা ডেপুটি চেয়ারম্যান ও প্রেসিডেন্ট নির্বাচন ৮ মার্চের আগে আয়োজন করতে হবে। ফলে প্রেসিডেন্ট নির্বাচন আয়োজনের সময়সীমা সীমিত। এর এক সপ্তাহ আগে যদি প্রেসিডেন্ট নির্বাচন হয় তাহলে নতুন প্রেসিডেন্ট পরবর্তী প্রধানমন্ত্রীকে শপথবাক্য পাঠ করাবেন। সূত্র: জিও নিউজ


এই বিভাগের আরো খবর

https://www.kaabait.com