• মঙ্গলবার, ১৯ মে ২০২৬, ১২:২৪
সর্বশেষ :
সরকারি কাজে চাঁ*দা*বাজির অভিযোগ জামাত নেতার বি*রুদ্ধে, প্রশাসনের হস্তক্ষেপ চায় পানি উন্নয়ন বোর্ড দেবহাটায় উপজেলা মাসিক আইন-শৃঙ্খলা ও উন্নয়ন সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত নারায়ণগঞ্জে গ্রাম আদালতের অর্ধ-বার্ষিক সমন্বয় সভা অনুষ্ঠিত বনবিভাগের গু*লিতে জেলে নি*হ*ত, লা*শ নিয়ে রেঞ্জ অফিসে ব্যাপক ভা*ঙ*চুর ঈদুল আজহার তারিখ ঘোষণা করল বিশ্বের বৃহত্তম মুসলিম দেশ তীব্র দাবদাহ ও ভ্যাপসা গরমে দেবহাটায় জনজীবন বি*প*র্য*স্ত তালা উপজেলার শ্রেষ্ঠ সহকারী শিক্ষক নির্বাচিত মোঃ আবদুল মজিদ সাংবাদিক পরিবারও রেহাই পায়নি চেয়ারম্যান হাকিমের হাত থেকে! মারা গেছেন কারিনা কায়সার ডুমুরিয়ায় লবণাক্ত জমিতেও সূর্যমুখীর বাম্পার ফলন

বিষ-বর্জ্যে ধ্বংস হচ্ছে সুন্দরবন! সুন্দরবন দিবসের আলোচনা সভায় উদ্বেগ প্রকাশ

প্রতিনিধি: / ৩৯৮ দেখেছেন:
পাবলিশ: বুধবার, ১৪ ফেব্রুয়ারী, ২০২৪

বাগেরহাট প্রতিনিধি: বিশ্ব ঐতিহ্য সুন্দরবনকে বিষাক্ত করে তুলেছে একশ্রেণির মৎস্যজীবী। বনের ছোট ছোট খালে বিষ প্রয়োগ করে মাছ শিকার করায় ধ্বংস হচ্ছে শত শত প্রজাতির জলজপ্রাণি। ধারণ করা হচ্ছে খালে বিষাক্ত পানি খেয়ে রোগাক্রান্ত হয়ে মারা পড়ছে একের পর এক বনের রাজা রয়েল বেঙ্গল টাইগার, মায়াবি চিত্রল হরিণসহ বন্যপ্রাণিরাও। এখনই ব্যবস্থা গ্রহন না করলে অচিরেই অস্তিত্ব হারাবে অপার সৌন্দর্য্যের লীলাভূমি আমাদের সুন্দরবন।

বাগেরহাটের শরণখোলা প্রেসক্লাবের আয়োজনে বুধবার (১৪ ফে্রেুয়ারি) সুন্দরবন দিবস উপলক্ষ্যে অনুষ্ঠিত আলোচনা সভায় এমন উদ্বেগেরে কথা তলে ধরেন বক্তারা। খুলনার ‘সুন্দরবন একাডেমি’র সহযোগিতায় প্রতিবছরের ন্যায় এবারও পালিত হয় বিদসটি।

এদিন সকাল ১০টায় প্রেসক্লাব চত্বর থেকে একটি র‌্যালি উপজেলা সদর রায়েন্দা বাজারের প্রধান সড়ক প্রদক্ষিণ করে। র‌্যালি শেষে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মিলনায়তনে প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মহিদুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তৃতা করেন স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. প্রিয় গোপাল বিশ্বাস।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তৃতা করেন শরণখোলা প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি শেখ মোহাম্মদ আলী ও সাবেত সভাপতি বাবুল দাস। বিসটির মূল প্রবন্ধ উপস্থাপন করেন উন্নয়ন সংস্থা রূপান্তরের প্রকল্প ব্যবস্থাপক আলমগীর হোসেন মিরু। এছাড়া অন্যদের মধ্যে বক্তৃতা করেন প্রেসক্লাবের নির্বাহী সদস্য মিজানুর রাকিব, সুন্দরবনের ট্যুর অপারেটর রাসেল আহমেদ, পরিবেশ কর্মী সোলায়মা ফরাজী প্রমুখ।

বক্তারা বলেন, সুন্দরবন সকল প্রাকৃতিক দুর্যোগের আঘাত থেকে আমাদের উপকূলবাসীকে রক্ষা করে। মা যেমন নিজে ক্ষতবিক্ষত হয়েও তার সন্তানকে বাঁচায়, তেমনি যে কোনো বিপদে সুন্দরবন সেই মায়ের মতোই আমাদের আগলে রাখে। এই সুন্দরবনকে রক্ষায় সরকারের আরো কার্যকর ব্যবস্থা গ্রহন করতে হবে। পাশপাশি ১৪ ফেব্রæয়ারি সুন্দরবন দিবসকে জাতীয় দিবস হিসেবে ঘোষনা করার জন্য সরকারের কাছে জোর দাবি জানান বক্তারা।

সুন্দরবন দিবসের এই কর্মসূচীতে শরণখোলার বিভিন্ন বেসরকারি উন্নয়ন সংস্থা ও সামাজিক সংগঠনের প্রতিনিধি, গণমাধ্যম কর্মী এবং স্কুল-কলেজের শিক্ষার্থীরা অংশগ্রহন করেন।


এই বিভাগের আরো খবর

https://www.kaabait.com