• শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০৪:৪০
সর্বশেষ :
শ্যামনগরে দীর্ঘদিনের ভোগ দখলীয় সম্পত্তিতে জোরপূর্বক দখলের চেষ্টার অভিযোগ নারায়ণগঞ্জে হাম রুবেলা টিকাদান ক্যাম্পেইন উপলক্ষে এডভোকেসী সভা তালায় হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন ২০২৬ সফল করতে মতবিনিময় সভা দেবহাটার নওয়াপাড়ায় ৫৭০ হতদরিদ্র পরিবারের মাঝে ভিজিডব্লিউ চাল বিতরণ ধানদিয়ায় ৫০ মেধাবী শিক্ষার্থীকে মাসিক উপবৃত্তি প্রদান কয়রায় নৌ-বাহিনীর বিনামূল্যে চিকিৎসাসেবা ও ওষুধ বিতরণ ফয়জুল্যাপুরে দুই ভূমিহীন পরিবারকে উচ্ছেদ করায় খোলা আকাশের নিচে মানবেতর জীবনযাপন সখিপুর ইউপি সাবেক চেয়ারম্যান মঈন উদ্দীনের আন্তর্জাতিক মানবাধিকার কর্মী হিসেবে সনদ প্রাপ্তি দেবহাটায় বাংলা নববর্ষ উপলক্ষ্যে বর্ণাঢ্য র‍্যালী, আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান উৎসবে আমতলায় নতুন বছর বরণ: ধুলিহর-ব্রহ্মরাজপুর গার্লস স্কুলে প্রাণের মেলা

মোরেলগঞ্জে ৩ কৃষকের ১৩ গরু চুরি

প্রতিনিধি: / ৩৬২ দেখেছেন:
পাবলিশ: বুধবার, ১৪ ফেব্রুয়ারী, ২০২৪

মোরেলগঞ্জ প্রতিনিধি: বাগেরহাটের মোরেলগঞ্জে ৪ দিনের ব্যবধানে তিন কৃষকের ১৩ টি গরু চুরি করে নিয়ে গেছে দুর্বৃত্তরা। সর্বশেষ চুরির ঘটনা ঘটেছে বুধবার ভোররাত ৪টার দিকে। ওই রাতে দৈবজ্ঞহাটি ইউনিয়নের জোকা গ্রামের কৃষক বেলায়েত হোসেন খান ও মনিরুজ্জান খানের গোয়ালঘরের তালা ভেঙ্গে ৬টি গরু নিয়ে গেছে দুর্বৃত্তরা।

এর আগে, গত শুক্রবার(৯ ফেব্রæয়ারি) রাতে বলইবুনিয়া ইউনিয়নের আমবাড়িয়া গ্রামের দরিদ্র কৃষক জাকারিয়া শেখের  গোয়ালঘরের তালা ভেঙ্গে নিয়ে গেছে ৭ টি গরু। তিন কৃষকের গোয়ালঘর ফাঁকা করে নিয়ে যাওয়া ১৩টি গরুর মূল্য কমপক্ষে ১০ লাখ টাকা বলে ভূক্তভোগী কৃষকেরা দাবি করেছেন। এ ঘটনায় ওই তিন কৃষক নিঃস্ব হয়ে গেছেন।

এ বিষয়ে থানার ওসি মোহাম্মদ সামসুদ্দীন বলেন, গরু চুরির খবর পাওয়ার পরেই এলাকায় পুলিশের টহল বাড়ানো হয়েছে। আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন আছে।


এই বিভাগের আরো খবর

https://www.kaabait.com