• শনিবার, ১৪ মার্চ ২০২৬, ০৯:৪১
সর্বশেষ :
শ্বশুরবাড়ি যাওয়ার পথে ট্রাকের ধা*ক্কায় প্রা*ণ গেল যুবক ফরহাদ সরদারের দেবহাটায় র‍্যাব-৬ এর অভিযানে তক্ষকসহ আ*টক ১, থানায় মাম*লা মির্জা আব্বাসের শারীরিক অবস্থার খোঁজ নিলেন প্রধানমন্ত্রী হাতের মেহেদীর রং শুকানোর আগেই বিধবা হলো সদ্য বিবাহিত গৃহবধূ তানিয়া খাতুন শ্যামনগরে মৎস্য ঘেরে বি*ষ প্রয়োগের অ*ভিযো*গ: দিশেহারা মৎস্য চাষী দেবহাটায় উপজেলা মাসিক আইনশৃঙ্খলা কমিটির সভা সখিপুর হাসপাতালে অনিয়মের অভিযোগ: রোগীদের পচা খাবার, সময়মতো মিলছে না খাবার দেবহাটা রিপোর্টার্স ক্লাবের আয়োজনে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত না.গঞ্জে জেলা প্রাণিসম্পদ দপ্তরের সুলভ মূল্যে দুধ, ডিম ও মাংস বিক্রি চলমান সমাজকল্যাণ সহায়তা কর্মসূচি প্রথম বর্ষ সমাপ্তি ও অগ্রগতি বিষয়ক কর্মশালা

এসএসসি পরীক্ষা-২০২৪; বাগেরহাটে এসএসসি পরীক্ষায় বসবে ১৯ হাজার শিক্ষার্থী

প্রতিনিধি: / ২৮৭ দেখেছেন:
পাবলিশ: বৃহস্পতিবার, ১৫ ফেব্রুয়ারী, ২০২৪

আবু-হানিফ,বাগেরহাট অফিসঃ সারাদেশে একযোগে ২০২৪ সালের এসএসসি ও সমমান পরীক্ষা শুরু হয়েছে
বৃহস্পতিবার (১৫ ফেব্রুয়ারি)।এবার বাগেরহাট জেলায় ১৯ হাজার
৪৫৬ জন শিক্ষার্থী এসএসসি ও সমমান পরীক্ষায় অংশগ্রহন করার কথা রয়েছে। এর
মধ্যে সাধারণ ১৩ হাজার ৭১০, দাখিল ৪ হাজার ২৬৫ এবং কারিগরি ১ হাজার ৪৮১
জন। সাধারণ শিক্ষার্থীদের জন্য ২৭, দাখিলে ১০ এবং কারিগরি শিক্ষার জন্য ১২টি
কেন্দ্র প্রস্তুত করা হয়েছে। প্রতিটি কেন্দ্রে নির্বাহী ম্যাজিষ্ট্রেটসহ
প্রয়োজনীয় পরিদর্শকগন দায়িত্ব পালন করবেন।
বাগেরহাটের অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) আব্দুল জব্বার বলেন,
শান্তিপূর্ণ ও সুষ্ঠভাবে এসএসসি পরীক্ষা গ্রহনের জন্য আমরা সব ধরণের
প্রস্তুতি সম্পন্ন করেছি।বৃহস্পতিবার সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত
পরীক্ষা চলবে। পরীক্ষার্থীদের নির্ধারিত সময়ে ৩০ মিনিট আগে পরীক্ষা কেন্দ্রে
প্রবেশ করতে হবে। পরীক্ষার্থীদের নিরাপত্তা ও নকলরোধে প্রতিটি কেন্দ্রে একজন
ম্যাজিষ্ট্রেট, পুলিশ ও প্রয়োজনীয় পরিদর্শক থাকবেন বলে জানান এই
কর্মকর্তা।


এই বিভাগের আরো খবর

https://www.kaabait.com