• সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ০৮:০২
সর্বশেষ :
দেবহাটায় মাসিক আইনশৃঙ্খলা ও উন্নয়ন সমন্বয় সভা লোনাপানি মৎস্য গবেষণা কেন্দ্রের উর্দ্ধতন বৈজ্ঞানিক কর্মকর্তার বিদায় সংবর্ধনা প্রদান শ্যামনগরে বুড়িগোয়ালিনী দাতনাখালিতে গাছ থেকে পড়ে ১ ব্যবসায়ীর মৃত্যু দেবহাটার কৃতি শিক্ষার্থী মেহেদী হাসানের গবেষণাপত্র আন্তর্জাতিক সেমিনারে উপস্থাপনের জন্য মনোনীত পাটকেলঘাটায় ট্রাকের চাকায় পিষ্ট হয়ে মোটরসাইকেল আরোহীর মৃত্যু ধুলিহরে গভীর রাতে টর্নেডোয় মন্দিরসহ একাধিক বসতঘর লন্ডভন্ড আশাশুনির বড়দলে আকস্মিক টর্নেডোয় চারটি কাঁচা ঘর লন্ডভন্ড ডুমুরিয়ায় শিম চাষে বাম্পার ফলন: হাসি ফুটেছে কৃষকের মুখে না.গঞ্জ সদরে কলেরা টিকার ২য় ডোজ কর্মসূচি শুরু ডেঙ্গু প্রতিরোধে সখিপুর ইউনিয়নে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান

ফ্রান্সে রিসাইক্লিং প্লান্টে আগুন, ছিল ৯০০ টন লিথিয়াম ব্যাটারি

প্রতিনিধি: / ৪৫৫ দেখেছেন:
পাবলিশ: সোমবার, ১৯ ফেব্রুয়ারী, ২০২৪

আন্তর্জাতিক: দক্ষিণ ফ্রান্সের একটি ব্যাটারি রিসাইক্লিং প্লান্টে প্রায় ৯০০ টন লিথিয়াম ব্যাটারিতে আগুন লেগেছে বলে দেশটির কর্তৃপক্ষ গত রোববার জানিয়েছে। ছবিতে ঘটনাস্থল থেকে কালো ধোঁয়া উড়তে দেখা যায়। স্থানীয় কাউন্সিলর প্যাসকেল ম্যাজেট এক্সে (সাবেক টুইটার) এক বিবৃতিতে বলেছেন, ‘টুলুজের উত্তরে ভিভিয়েজে ফরাসি রিসাইক্লিং গ্রæপ ‘এসএনএএম’-এর মালিকানাধীন একটি গুদামে গত শনিবার আগুন লেগেছে। লিথিয়াম ব্যাটারি ফোন থেকে বৈদ্যুতিক গাড়ি এবং বৈদ্যুতিক ডিভাইসগুলোর জন্য অত্যাবশ্যক। তবে এতে থাকা দাহ্য পদার্থ ও সঞ্চিত শক্তি তাপের সংস্পর্শে এলে আগুন ধরতে যেতে পারে। আগুন লাগলে বিষাক্ত পদার্থ নির্গত হয়, ফলে বিপদের আশঙ্কা থাকে। ফরাসি সংবাদপত্র লে মন্ডে জানিয়েছে, ৭০ জন দমকলকর্মী আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করছেন। চার্লস গিউস্টি নামের একজন একজন স্থানীয় কর্মকর্তা বলেছেন, আশপাশে বসবাসকারী মানুষের জন্য আপাতত কোনো বিপদের আশঙ্কা নেই। ব্যাটারি রিসাইক্লিং কারখানার পরিবেশ এবং বিষাক্ত ধোঁয়ার পর্যবেক্ষণ করে জানা গেছে, এগুলো বাসিন্দাদের জন্য তৎক্ষণাৎ কোনো স্বাস্থ্যঝুঁকি তৈরি করার আশঙ্কা কম। দক্ষিণ ফ্রান্সের অ্যাভেরন প্রিফেকচার এক বিবৃতিতে বলেছে, আগুন নিয়ন্ত্রণে আছে এবং এটি ধীরে ধীরে জ¦লছে। এটা কয়েক ঘণ্টা ধরে জ¦লবে বলে ধারণা করা হচ্ছে। তবে এসএনএএম এ ঘটনায় কোনো মন্তব্য করেনি। বড় ধরনের অগ্নিকাÐের ক্ষেত্রে সেখানে উপস্থিত পণ্যগুলোরর ধোঁয়ার মাধ্যমে ক্যাডমিয়াম নির্গত হওয়ার আশঙ্কা থাকে। ক্যাডমিয়াম অত্যন্ত বিষাক্ত এবং পরিবেশের জন্য বিপজ্জনক। সূত্র : রয়টার্স


এই বিভাগের আরো খবর

https://www.kaabait.com