• বুধবার, ১৫ এপ্রিল ২০২৬, ১১:৪৬
সর্বশেষ :
ফয়জুল্যাপুরে দুই ভূমিহীন পরিবারকে উচ্ছেদ করায় খোলা আকাশের নিচে মানবেতর জীবনযাপন সখিপুর ইউপি সাবেক চেয়ারম্যান মঈন উদ্দীনের আন্তর্জাতিক মানবাধিকার কর্মী হিসেবে সনদ প্রাপ্তি দেবহাটায় বাংলা নববর্ষ উপলক্ষ্যে বর্ণাঢ্য র‍্যালী, আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান উৎসবে আমতলায় নতুন বছর বরণ: ধুলিহর-ব্রহ্মরাজপুর গার্লস স্কুলে প্রাণের মেলা না.গঞ্জ সদরে প্রতিবন্ধী ব্যাক্তিদের মাঝে খাদা সামগ্রী বিতরণ ফতুল্লার কমর আলী স্কুল ও কলেজের আয়োজনে পহেলা বৈশাখ উদযাপন সুন্দরবনে গভীরে মধু আহরণ করতে যেয়ে ঝড়ের কবলে হারিয়ে যাওয়া ৪ মৌয়াল উদ্ধার সাংবাদিক ও সংগঠক জাহাঙ্গীর হোসেনের বাংলা নববর্ষের শুভেচ্ছা দেবহাটায় ১০ ফুট খাল পুনঃখনন কাজের উদ্বোধন করলেন এমপি খালেক কয়রায় আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা

ইন্দোনেশিয়ায় এবার ক্লান্তিতে ৭১ নির্বাচনকর্মীর মৃত্যু

প্রতিনিধি: / ৩১৮ দেখেছেন:
পাবলিশ: মঙ্গলবার, ২০ ফেব্রুয়ারী, ২০২৪

আন্তর্জাতিক: গত সপ্তাহে ইন্দোনেশিয়ায় বিশ্বের বৃহত্তম এক দিনের নির্বাচনে ক্লান্তিজনিত কারণে এ পর্যন্ত ৭১ জন নির্বাচনকর্মী মারা গেছেন বলে দেশটির সরকার জানিয়েছে। গত সোমবার জাকার্তায় এক সংবাদ সম্মেলনে দেশটির নির্বাচনী সংস্থার চেয়ারম্যান হাসিম আসিয়ারি বলেছেন, ‘১৪ থেকে ১৮ ফেব্রæয়ারির মধ্যে ক্লান্তির কারণে আরো প্রায় চার হাজারজন অসুস্থ হয়ে পড়েছিলেন। এর আগে ২০১৯ সালের ভোটের পর ৫০০টিরও বেশি ভোটকেন্দ্রে কর্মী মারা গিয়েছিলেন। এ ঘটনার পর সরকার স্বেচ্ছাসেবকদের জন্য বয়সের সীমা নির্ধারণ করে দেয় এবং স্বাস্থ্য পরীক্ষা বাধ্যতামূলক করা হয়। কিন্তু এত সতর্কতা সত্তে¡ও সর্বশেষ নির্বাচনে বেশ কয়েকজনের জীবন চলে গেছে। ইন্দোনেশিয়ায় গত বুধবার প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হয়। এতে প্রায় ছয় ঘণ্টা ধরে ভোটগ্রহণ করা হয়। কিন্তু নির্বাচন শুরু হওয়ার অন্তত ছয় ঘণ্টা আগ থেকে কর্মীদের কার্যক্রম শুরু করতে হয় এবং ভোটকেন্দ্র বন্ধ হওয়ার পর ১২ ঘণ্টারও বেশি সময় কাজ করতে হয়। কাগজের ব্যালটবাক্স বিতরণ থেকে শুরু করে ভোট গণনা ও ফলাফল প্রকাশ পর্যন্ত নির্বাচনসংশ্লিষ্ট কর্মীদের টানা চব্বিশ ঘণ্টা কাজ করতে হয়। এবারের নির্বাচনে দেশজুড়ে আট লাখ ভোটকেন্দ্রে কাজ করার জন্য ৫০ লাখ লোক নিয়োগ করা হয়। ফলে লম্বা সময় ধরে কাজ করায় অনেকের মৃত্যু হয়। প্রায় ছয় ঘণ্টা ধরে চলা গত সপ্তাহের ভোটে দেশজুড়ে আট লাখ ভোটকেন্দ্রে পাঁচ মিলিয়ন স্বেচ্ছাসেবক কাজ করেছেন। জাতীয় ও স্থানীয় পর্যায়ে রাষ্ট্রপতি, উপরাষ্ট্রপতি এবং বিধায়কদের নির্বাচন করতে ২০০ মিলিয়নেরও বেশি নিবন্ধিত ভোটার ছিলেন। দেশটির প্রতিরক্ষামন্ত্রী প্রবোও সুবিয়ান্তো অনানুষ্ঠানিক ফলাফলের ভিত্তিতে নিজেকে বিজয়ী ঘোষণা করেছেন। ২০ মার্চের মধ্যে আনুষ্ঠানিক ফলাফল ঘোষণা করা হবে। সূত্র : সাউথ চায়না মর্নিং পোস্ট


এই বিভাগের আরো খবর

https://www.kaabait.com