• রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ০৭:২৩
সর্বশেষ :
দেবহাটার কৃতি শিক্ষার্থী মেহেদী হাসানের গবেষণাপত্র আন্তর্জাতিক সেমিনারে উপস্থাপনের জন্য মনোনীত পাটকেলঘাটায় ট্রাকের চাকায় পিষ্ট হয়ে মোটরসাইকেল আরোহীর মৃত্যু ধুলিহরে গভীর রাতে টর্নেডোয় মন্দিরসহ একাধিক বসতঘর লন্ডভন্ড আশাশুনির বড়দলে আকস্মিক টর্নেডোয় চারটি কাঁচা ঘর লন্ডভন্ড ডুমুরিয়ায় শিম চাষে বাম্পার ফলন: হাসি ফুটেছে কৃষকের মুখে না.গঞ্জ সদরে কলেরা টিকার ২য় ডোজ কর্মসূচি শুরু ডেঙ্গু প্রতিরোধে সখিপুর ইউনিয়নে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান তালায় জুয়েলারি দোকানে দুর্ধর্ষ চুরি, ২৩ লাখ টাকার মালামাল লুটের দাবি নগরঘাটায় ওয়ার্ডভিত্তিক ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত সখিপুরে মঈন উদ্দিন ময়নার উন্নয়ন ভাবনা

বাস-ট্রাকের সংঘর্ষে মালিতে নিহত ১৫

প্রতিনিধি: / ৪২২ দেখেছেন:
পাবলিশ: মঙ্গলবার, ২০ ফেব্রুয়ারী, ২০২৪

আন্তর্জাতিক: মালির মধ্যাঞ্চলে বাস-ট্রাকের সংঘর্ষে অন্তত ১৫ জন নিহত হয়েছে। আহত হয়েছে আরও অন্তত ৪৫ জন। স্থানীয় সময় গত সোমবার এ দুর্ঘটনা ঘটে। দেশটির পরিবহন মন্ত্রণালয় এ তথ্য নিশ্চিত করেছে। কেসেডুগু এবং ওউয়ান শহরের মধ্যবর্তী একটি রাস্তায় বিপরীত থেকে আসা একটি ট্রাকের সঙ্গে একটি বাসের সংঘর্ষ বাধে। বাসটি কেন্দ্রীয় শহর মোপ্তি থেকে রাজধানী বামাকোর দিকে যাচ্ছিল বলে জানিয়েছে পরিবহন মন্ত্রণালয়। বিবৃতিতে আরও বলা হয়েছে, বেসামরিক প্রতিরক্ষা কর্মীরা ক্ষতিগ্রস্তদের মোপ্তির সোমিনো ডলো হাসপাতালে নিয়ে গেছেন। মালিতে সড়ক দুর্ঘটনা বেশ সাধারণ ঘটনা হয়ে দাঁড়িয়েছে। রাস্তার বেহাল দশা এবং যানবাহনের ত্রæটি ও লোকজনের অবহেলার কারণে প্রায়ই সেখানে দুর্ঘটনা ঘটে। পশ্চিম আফ্রিকার দেশটিতে এর আগে গত মাসের শেষের দিকে একটি সোনার খনির টানেলধসে ৭০ জনের বেশি শ্রমিক নিহত হয়। আফ্রিকার অন্যতম শীর্ষ সোনা উত্তোলনকারী দেশ মালি। তা সত্তে¡ও এটি বিশ্বের সবচেয়ে দরিদ্র দেশগুলোর একটি। মালির খনিগুলোয় প্রায়ই মারাত্মক ভ‚মিধস দেখা যায়। মূল্যবান এ ধাতুসমৃদ্ধ খনিগুলোর নিয়ন্ত্রণে বেগ পেতে হয় দেশটির কর্তৃপক্ষকে। সূত্র : এএফপি


এই বিভাগের আরো খবর

https://www.kaabait.com