• শনিবার, ৩০ মে ২০২৬, ১১:৩৭
সর্বশেষ :
শ্যামনগরে কা*লবৈশাখী ঝড়ে গাছ পড়ে শিশুর ম*র্মা*ন্তি*ক মৃ*ত্যু ত্যাগের মহিমায় মহিমান্বিত পবিত্র ঈদুল আজহা আজ পবিত্র ঈদুল আযহায় সখিপুরবাসীকে শুভেচ্ছা জানালেন সাবেক চেয়ারম্যান আলহাজ্ব মঈন উদ্দীন ময়না তালায় ভ*য়া*বহ সড়ক দু*র্ঘট*না, প্রাণ গেল দুই মোটরসাইকেল আরোহীর শ্যামকুড় ইউনিয়নবাসীকে পবিত্র ঈদুল আযহার শুভেচ্ছা জানালেন আলহাজ্ব মোঃ রফিকুল ইসলাম আন্তর্জাতিক স্পাইন সম্মেলনে বাংলাদেশের চিকিৎসক ডা. মাহমুদুল হাসান যুগীপোতায় ধান ও বিচলীর গাদায় আগুন দিয়ে দুই লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতির অভিযোগ  শ্যামনগর পাংসের খাল পুনঃখনন কাজে বাধা ও অপপ্রচারের প্রতিবাদে কৃষকদের মানববন্ধন চোরের দায়ে ‘হাজতে’ অবলা গরু! কয়রায় ছাত্রদলের বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ

মোরেলগঞ্জে পূর্ব শত্রুতার জেরে মৎস্য ঘেরে বিষ প্রয়োগ 

প্রতিনিধি: / ৪৪৪ দেখেছেন:
পাবলিশ: বৃহস্পতিবার, ২২ ফেব্রুয়ারী, ২০২৪

বাগেরহাট প্রতিনিধিঃ বাগেরহাটের মোরেলগঞ্জে দৈবজ্ঞহাটি ইউনিয়নের জোকা গ্রামে পূর্ব শত্রুতার জের ধরে  ইমরান শেখের মাছের ঘেরে বিষ প্রয়োগ করে বিভিন্ন প্রজাতির সাদা মাছ নিধনের  অভিযোগ উঠেছে প্রতিপক্ষের বিরুদ্ধে।
মঙ্গলবার  দিবাগত (২০ ফেব্রুয়ারী ) রাতের কোনও এক সময় এ ঘটনা ঘটে। এতে কমপক্ষে প্রায় ৪ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন ঘের মালিক ইমরান। তিনি আরো  জানায়, আমার ৫ বিঘার ঘেরটি থেকে মাটিখননের জন্য কিছুদিন পূর্বে আমি সব পোনামাছ পাশের একটি পুকরে ছাড়ি । ঘের সংস্কার করা হলেই মুল ঘেরে আবার সব পোনা মাছ অবমুক্ত করব।তার পুর্বেই আমার বিরাট ক্ষতি হয়ে গেল।আমি এক্ষতি কিভাবে সামলে উঠবো জানিনা।  সকালে দৈবজ্ঞহাটি পুলিশ তদন্ত কেন্দ্রের এ এস আই আশিকুর রহমান ঘটনাস্থল পরিদর্শন  করেন।
ইমরান শেখ জানান,পূর্ব শত্রুতার জের ধরে আমার প্রতিপক্ষ কাটাবুনিয়া গ্রামের জাহিদ হোসেন ও গফফার হোসেন  আমার ৫ বিঘা ঘেরে বিষ প্রয়োগ করেছে। তারা গত ২/৩ আগে আমার বাড়িতে এসে হুমকি-ধামকি দিয়ে বলে তুই কি ভাবে ঘের করো তা দেখে নিব। এরা আমাকে অর্থনৈতিক ভাবে ক্ষতি করতে পরিকল্পিত ভাবে আমার ঘেরে বিষ প্রয়োগ করে। এ ঘটনায়  মামলা দায়ের করার প্রস্তুতি চলছে বলেও জানান তিনি।
এ বিষয়ে দৈবজ্ঞহাটি পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ বাবন আহমেদ বলেন,ঘটনা স্থলে আমার অফিসার পাঠিয়েছি। অভিযোগ পেলে তদন্ত পূর্বক আইনগত ব্যবস্থা নেয়া হবে।


এই বিভাগের আরো খবর

https://www.kaabait.com