• মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬, ০৬:৩৫
সর্বশেষ :
দাম্পত্য কলহে প্রকাশ পেল হ*ত্যার রহস্য, খুলনায় উঠান খুঁড়ে উদ্ধার ইজিবাইক চালকের কঙ্কাল ডুমুরিয়ায় জলাবদ্ধতা নিরসন ও দুর্যোগ ব্যবস্থাপনায় জরুরি আলোচনা সভা ঋশিল্পী ইন্টারন্যাশনালের উদ্যোগে দুস্থ ও প্রতিবন্ধীদের মাঝে খাদ্য সহায়তা বিতরণ এনজিও কর্মী সেজে পুলিশের অভিযানে শ্যামনগরে মাদক ব্যবসায়ী আটক, উদ্ধার ১০ পিস ইয়াবা আশাশুনিতে পুলিশের অভিযানে চার জোয়াড়ী গ্রেফতার দেবহাটায় ৬ হাজার মিটার অবৈধ কারেন্ট জাল জব্দ, জরিমানা শেষে আগুনে বিনষ্ট নারায়ণগঞ্জে বিশ্ব জনসংখ্যা দিবস উদযাপন উপলক্ষে সভা ও পুরস্কার বিতরণ তালায় বিশ্ব জনসংখ্যা দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত দেবহাটায় প্রবাসী নারীর ঝুলন্ত ম*র*দে*হ উ*দ্ধার শ্যামনগর থানার ওসির সঙ্গে সাংবাদিকদের মতবিনিময় সভা

ইসরায়েলি বিমান হামলা, গাজায় নিহত অন্তত ৪০

প্রতিনিধি: / ৪১৮ দেখেছেন:
পাবলিশ: শুক্রবার, ২৩ ফেব্রুয়ারী, ২০২৪

বিদেশ : ফিলিস্তিনের গাজা উপত্যকার মধ্যাঞ্চলে কয়েকটি আবাসিক এলাকায় ইসরাইয়েলি বিমান হামলায় অন্তত ৪০ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। ওই হামলায় আরও শতাধিক আহত হয়েছেন। হামাস নিয়ন্ত্রিত মিডিয়া অফিসের বরাতে এ খবর জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরা। প্রতিবেদনে বলা হয়েছে, বৃহস্পতিবার রাতে ওই হামলা হয়। এদিকে, ফিলিস্তিনি নিরাপত্তা সূত্রের বরাত দিয়ে চীনের রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম সিনহুয়া বলছে, বৃহস্পতিবার ইসরায়েলি বিমান গাজার দেইর এল-বালাহ শহরের কয়েকটি আবাসিক বাড়িতে কয়েক দফায় হামলা চালায়। ফলে বাড়িগুলো সম্পূর্ণ ধ্বংস হয়ে যায়। হামাস পরিচালিত স্বাস্থ্য মন্ত্রণালয় দাবি করছে, নিহত কয়েকজনের লাশ আল-আকসা শহীদ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। এ ছাড়া ইসরায়েলি অভিযানের ফলে আশেপাশের এলাকা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হওয়ার পর অ্যাম্বুলেন্স এবং সিভিল ডিফেন্স ঘটনাস্থলে উদ্ধার অভিযান চালাচ্ছে। চিকিৎসা সূত্র জানিয়েছে, আল-আকসা শহীদ হাসপাতাল এখন হাজার হাজার আহত, অসুস্থ ও বাস্তুচ্যুত লোকে ঠাসা।


এই বিভাগের আরো খবর

https://www.kaabait.com