• মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০৭:০৫
সর্বশেষ :
সাতক্ষীরায় শহীদ জায়েদার ২৮তম শাহাদাত বার্ষিকীতে ভূমিহীন সমাবেশ অনুষ্ঠিত পাইকগাছায় বনবিবির উদ্যোগে বৃক্ষরোপন শ্যামনগর উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটি অনুমোদন বদলির আদেশের পরও সরকারি খামারের মাছ বিক্রির অভিযোগ সরকারি স্লিপ ছাড়াই তালা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে স্বাস্থ্য মন্ত্রীর আকস্মিক পরিদর্শন সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে স্বাস্থ্যমন্ত্রীর পরিদর্শন: ডা. চাকরিচ্যুত শেখ হাসিনার বাসভবন থেকে মরদেহ উদ্ধার গাজী নজরুল এমপির অপসারণের দাবিতে শ্যামনগরে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অব্যাহত দেবহাটায় যুগ্ম সচিব আবুল হাসানের পিতার জানাজা সম্পন্ন, কাছে দোয়া কামনা ম্যান ফর ম্যান ফাউন্ডেশনের মানবিক উদ্যোগে শিক্ষার্থীদের পাশে থাকার আশ্বাস মঈন উদ্দিন ময়নার

প্রেসিডেন্ট লুলা ইসরায়েলকে ‘পাত্তাই’ দিলেন না

প্রতিনিধি: / ৩৮৬ দেখেছেন:
পাবলিশ: শনিবার, ২৪ ফেব্রুয়ারী, ২০২৪

বিদেশ : গাজায় অবিরাম হামলার কারণে ইসরায়েলকে আবার একহাত নিলেন ব্রাজিলের প্রেসিডেন্ট লুইজ ইনাসিও লুলা ডা সিলভা। তিনি আবার বলেছেন, ইসরায়েলি সরকার গাজায় যা করছে তা যুদ্ধ নয়, গণহত্যা। শনিবার কাতারভিত্তিক সংবাদ মাধ্যম আলজাজিরার লাইভ প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। লুলা এক পাবলিক ইভেন্টে বলেছেন, গাজায় নারী ও শিশুদের হত্যা করা হচ্ছে। তিনি তার এসব মন্তব্য পরবর্তী সময়ে সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করেন। এর আগে গত সপ্তাহান্তে তার মন্তব্য নিয়ে ইসরায়েলের ক্ষোভের কথা উল্লেখ করে শুক্রবার লুলা বলেছেন, সাক্ষাৎকারটি পড়ুন এবং ইসরায়েলের প্রধানমন্ত্রীর ভাষণের প্রেক্ষিতে আমাকে বিচার করা বন্ধ করুন। এর আগে গাজায় ইসরায়েলের যুদ্ধকে হলোকাস্টের সঙ্গে তুলনা করেন লুলা। লুলার এমন মন্তব্যে কড়া প্রতিক্রিয়া জানায় ইসরায়েল। গত সপ্তাহে এ নিয়ে নেতানিয়াহু বলেছেন, ব্রাজিলের প্রসিডেন্ট ‘চ‚ড়ান্ত সীমা অতিক্রম করেছেন’। তার এই মন্তব্য প্রত্যাহার ও ক্ষমা না চাওয়া পর্যন্ত ইসরায়েলি পররাষ্ট্র মন্ত্রী ব্রাজিলের প্রেসিডেন্টকে ইসরায়েলে অবাঞ্ছিত ঘোষণা করেন। লুলা এক পাবলিক ইভেন্টে বলেছেন, গাজায় নারী ও শিশুদের হত্যা করা হচ্ছে। তিনি তার এসব মন্তব্য পরবর্তী সময়ে সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করেন। এর আগে গত সপ্তাহান্তে তার মন্তব্য নিয়ে ইসরায়েলের ক্ষোভের কথা উল্লেখ করে শুক্রবার লুলা বলেছেন, সাক্ষাৎকারটি পড়ুন এবং ইসরায়েলের প্রধানমন্ত্রীর ভাষণের প্রেক্ষিতে আমাকে বিচার করা বন্ধ করুন। এর আগে গাজায় ইসরায়েলের যুদ্ধকে হলোকাস্টের সঙ্গে তুলনা করেন লুলা। লুলার এমন মন্তব্যে কড়া প্রতিক্রিয়া জানায় ইসরায়েল। গত সপ্তাহে এ নিয়ে নেতানিয়াহু বলেছেন, ব্রাজিলের প্রসিডেন্ট ‘চ‚ড়ান্ত সীমা অতিক্রম করেছেন’। তার এই মন্তব্য প্রত্যাহার ও ক্ষমা না চাওয়া পর্যন্ত ইসরায়েলি পররাষ্ট্র মন্ত্রী ব্রাজিলের প্রেসিডেন্টকে ইসরায়েলে অবাঞ্ছিত ঘোষণা করেন। গতকাল শনিবার এক পোস্টে লুলা বলেন, ‘আমার মর্যাদা আমি মিথ্যার বিনিময়ে দেব না। আমি স্বাধীন ও সার্বভৌম ফিলিস্তিন রাষ্ট্র গঠনের পক্ষে। এই ফিলিস্তিনি রাষ্ট্র ইসরায়েল রাষ্ট্রের সঙ্গে মিলেমিশে থাকুক।’


এই বিভাগের আরো খবর

https://www.kaabait.com