• রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৪৭
সর্বশেষ :
শ্যামনগরে বুড়িগোয়ালিনী দাতনাখালিতে গাছ থেকে পড়ে ১ ব্যবসায়ীর মৃত্যু দেবহাটার কৃতি শিক্ষার্থী মেহেদী হাসানের গবেষণাপত্র আন্তর্জাতিক সেমিনারে উপস্থাপনের জন্য মনোনীত পাটকেলঘাটায় ট্রাকের চাকায় পিষ্ট হয়ে মোটরসাইকেল আরোহীর মৃত্যু ধুলিহরে গভীর রাতে টর্নেডোয় মন্দিরসহ একাধিক বসতঘর লন্ডভন্ড আশাশুনির বড়দলে আকস্মিক টর্নেডোয় চারটি কাঁচা ঘর লন্ডভন্ড ডুমুরিয়ায় শিম চাষে বাম্পার ফলন: হাসি ফুটেছে কৃষকের মুখে না.গঞ্জ সদরে কলেরা টিকার ২য় ডোজ কর্মসূচি শুরু ডেঙ্গু প্রতিরোধে সখিপুর ইউনিয়নে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান তালায় জুয়েলারি দোকানে দুর্ধর্ষ চুরি, ২৩ লাখ টাকার মালামাল লুটের দাবি নগরঘাটায় ওয়ার্ডভিত্তিক ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

মিশেল ওবামা মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন বাইডেনকে সরিয়ে ডেমোক্রযাট প্রার্থী হচ্ছেন !

প্রতিনিধি: / ৪৩০ দেখেছেন:
পাবলিশ: বুধবার, ২৮ ফেব্রুয়ারী, ২০২৪

আন্তর্জাতিক: আসন্ন মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্রেটিক দলের প্রার্থী কে হবেন, এ নিয়ে জল্পনার মাঝেই উঠে এল সাবেক ফার্সট লেডি মিশেল ওবামার নাম। প্রেসিডেন্ট জো বাইডেনের পরিবর্তে তাকেই প্রার্থী হিসেবে চাইছেন দলের সদস্যরা। বুধবার এক প্রতিবেদনে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি জানিয়েছে, গত ২৬ ফেব্রুয়ারি স্থানীয় সময় গত সোমবার যুক্তরাষ্ট্রের ডেমোক্রযাট ভোটারদের একটি সমীক্ষায় দেখা গেছে তাদের বেশিরভাগই প্রেসিডেন্ট পদে জো বাইডেনকে চান না। তাদের পছন্দের তালিকার শীর্ষে অবস্থান করছেন সাবেক ফার্সট লেডি মিশেল ওবামা। আগামী নভেম্বর মাসে আসন্ন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে ৮১ বছর বয়সী বাইডেনের পরিবর্তে কে ডেমোক্রযাটিক দলের প্রার্থী হবেন- এ নিয়ে একটি সমীক্ষা করা হয়। এতে ৪৮ শতাংশ ডেমোক্রযাটস বাইডেনের স্থলাভিষিক্ত করার জন্য অন্য প্রার্থী খোঁজার পক্ষে ভোট দিয়েছেন আর বিপক্ষে ভোট দিয়েছেন ৩৮ শতাংশ। গত সোমবার এ সমীক্ষার ফল প্রকাশ হয়। এতে ২০ শতাংশ ভোট পেয়েছেন সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামার স্ত্রী মিশেল ওবামা। মিশেলের পর কামালা হ্যারিসকে চান ভোটাররা, তারপর তাদের তৃতীয় পছন্দ হিলারি ক্লিনটন। তারা যথাক্রমে ১৫ শতাংশ ও ১২ শতাংশ ভোট পেয়েছেন। তবে মনে করা হচ্ছে, আসন্ন নির্বাচনেও জো বাইডেন ও ডোনাল্ড ট্রাম্প মুখোমুখি হতে পারেন। ৮১ বছর বয়স হওয়া সত্তবেও ভোটে লড়তে রাজি বাইডেন। অন্যদিকে, বিতর্ক সত্তবেও ট্রাম্পের জনপ্রিয়তা বাইডেনের চেয়েও বেশি রয়েছে।

 


এই বিভাগের আরো খবর

https://www.kaabait.com