• মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০৯:৪৯
সর্বশেষ :
‎মটবাটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শ্রেণিকক্ষ সংকট: খোলা আকাশের নিচে তাবু টানিয়ে পাঠদান শ্যামনগরে গাজী নজরুল এমপির পদত্যাগের দাবিতে অবস্থান কর্মসূচি সাতক্ষীরায় শহীদ জায়েদার ২৮তম শাহাদাত বার্ষিকীতে ভূমিহীন সমাবেশ অনুষ্ঠিত পাইকগাছায় বনবিবির উদ্যোগে বৃক্ষরোপন শ্যামনগর উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটি অনুমোদন বদলির আদেশের পরও সরকারি খামারের মাছ বিক্রির অভিযোগ সরকারি স্লিপ ছাড়াই তালা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে স্বাস্থ্য মন্ত্রীর আকস্মিক পরিদর্শন সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে স্বাস্থ্যমন্ত্রীর পরিদর্শন: ডা. চাকরিচ্যুত শেখ হাসিনার বাসভবন থেকে মরদেহ উদ্ধার গাজী নজরুল এমপির অপসারণের দাবিতে শ্যামনগরে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অব্যাহত

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোট গ্রহণ চলছে ইরানে

প্রতিনিধি: / ৩৪৮ দেখেছেন:
পাবলিশ: শুক্রবার, ১ মার্চ, ২০২৪

বিদেশ : ইসলামী প্রজাতন্ত্র ইরানে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোট গ্রহণ শুরু হয়েছে। স্থানীয় সময় শুক্রবার সকাল আটটায় সারাদেশে ভোটগ্রহণ শুরু হয় এবং সন্ধ্যা ছয়টা পর্যন্ত তা চলবে। তবে শেষ পর্যন্ত কেন্দ্রগুলোতে ভোটার উপস্থিতি বেশি থাকলে ভোট গ্রহণের সময় বাড়ানো হতে পারে। ধারণা করা হচ্ছে, এবারের নির্বাচনে ভোট গ্রহণের হার কম হবে এবং রক্ষণশীলরা তাদের ক্ষমতাকে আরও দৃঢ় করবেন। গতকাল শুক্রবার সকালে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহিল উজমা খামেনেয়ী রাজধানী তেহরানে ভোট দিয়েছেন। এবারের নির্বাচনে ইরানের সাড়ে ৮ কোটি মানুষের মধ্যে ছয় কোটি ১০ লাখ বৈধ ভোটার রয়েছেন। ভোটগ্রহণের জন্য সারাদেশে ৫৯ হাজার কেন্দ্র স্থাপন করা হয়েছে। বেশিরভাগ ভোটকেন্দ্র প্রতিষ্ঠা করা হয়েছে স্কুল এবং মসজিদগুলোতে। নির্বাচনে ২৯০টি সংসদীয় আসনের বিপরীতে ১৫ হাজারের বেশি প্রার্থী প্রতিদ্ব›িদ্বতা করছেন। এর মধ্যে প্রায় শতকরা ১৩ ভাগ নারী প্রার্থী। ইরানের সংসদ চার বছরের জন্য নির্বাচিত হয়। জাতীয় সংসদে ধর্মীয় সংখ্যালঘুদের জন্য পাঁচটি আসন সংরক্ষিত রয়েছে। জাতীয় সংসদ নির্বাচনের পাশাপাশি ইরানের বিশেষজ্ঞ পরিষদের নির্বাচনও অনুষ্ঠিত হচ্ছে। এ পরিষদের ৮৮টি আসনের বিপরীতে ১৪৪ জন আলেম প্রতিদ্ব›িদ্বতা করছেন। নির্বাচনে নিরাপত্তা রক্ষার জন্য সারা দেশে ১ লাখ ৯০ হাজার পুলিশ মোতায়েন করা হয়েছে বলে জানিয়েছেন পুলিশের মুখপাত্র ব্রিগেড জেনারেল সাঈদ মোন্তাজের আল-মাহদি।


এই বিভাগের আরো খবর

https://www.kaabait.com