• বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০১:০০
সর্বশেষ :
শ্যামনগরে ইয়াবাসহ তিনজন মাদক কারবারি আটক দেবহাটায় পাউবোর জমি দখল, উচ্ছেদে বিলম্ব উপকূলের পরিবেশ পুনরুদ্ধারে ১০ লক্ষ বীজ রোপণ উদ্যোগের শুভ উদ্বোধন ‎মটবাটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শ্রেণিকক্ষ সংকট: খোলা আকাশের নিচে তাবু টানিয়ে পাঠদান শ্যামনগরে গাজী নজরুল এমপির পদত্যাগের দাবিতে অবস্থান কর্মসূচি সাতক্ষীরায় শহীদ জায়েদার ২৮তম শাহাদাত বার্ষিকীতে ভূমিহীন সমাবেশ অনুষ্ঠিত পাইকগাছায় বনবিবির উদ্যোগে বৃক্ষরোপন শ্যামনগর উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটি অনুমোদন বদলির আদেশের পরও সরকারি খামারের মাছ বিক্রির অভিযোগ সরকারি স্লিপ ছাড়াই তালা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে স্বাস্থ্য মন্ত্রীর আকস্মিক পরিদর্শন

সবচেয়ে বড় দাবানল টেক্সাসের ইতিহাসে

প্রতিনিধি: / ৪৪২ দেখেছেন:
পাবলিশ: শুক্রবার, ১ মার্চ, ২০২৪

বিদেশ : ভয়ংকর দাবানলের কবলে পড়েছে যুক্তরাষ্ট্রের টেক্সাস। দাবানল পাশের রাজ্য ওকলাহোমাতেও ছড়িয়েছে। উত্তর টেক্সাসে এক হাজার সাতশ বর্গ মাইল বা চার হাজার চারশ বর্গ কিলোমিটার বনভ‚মি জুড়ে দাবানল জ্বলছে। টেক্সাসের ইতিহাসে এটাই সবচেয়ে বড় দাবানল। টেক্সাসে দুইটি আলাদা দাবানল এখন একই স্থানে এসে মিশেছে। যা প্রতিববেশী ওকলাহোমাতেও ছড়িয়েছে। মাত্র তিন শতাংশ এলাকায় দাবানলকে নিয়ন্ত্রণ করা সম্ভব হয়েছে বলে বনবিভাগ জানিয়েছে। তবে বৃহস্পতিবার বরফ পড়ায় আগুনের তীব্রতা কিছুটা কমে। তবে ওই দাবানল বিপজ্জনক ও তা অনিয়ন্ত্রিত বলে জানানো হয়েছে। মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বৃহস্পতিবার টেক্সাসে গেছিলেন। তিনি যুক্তরাষ্ট্র-মেক্সিকো সীমান্ত পরিদর্শন করেন। বাইডেন বলেছেন, তিনি ফেডারেল কর্মকর্তাদের দাবানল নিয়ন্ত্রণ করার জন্য সম্ভাব্য সব ধরনের প্রয়াস করতে বলেছেন। তিনি দুর্গত এলাকা থেকে মানুষকে সরিয়ে নিয়ে যাওয়ার ওপর জোর দিয়েছেন। জাতীয় এমার্জেন্সি ম্যানেজমেন্ট কর্তৃপক্ষ ইতিমধ্যেই জানিয়ে দিয়েছে, টেক্সাস ও ওকলাহোমাকে পুরো ক্ষতিপূরণ দেয়া হবে। দাবানলে ৮৩ বছর বয়সী এক নারীর মৃত্যু হয়েছে। এখনো দাবানল জ্বলছে। কত মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছেন বা কত ঘরবাড়ি পুড়ে গেছে তা জানা য়ায়নি। এই অঞ্চলে এই সময় দাবানলের ঘটনা অস্বাভাবিক নয়। এই বছর তাপমাত্রা অনেকটাই বেশি ছিল। এ কারণেই দাবানল এভাবে ছড়িয়ে পেড়েছে। বন বিভাগ জানিয়েছে, আরেকটি দাবানল তিন হাজার তিনশ একর জুড়ে জ্বলছিল। তবে তা নিয়ন্ত্রণ করা সম্ভব হয়েছে।


এই বিভাগের আরো খবর

https://www.kaabait.com