• রবিবার, ১৪ জুন ২০২৬, ১২:৪০
সর্বশেষ :
তালায় মাদক-জুয়া চক্রের বিরুদ্ধে পুলিশের অভিযান, সাংবাদিককে প্রাণনাশের হু*মকি দেবহাটায় উপজেলা প্রশাসনের আয়োজনে বৃক্ষ রোপন কর্মসূচীর উদ্বোধন ডুমুরিয়ায় বিভিন্ন ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণ করে আনুষ্ঠানিক উদ্বোধন সীমানা পিলার উদ্ধার কাণ্ডে নতুন মোড়; মামলায় যুবদল নেতার নাম আশাশুনিতে স্টার্টআপ সায়েন্স প্রজেক্ট অ্যান্ড ইনোভেশন আইডিয়া শোকেসিং প্রোগ্রাম অনুষ্ঠিত শ্যামনগরে ব*হিস্কারাদেশ প্রত্যাহার হতেই মা*ম*লার স্বাক্ষীকে হু*ম*কি যুবদল নেতার বিশ্বজুড়ে ফেসবুক ডাউন, আইডি-মেসেঞ্জার অটো লগআউট আন্তর্জাতিক হচ্ছে যশোরসহ আরও চার বিমানবন্দর বিশ্বকাপের উদ্বোধনী রাত, কখন বসবেন টিভির সামনে আশাশুনির মহেশ্বরকাটি মৎস্য সেটে ব্যবসায়ীকে বিমোহিত করে টাকা লোপাট

বেইলি রোডের আহতদের চিকিৎসা দেওয়া হচ্ছে বোর্ড গঠন করে : ডা. সামন্ত লাল সেন

প্রতিনিধি: / ৪২৩ দেখেছেন:
পাবলিশ: শনিবার, ২ মার্চ, ২০২৪

মেডিকেল বোর্ড গঠন করে বেইলি রোডে বাণিজ্যিক ভবনে অগ্নিকান্ডে আহতদের চিকিৎসা দেওয়া হচ্ছে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী ডা. সামন্ত লাল সেন। শনিবার ১১টার দিকে আহত রোগীদের দেখতে শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে আসেন স্বাস্থ্যমন্ত্রী। এরপর সাংবাদিকদের এ কথা জানান তিনি। স্বাস্থ্যমন্ত্রী বলেন, বার্ন ইনস্টিটিউটে ১১ জন ভর্তি ছিলেন। তাদের চিকিৎসার জন্য ১৭ সদস্যের মেডিকেল বোর্ড গঠন করা হয়েছে। তবে ১১ জনের মধ্যে থেকে ৬ জন সুস্থ থাকায় তাদেরকে ছেড়ে দেওয়া হবে। ৫ জন থাকবেন, এরা কেউ শঙ্কামুক্ত নন। তাদের কয়েকদিন পর্যবেক্ষণে রাখা হবে। ডা. সামন্ত লাল আরও বলেন, প্রধানমন্ত্রী গণভবনে আমাকে ডেকে নিয়ে বলেছেন, এদের কেয়ার নেওয়ার কথা, চিকিৎসার খরচ প্রধানমন্ত্রী বহন করবেন। এখানকার চিকিৎসা ফান্ডে প্রধানমন্ত্রী অর্থ সহায়তা দিয়েছেন। এদিকে প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি ১১ জনের মধ্যে ছয়জনকে দ্রæত ছাড়পত্র দেওয়া হবে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সামন্ত লাল সেন। তিনি বলেন, বার্ন ইনস্টিটিউটে ভর্তি হওয়া ১১ জন অগ্নিদগ্ধের মধ্যে ছয়জনকে দুই-একদিনের মধ্যে ছাড়পত্র দেওয়া হবে। তবে বাকি পাঁচজনের চিকিৎসা চলবে।


এই বিভাগের আরো খবর

https://www.kaabait.com