• মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০৬:৫০
সর্বশেষ :
দেবহাটায় গড়িয়াডাঙ্গা বিদ্যালয়ের ভাঙা ব্রিজ সংস্কারের উদ্বোধন শ্যামনগরে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে বারসিকের বর্ণাঢ্য ক্যাম্পেইন শিক্ষাপ্রতিষ্ঠানের সামনে বখাটেদের উৎপাত, উদ্বিগ্ন অভিভাবক ও স্থানীয়রা শ্যামনগরে অপহরণের ঘটনা ধামাচাপা দেয়ার চেষ্টার অভিযোগে সংবাদ সম্মেলন নারায়ণগঞ্জ সদরে দিনব্যাপি কৃষক প্রশিক্ষণ অনুষ্ঠিত দেবহাটায় অপসিজন তরমুজ চাষে বেকারত্ব দূর: মহিলাসহ কৃষকরা হচ্ছেন স্বাবলম্বী শ্যামনগরে ভূমি দস্যু,চাঁদাবাজ হাসুর অত্যাচার নিপীড়ন থেকে রক্ষা পেতে মানববন্ধন ভোট হবে সংবিধানের পথেই, পুরনো পদ্ধতিতে নয়: এলজিআরডি মন্ত্রী ধুলিহরে বেতনা ফাউন্ডেশনের কমিটি গঠন, সভাপতি শাহিন সম্পাদক ইমরান তালায় চিকিৎসার কথা বলে গৃহবধূকে ডেকে ধ*র্ষ*ণের অভিযোগ, রাজু ধরাছোঁয়ার বাইরে

খুলনায় পাঁচ দিনব্যাপী জাতীয় পিঠা উৎসবের উদ্বোধন

প্রতিনিধি: / ৫০৯ দেখেছেন:
পাবলিশ: শনিবার, ২ মার্চ, ২০২৪

খুলনা প্রতিনিধি:  খুলনায় পাঁচ দিনব্যাপী জাতীয় পিঠা উৎসবের উদ্বোধন শুক্রবার বিকালে জেলা শিশু একাডেমি প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়েছে । এতে প্রধান অতিথি ছিলেন খুলনা জেলা পরিষদের চেয়ারম্যান শেখ হারুনুর রশীদ।
অনুষ্ঠানে অতিথিরা বলেন, পিঠা বাঙালির জীবন ও সংস্কৃতির এক অবিচ্ছেদ্য অংশ। বাঙালির শখের খাবার হলো পিঠা। দেশে এমন মানুষ কমই আছে যারা পিঠা পছন্দ করে না। কালের বিবর্তনে হারিয়ে যেতে বসেছিলো বাঙালির পিঠা, এই উৎসবের মাধ্যমে তা আবার ফিরে আসবে। বাঙালির এই পিঠার ঐতিহ্যকে টিকিয়ে রাখতে হবে এবং পরবর্তী প্রজন্মের মাঝে তা ছড়িয়ে দিতে হবে। গত তিন বছর যাবত খুলনায় বিভাগীয় পর্যায়ে পিঠা উৎসব হয়ে আসছে। পিঠা উৎসব আমাদের প্রাণের মেলায় পরিণত হবে বলে অতিথিরা আশা করেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তৃতা করেন সরকারি ব্রজলাল কলেজের অধ্যক্ষ প্রফেসর শরীফ আতিকুজ্জামান ও বীর মুক্তিযোদ্ধা মোঃ আলমগীর কবীর। জাতীয় পিঠা উৎসব উদযাপন কমিটির আহবায়ক বীর মুক্তিযোদ্ধা মকবুল হোসেন মিন্টুর সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তৃতা করেন সদস্য সচিব শামীমা সুলতানা শীলু। অনুষ্ঠানে বিশিষ্ট শিক্ষাবিদ অধ্যাপক আনোয়ারুল কাদির ও জেলা শিশু বিষয়ক কর্মকর্তা মোঃ সাদ্দাম হোসেন বক্তৃতা করেন। সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের পৃষ্ঠপোষকতায়, খুলনা বিভাগীয় প্রশাসনের সহযোগিতায় জাতীয় পিঠা উৎসব উদযাপন পরিষদ এই অনুষ্ঠানের আয়োজন করে।
পাঁচ দিনব্যাপী পিঠা উৎসবে ৫০টি স্টলে তৈরি করা বিভিন্ন রকমের পিঠা বিক্রি ও প্রদর্শন করা হচ্ছে। প্রতিদিন বিকাল তিনটা থেকে রাত নয়টা পর্যন্ত এই পিঠা উৎসব সকলের জন্য উন্মুক্ত থাকবে। এছাড়া প্রতিদিন বিকাল থেকে নাটক, আবৃত্তি, নৃত্য ও সংঙ্গীতানুষ্ঠান পরিবেশন করা হবে।


এই বিভাগের আরো খবর

https://www.kaabait.com