• বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ০৪:৫২
সর্বশেষ :
ধানদিয়ায় ৫০ মেধাবী শিক্ষার্থীকে মাসিক উপবৃত্তি প্রদান কয়রায় নৌ-বাহিনীর বিনামূল্যে চিকিৎসাসেবা ও ওষুধ বিতরণ ফয়জুল্যাপুরে দুই ভূমিহীন পরিবারকে উচ্ছেদ করায় খোলা আকাশের নিচে মানবেতর জীবনযাপন সখিপুর ইউপি সাবেক চেয়ারম্যান মঈন উদ্দীনের আন্তর্জাতিক মানবাধিকার কর্মী হিসেবে সনদ প্রাপ্তি দেবহাটায় বাংলা নববর্ষ উপলক্ষ্যে বর্ণাঢ্য র‍্যালী, আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান উৎসবে আমতলায় নতুন বছর বরণ: ধুলিহর-ব্রহ্মরাজপুর গার্লস স্কুলে প্রাণের মেলা না.গঞ্জ সদরে প্রতিবন্ধী ব্যাক্তিদের মাঝে খাদা সামগ্রী বিতরণ ফতুল্লার কমর আলী স্কুল ও কলেজের আয়োজনে পহেলা বৈশাখ উদযাপন সুন্দরবনে গভীরে মধু আহরণ করতে যেয়ে ঝড়ের কবলে হারিয়ে যাওয়া ৪ মৌয়াল উদ্ধার সাংবাদিক ও সংগঠক জাহাঙ্গীর হোসেনের বাংলা নববর্ষের শুভেচ্ছা

৫০ লাখ টন পেঁয়াজ ও ১ লাখ টন চিনি আসছে

প্রতিনিধি: / ৭৭২ দেখেছেন:
পাবলিশ: সোমবার, ৪ মার্চ, ২০২৪

অর্থনীতি: রোজার আগেই ভারত থেকে ১ লাখ মেট্রিক টন চিনি এবং ৫০ লাখ মেট্রিক টন পেঁয়াজ আসবে বলে জানিয়েছেন বাণিজ্য প্রতিমন্ত্রী আহসানুল ইসলাম টিটু। তিনি বলেন, রোজায় এক কোটি পরিবারকে ছয়টি পণ্য (চাল, তেল, চিনি, ডাল, খেজুর ও ছোলা) ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) মাধ্যমে দেওয়া হবে। সোমবার রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে জেলা প্রশাসক সম্মেলনের দ্বিতীয় দিনে ডিসিদের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন। বাণিজ্য প্রতিমন্ত্রী বলেন, রমজান উপলক্ষে আমরা ১ কোটি পরিবারকে খাদ্য সহায়তা দিচ্ছি। সেখানে চাল, তেল, চিনি, ডাল, খেজুর ও ছোলা থাকবে। এই পণ্যগুলোর বিতরণ যেন সুষ্ঠু ও সুন্দর হয়, সেজন্য নির্দেশনা দেওয়া হয়েছে। আর এই তালিকাটা ২০২০ সালে করোনার সময় করা। এই তালিকাটা আপডেট করার জন্য তাদের (ডিসি) নির্দেশ দিয়েছি। তারা যেন আগামী ২ মাসের মধ্যে সংযোজন ও পরিবর্তন করে পরিপূর্ণ একটি তালিকা দেয়। তিনি বলেন, তেলের শুল্ক কমানোর জন্য ১০ টাকা কমেছে তেলের দাম। রোজাকে সামনে রেখে সব পণ্যের যথেষ্ট পরিমাণ সরবরাহ আছে। রোজায় কোনও পণ্যের দাম বাড়বে না। বাণিজ্য মন্ত্রণালয়ের মনিটরিং বাজারে অব্যাহত আছে। কেউ এবার কারসাজি করতে পারবে না। দ্রবমূল্য নিয়ন্ত্রণে বাজার মনিটরিং অব্যাহত রাখতেও ডিসিদের নির্দেশনা দেওয়া হয়েছে বলে জানান মন্ত্রী। আগামী বছর থেকে ট্রাকে টিসিবির পণ্য বিক্রি না করে স্থায়ী দোকানের মাধ্যমে বিক্রি করা হবে জানিয়ে তিনি বলেন, সারাদেশে আমাদের ৭ হাজার ৭০০ এর মতো টিসিবির ডিলার আছে। এই ডিলাররা প্রাথমিকভাবে ট্রাকে এবং পরে খোলা জায়গায় পণ্য বিতরণ করতো। এতে মানুষের অনেক কষ্ট হয়। একটি দিন চলে যায় টিসিবির পণ্যের একটি প্যাকেজ নিতে। এটা স্থায়ী দোকানে কীভাবে ডিলার নিয়োগ করতে পারি, সে ব্যাপারেও আমরা আগামী দুই মাসের মধ্যে জনপ্রতিনিধিদের পরামর্শ অনুযায়ী জনপ্রশাসন এই তালিকা আমাদের পাঠাবে। আগামী অর্থবছরে আমরা আশা করি স্থায়ী দোকানের মাধ্যমে টিসিবির পণ্যগুলো দিতে পারব।


এই বিভাগের আরো খবর

https://www.kaabait.com